এক ঝলক (০১ নভেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে আনন্দে মেতেছে তাঁর এলাকার মানুষ। গতকাল সোমবার রাতে খুলনার দক্ষিণ কাশিপুর থেকে তোলা ছবি। ছবি: সাদ্দাম হোসেন

২ / ৩০
ফুল তুলছে এক কিশোর। ছবিটি সম্প্রতি নেপালের কাঠমান্ডু থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ৩০
ধানখেতের পাশের জলাশয়ে শিকারে ব্যস্ত এক বক। ছবিটি গতকাল মঙ্গলবার খুলনার দৌলতপুরের পাবলা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ৩০
আকাশে নানা রং ও ঢঙের ঘুড়ি। ছবিটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ২২ তম কেপ টাউন আন্তর্জাতিক ঘুড়ি উৎসব থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ৩০
কম্বোডিয়ার কান্দাল প্রদেশের জলাশয়ে মাছ শিকারে ব্যস্ত এক মৎ​স্যজীবী। ছবি: রয়টার্স

৬ / ৩০
সকালের নরম রোদ পড়েছে অপরাজিতার পাপড়িতে। ছবিটি আজ মঙ্গলবার খুলনার দৌলতপুরের পাবলা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ৩০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউডে সবচেয়ে বড় হ্যালোইন উৎ​সবের আয়োজন হয় বলে ধরা হয়। সেই উৎ​সবে শামিল হতে বাবা-মায়ের সঙ্গে হাজির হয়েছে জাপানি এই শিশুটিও। ভয়ের কিছু দেখে কেঁদে ওঠে সে। ছবি: এএফপি

৮ / ৩০
চীনের গুয়াংদং প্রদেশে এক প্রদর্শনীতে জে-১০ যুদ্ধ বিমানের বর্ণিল উপস্থিতি। ছবি: রয়টার্স

৯ / ৩০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন উৎ​সবে ​দূর-নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে উড়ানো ‘জাদুকরী’ অবয়বের এক খেলনা বিমান। ছবি: রয়টার্স

১০ / ৩০
অস্ট্রেলিয়ার মেলবোর্নে মঙ্গলবার ম্যাকবে দিভা ভাস্কর্যের সামনে সেলফি তুলছেন দুই তরুণী। ছবি: এএফপি

১১ / ৩০
রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল কেন্দ্রে আজ মঙ্গলবার জেএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: সাবিনা ইয়াসমিন

১২ / ৩০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন মুখের সামনে মুখোশ ধরে তাঁর নির্বাচনী শিবিরের কর্মীদের সঙ্গে মজা করছেন। ছবি: এএফপি

১৩ / ৩০
পোষা প্রাণীদের হ্যালোইন উৎ​সব। তাই এমন সাজে সেজেছে কুকুরটি। ছবিটি সোমবার পেরুর লিমার আবতাও পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

১৪ / ৩০
হাওরের পানিতে খাবারের খোঁজে ছুটছে হাঁসের ঝাঁক। ছবিটি মঙ্গলবার সকালে সিলেট সদরের বাওরকান্দি হাওর থেকে তোলা। ছবি: অানিস মাহমুদ

১৫ / ৩০
চা-বাগানের মেঠো পথে সুপারি গাছের ডাল খোল নিয়ে খেলায় মেতেছে দুই শিশু। ছবিটি মঙ্গলবার সিলেট শহরতলির হিলুয়াছড়া চা-বাগান থেকে তোলা। ছবি: অানিস মাহমুদ

১৬ / ৩০
কুয়াশাঢাকা ​সকালে ধান খেতের আইল ধরে হেঁটে চলেছে এক ছেলে। ছবিটি ভারতের কাশ্মীরের শ্রীনগর থেকে তোলা। ছবি: রয়টার্স

১৭ / ৩০
চীনের শংচিতে এক চিড়িয়াখানায় ২৯ অক্টোবর হ্যালোইনের মিষ্টিকুমড়া নিয়ে খেলায় মেতেছিল এক বেজি। ছবি: রয়টার্স

১৮ / ৩০
২৮ অক্টোবর হাভানায় ২৫ তম আন্তর্জাতিক ব্যালে নাচের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একদল শিল্পীর পরিবেশনা। ছবি: রয়টার্স

১৯ / ৩০
ওয়েস্ট হলিউড হ্যালোইন উৎসবে অংশ নেওয়া ডেনিস মিলার নামের একজন নারী মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের পোশাকের মতো পোশাক পড়েন। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

২০ / ৩০
বেইজিংয়ে গতকাল সোমবার চীন ফ্যাশন উইকে নকশাকার ইংফেন চেংয়ের নকশা করা পোশাকে এক মডেল। ছবি: রয়টার্স

২১ / ৩০
রাজধানীর পল্টনে আজ মঙ্গলবার জাতীয় পার্টির কর্মীরা যুব দিবসের র‍্যালি বের করেন। এ সময় রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। ছবি: হাসান রাজা

২২ / ৩০
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত করমেলায় কর দিচ্ছেন বিভিন্ন পেশার লোকজন। আজ মঙ্গলবার দুপুরে করমেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মেলা চলবে সাত দিন। ছবি: আশরাফুল আলম

২৩ / ৩০
রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় ফুটপাতের ওপর রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। পথচারীদের তাই ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ৩০
কারওয়ান বাজার এলাকায় প্রায় ঘটে সড়ক দুর্ঘটনা। তারপরও ঝুঁকি নিয়ে সাইকেলসহ রাস্তা পার হচ্ছে এক তরুণ। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলেন আশরাফুল আলম

২৫ / ৩০
রাজধানীর হাতিরঝিল এলাকায় ​নিরাপত্তার অংশ হিসেবে লাগানো হচ্ছে কাঁটাতারের বেষ্টনী। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে মগবাজার অংশ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ৩০
রাজধানীর প্রায় প্রতিটি রেলক্রসিংয়ে বসানো হয়েছিল বৈদ্যুতিক রেলগেট। কিছুদিন ব্যবহার করা হলেও এখন আর কোথাও সেগুলো ব্যবহার করা হয় না। বেশির ভাগই নষ্ট হয়ে পড়ে আছে। আর কিছু এভাবেই ফেলে রাখা হয়েছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে বিএফডিসি রেলক্রসিং এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ৩০
মঙ্গলবার দুপুরে ধানমন্ডির শংকর এলাকায় দীপন ট্রান্সপোর্টের একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অটোরিকশার যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ছবি: আবদুস সালাম

২৮ / ৩০
চট্টগ্রামের আগ্রাবাদের সিজিএস কলোনিতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জামশেদ নামের একজন আহত হন। এ জন্য তাঁর মা কান্নায় ভেঙে পড়েন। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সৌরভ দাশ

২৯ / ৩০
চট্টগ্রামের আগ্রাবাদের সিজিএস কলোনিতে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ঘর, ঘরের জানালার কাচ ও জিনিসপত্র ভাঙচুর করে এক পক্ষ। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সৌরভ দাশ

৩০ / ৩০
খুলনা সার্কিট হাউসে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইংল্যান্ড টেস্টে সাফল্যের জন্য মেদেহী হাসান মিরাজকে সংবর্ধনা দেন। ছবি: মো. সাদ্দাম হোসেন