`পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই/এক সাথে খেলি আর পাঠশালে যাই।` সকালের সোনালি রোদে কাঁচা সড়ক ধরে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিশু। ছবিটি বুধবার সকালে সিলেট শহরতলির হিলুয়াছড়া চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
২ / ১৯
সূর্যোদয়ের পটে বসে আছে এক পাখি। ছবিটি বুধবার ভোরে পাবনার হিমাইতপুর ইউনিয়নের বাঙ্গাবাড়ী থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৩ / ১৯
পথের ধারে ফুটে থাকা লজ্জাবতীর ফুল। ছবিটি আখাউড়া-আগরতলা সড়কের হীরাপুর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: দুলাল ঘোষ
৪ / ১৯
বিলের মধ্যে শিকারের অপেক্ষায় বসে আছে পানকৌড়ি। ছবিটি বুধবার সকালে সিলেট সদরের বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: অানিস মাহমুদ
৫ / ১৯
ধানের শিষে বসে আছে ফড়িং। ছবিটি বৃহস্পতিবার সকালে আখাউড়ার হীরাপুর থেকে তোলা। ছবি: দুলাল ঘোষ
৬ / ১৯
বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে কয়েকটি সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ছবি: জিয়া ইসলাম
৭ / ১৯
মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের সামনে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা হাতে নিয়ে শপথ গ্রহণ করেন। ছবি: জিয়া ইসলাম
৮ / ১৯
ইন্দোনেশিয়ার জাকার্তায় কেবেয়রন লামা বাজারে মাছ বিক্রি করছেন এক নারী। ছবি: রয়টার্স
৯ / ১৯
ফ্রান্সের প্যারিসের এক ফ্যাশন শোতে বাহারি পোশাকে ডাচ মডেল। ছবি: এএফপি
১০ / ১৯
বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার সকালে সিলেট নগরে জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের করা হয়। ছবিটি শহরের বন্দরবাজার এলাকা থেকে সকালে তোলা। ছবি: প্রথম আলো
১১ / ১৯
দাদুর কাঁধে চড়ে বাজারে যাচ্ছে শিশুটি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদরের জামতলী এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১২ / ১৯
বিতর্কিত পার্বত্য চুক্তির আলোকে করা পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধনী) ২০১৬ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শহরের আদালত সড়ক থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৩ / ১৯
বরিশাল নগরের চৌমাথা এলাকায় চার রাস্তার সংযোগ স্থলে ট্রাফিক পুলিশের সামনেই যত্রতত্র অটো, ইজিবাইক, মাহিন্দ্র রেখে ওঠানো-নামানো করা হয় যাত্রীদের। রাস্তার এই অংশটা মহাসড়কের সঙ্গে হওয়াতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: সাইয়ান
১৪ / ১৯
দিন দিন দখল হচ্ছে চাক্তাই খাল। চট্টগ্রাম নগরের পানিনিষ্কাশন ও বাণিজ্যের জন্য এই খালটি গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিবছর বাড়ছে অবৈধ দখল। দখলের কারণে সংকুচিত হয়ে পড়ছে খালটি। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরের চাক্তাই ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
১৫ / ১৯
জাতীয় সংগীত গাওয়া আর বেলুন ওড়ানোর মধ্যে দিয়ে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে বই পড়া উৎসবের উদ্বোধন অনুষ্ঠান হয়। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: হাসান রাজা
১৬ / ১৯
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ফরিদপুর শহরের চকবাজার পয়রা পট্টি এলাকায় বঙ্গবন্ধু পরিষদ ও মো. নাসিরের আয়োজনে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিরল চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়। ছবি: আলীমুজ্জামান
১৭ / ১৯
কুড়িগ্রাম নাগেশ্বরীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় পতাকা উৎসব। ২৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে আজ বৃহস্পতিবার এ উৎসবে অংশ নেয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ছবি: সফি খান
১৮ / ১৯
সিরাজগঞ্জের শাহজাদপুরে ডোবার পানি কমতে থাকায় একদল তরুণ-তরুণী মাছ শিকারে নেমেছেন। ছবিটি আজ বৃহস্পতিবার নগরবাড়ি-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকা থেকে তোলা। ছবি: এনামুল হক
১৯ / ১৯
শুরু হয়েছে বিজয়ের মাস। আজ বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের থানাঘাট এলাকার বধ্যভূমি এলাকাটি দেখা গেল জরাজীর্ণ অবস্থায়। বধ্যভূমির সামনে উন্মুক্ত স্থানে এভাবে ভ্যানগাড়ি দাঁড় করানো থাকে প্রায় বছরজুড়েই। এ ছাড়া গবাদিপশুর অবাধ বিচরণসহ সন্ধ্যার পর মাদকসেবীদের আড্ডাও দেখা যায়। ছবি: জগলুল পাশা