এক ঝলক (০১ জুলাই ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে আগামী আগস্টে চালু হতে যাচ্ছে বাড্ডা ইউলুপ। ২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্পের ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক জামাল আক্তার ভূঁইয়া।  প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছে। বাড্ডা, ঢাকা, ১ জুলাই। ছবি: আবদুস সালাম

২ / ৯
আজ ১ জুলাই। ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর। হোলি আর্টিজানের আগের ভবনে ফুল দিয়ে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। গুলশান-২, ঢাকা, ১ জুলাই। ছবি: আবদুস সালাম

৩ / ৯
ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হলো আজ। হোলি আর্টিজানের আগের ভবনে ফুল দিয়ে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন মিশন ও দূতাবাসের কূটনীতিকেরা। গুলশান-২, ঢাকা, ১ জুলাই। ছবি: আবদুস সালাম

৪ / ৯
ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হলো আজ। হোলি আর্টিজান ভবনের বর্তমান অবস্থা। গুলশান-২, ঢাকা, ১ জুলাই। ছবি: আবদুস সালাম

৫ / ৯
ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হলো আজ। হোলি আর্টিজানের আগের ভবনে ফুল দিয়ে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন মিশন ও দূতাবাসের কূটনীতিকেরা। গুলশান-২, ঢাকা, ১ জুলাই। ছবি: আবদুস সালাম
ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হলো আজ। হোলি আর্টিজানের আগের ভবনে ফুল দিয়ে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন মিশন ও দূতাবাসের কূটনীতিকেরা। গুলশান-২, ঢাকা, ১ জুলাই। ছবি: আবদুস সালাম
৬ / ৯
ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হলো আজ। হোলি আর্টিজানের আগের ভবনে ফুল দিয়ে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ অন্য কর্মকর্তারা। গুলশান-২, ঢাকা, ১ জুলাই। ছবি: আবদুস সালাম

৭ / ৯
গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জ্বালানি তেলবাহী একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী সব ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। আজ সকালে ঢাকা ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধারকাজ শুরু করে। বেলা সাড়ে ১১টার পর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কলেজপাড়া ও শিরাইলকান্দি এলাকা, ব্রাহ্মণবাড়িয়া, ১ জুলাই। ছবি: শাহাদৎ হোসেন

৮ / ৯
গুলশান-১-এর নতুন সড়ক বিভাজকে স্থাপন করা হয়েছিল সড়ক নির্দেশকটি। নির্দেশকটি এখন খুঁটিসহ বিপজ্জনকভাবে ভেঙে পড়ে আছে। গুলশান-১, ঢাকা, ১ জুলাই। ছবি: আবদুস সালাম

৯ / ৯
পুরান ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজারের হাজি মো. হোসেন ম্যানসনে বিভিন্ন মডেলের ঘড়ি সাজিয়ে রাখা হয়েছে। ৪০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত পাইকারি মূল্যের ঘড়ি এখানে পাওয়া যায়। চক সার্কুলার রোড, ১ জুলাই। ছবি: দীপু মালাকার