এক ঝলক (০১ ডিসেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
বিশ্ব এইডস দিবস ছিল বৃহস্পতিবার। এইডস নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চীনের আনহুই প্রদেশের স্কুলের শিক্ষার্থীরা হাতে লাল রিবন ধরে আছে। ৩০ নভেম্বর, আনহুই প্রদেশ, হেফেই, চীন। ছবি: রয়টার্স

২ / ৯
রাজহাঁসের পাল নিয়ে হাওরের দিকে যাচ্ছে এক শিশু। খাবার খাওয়ানো শেষ হলে বিকেলে রাজহাঁসগুলো নিয়ে শিশুটি ফের খামারে ফিরবে। সামাউড়াকান্দি, সিলেট সদর, ৩০ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ

৩ / ৯
শীতের সকালে দীঘিনালা উপজেলা পরিষদের ক্যানটিন ‘স্বপ্নযাত্রা’র বাঁধানো টেবিলে বসে আছে জোড়া শালিক। ভাবগতিকে এক শালিকের মন খারাপ। যেন বলছে—দিনটা আইজ ভালা না! আরেকটি যেন উদাস হয়ে ভাবছে—যাই কই? দীঘিনালা, খাগড়াছড়ি, সম্প্রতি তোলা ছবি। ছবি: পলাশ বড়ুয়া

৪ / ৯
বিশ্ব এইডস দিবস ছিল বৃহস্পতিবার। এইডস নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভারতের ত্রিপুরায় লাল রিবনের আদলে মোমবাতি জ্বেলেছেন বেসরকারি প্রতিষ্ঠানের এই স্বেচ্ছাসেবী। ৩০ নভেম্বর, আগরতলঅ, ত্রিপুরা। ছবি: এএফপি

৫ / ৯
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় খালের কাদাপানিতে ছোট জাল নিয়ে মাছ ধরতে নেমেছে শিশুরা। ছোট বাহাদুরপুর গ্রাম। ছবি: আবদুল মোমিন।

৬ / ৯
শীতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসে এ দেশে। বিকেলে বঙ্গোপসাগরের সৈকতে অতিথি পাখির মেলা বসেছে। উঠান মাঝির ঘাট, রায়পুর, আনোয়ারা, চট্টগ্রাম, ৩০ নভেম্বর। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন

৭ / ৯
সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত প্রার্থনাসভায় পৌরোহিত্য করেছেন পোপ ফ্রান্সিস। সারা দেশের বিভিন্ন ধর্মীয় পল্লি থেকে মানুষ এসে যোগ দেয় প্রার্থনাসভায়। ঢাকা, ১ ডিসেম্বর। ছবি: রয়টার্স

৮ / ৯
রাজধানীর ভ্যাটিকান সিটির দূতাবাসে ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

৯ / ৯
যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট্রাল মস্কে (রিজেন্ট পার্ক মসজিদ নামে পরিচিত) স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর ডিএনসিসির সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো