এক ঝলক (০১ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
চীনের লিয়াওনিং প্রদেশে আংশিক জমে যাওয়া একটি লেকে সাঁতার কাটছেন এক নারী। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

২ / ২৭
সাপের শিকার ধরার এই দৃশ্যটি গত ২৮ নভেম্বর ভারতের কেরালার সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৭
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে গতকাল শেষরাতে ওস্তাদ জাকির হোসেনের তবলার বোলে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। ছবি: আবদুস সালাম

৪ / ২৭
রাজধানীর আর্মি স্টেডিয়ামে গতকাল সোমবার রাতে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবে সরোদ বাজাচ্ছেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। ছবি: আবদুস সালাম

৫ / ২৭
জাপানের রাজধানী টোকিওতে নিজ বাসভবনে রাজকুমারী আইকো। আজ ১ ডিসেম্বর তার ১৪ তম জন্মদিন। ছবি: রয়টার্স

৬ / ২৭
ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল সোমবার অমহোয়াইজি রেস্তোরাঁয় এক ভোজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (বাঁয়ে) ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদসহ (ডানে) অন্যান্য বিশ্বনেতা। ছবি: রয়টার্স

৭ / ২৭
মাথা গোঁজার একটুখানি ঠাঁই চাই। নিরাপদ আশ্রয়ের জন্য তাই নিরন্তর ছুটে চলা। কিন্তু পথ রুদ্ধ সীমান্তের কাঁটাতারের বেড়ায়। ছবিটি গতকাল গ্রিস ও মেসিডোনিয়া সীমান্ত থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৭
আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার চীনের জিয়াংজি প্রদেশের দেকজিংয়ের একটি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা নিজেদের লাল রঙের স্কার্ফ দিয়ে বিশাল আকৃতির একটি রিবন তৈরি করে। ছবি: রয়টার্স

৯ / ২৭
বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার ও বাংলাদেশের সংস্কৃতি রক্ষার দাবিতে আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা সংলগ্ন এলাকায় মানববন্ধন ও সমাবেশ করা হয়। ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করে। ছবি: জাহিদুল করিম

১০ / ২৭
চার দেশের মোটর শোভাযাত্রা ‘ফ্রেন্ডশিপ মোটর র‍্যালি ২০১৫’ আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবন থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে। ছবি: সাজিদ হোসেন

১১ / ২৭
আলুর আবাদের জন্য জমি উপযোগী করার কাজ করছেন এক কৃষক। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ২৭
ধান কেটে সাঁকো ধরে বাড়ি ফিরছেন এক কৃষক। ছবিটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার চারমাইল এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

১৩ / ২৭
প্লাস্টিকের ব্যাগে পণ্য পরিবহন নিষিদ্ধ করায় পাট থেকে তৈরি চটের ব্যাগের চাহিদা বেড়ে গেছে। ছবিটি নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৪ / ২৭
বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসকে স্বাগত জানাতে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এতে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৫ / ২৭
পণ্ডিত উল্লাস কশলকারের পরিবেশনা। ছবিটি গতকাল সোমবার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৭
সন্তুর বাজাচ্ছেন পণ্ডিত শিবকুমার শর্মা। ছবিটি গতকাল সোমবার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৭
গণেশ রাজা গোপালন ও কুমারেশ রাজা গোপালন এর বেহালার মূর্ছনা। ছবিটি গতকাল সোমবার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৭
বগুড়া পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী জাকিয়া সুলতানা আজ দুপুরে তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। ছবিটি শহরের চকফরিদ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৯ / ২৭
নীলফামারী জেলার চিলাহাটি ও ভারতের কুচবিহার জেলার হলদিবাড়ি সীমান্ত আন্তর্জাতিক তল্লাশি চৌকি, স্থলবন্দর, ও রেল যোগাযোগ স্থাপনের দাবিতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ভারতীয় নাগরিকেরা। ছবিটি সোমবার ভারতের হলদিবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: মীর মাহমুদুল হাসান, নীলফামারী

২০ / ২৭
বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রংপুর নগরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। ছবিটি নগরের পুলিশ কমিউনিটি হলের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২১ / ২৭
শীতের হাওয়া বইতে শুরু করেছে। শীত বাড়ার আগে অনেকেই তাই কিনছেন নতুন কম্বল। চাহিদা মেটাতে কম্বলের কারখানায় চলছে ব্যাপক ব্যস্ততা। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর গুলিস্তান ট্রেড সেন্টার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২২ / ২৭
রেলক্রসিং এটি। কিন্তু নেই কোনো গেট বা গেটম্যান। নিজ দায়িত্বে চলতে হবে বলে রয়েছে নির্দেশনা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ মঙ্গলবার সকালে পাবনার চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশন এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ, সিলেট

২৩ / ২৭
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশ ২০১৫ এর চিত্র। ছবিটি আজ রাজধানীর শাহবাগ মোড় থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৪ / ২৭
আজ বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের দুই সদস্য। ছবি: মনিরুল আলম

২৫ / ২৭
গতকাল সোমবার দুপুরে বহিরাগত সন্ত্রাসীরা আইইউবিএটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা ১০টি মাইক্রোবাস, শিক্ষার্থীদের বহনকারী ১৫টি বাস, বেশ কয়েকটি প্রাইভেটকার ভাঙচুর করে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৬ / ২৭
আসন্ন পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ বাতিলসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ সমাবেশ করে। ছবি: হাসান রাজা

২৭ / ২৭
বিজয়ের মাস ডিসেম্বরের শুরুর দিনে আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে মুক্তিযোদ্ধা দিবস উদ্‌যাপন জাতীয় কমিটি পুষ্পস্তবক অর্পণ ও  শপথ গ্রহণ করে। ছবি: হাসান রাজা