এক ঝলক (০১ নভেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
লাল-হলুদের সন্ধ্যামালতী। গ্রিন রোড, ঢাকা, ১ নভেম্বর। ছবি: মোছাব্বের হোসেন

২ / ২২
কামরাঙাগাছে ফুল ও ফল। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, ১ নভেম্বর। ছবি: এ কে এম ফয়সাল

৩ / ২২
গাছের গায়ে জন্মেছে ব্যাঙের ছাতা। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম

৪ / ২২
ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগেল ওয়াংচুক ও রানি জেতসুন পেমা যুবরাজ জিগমে ন্যামগেল ওয়াংচুককে নিয়ে চার দিনের সফরে ভারত এসেছেন। আজ বুধবার নয়াদিল্লিতে বৈঠকের আগে যুবরাজ জিগমেকে গাল টিপে আদর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ছবি: এএফপি

৫ / ২২
ডিজাইনার তরুণ তাহিলিয়ানির নকশা করা বিয়ের পোশাক নিয়ে আয়োজন করা হয়েছে তাজ ওয়েডিং ব্রাইডাল কালেকশন প্রদর্শনীর। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে বিয়ের পোশাকে এক মডেল। ছবি: এএফপি

৬ / ২২
ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় লীলা বানসালির পরিচালিত ছবি ‘পদ্মাবতী’। ছবিতে পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গতকাল মঙ্গলবার ছবির এক প্রচার অনুষ্ঠানে রানি পদ্মাবতীর পোস্টারের সঙ্গে বাস্তবের দীপিকা। ছবি: এএফপি

৭ / ২২
জাতীয় যুব দিবস উপলক্ষে বুধবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর শহরে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কবি জসীমউদ্‌দীন হলে গিয়ে শেষ হয়। ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয়, ১ নভেম্বর।Ñছবি: আলীমুজ্জামান

৮ / ২২
গাছ থেকে তোলার পর চলছে পেয়ারা বাছাইয়ের কাজ। খামারে প্রতি মণ পেয়ারা বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়। পাবনা, ঈশ্বরদী, ছলিমপুর ইউনিয়নের মা-মণি কৃষি খামার, ১ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ

৯ / ২২
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে সিলেট নগরে বিক্ষোভ মিছিল বের করেন সিলেট জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। সিলেট, বন্দরবাজার, ১ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ

১০ / ২২
এখনো পরিবর্তন হয়নি অ্যাভিনিউ সড়কটি। ধান চাষ করার মতো কাদা-মাটিতে ভরে গেছে সড়ক। চট্টগ্রাম, সিডিএ অ্যাভিনিউর মুরাদপুর এলাকা, ১ নভেম্বর। ছবি: জুয়েল শীল

১১ / ২২
আয়কর মেলার শুরুতেই অনেকেই রিটার্ন জমা দিচ্ছেন। চট্টগ্রাম, জিইসি কনভেনশন হল, ১২ নভেম্বর। ছবি: জুয়েল শীল

১২ / ২২
শুরু হয়ে গেছে আমন ধান কাটা ও মাড়াই। সিরাজগঞ্জ, রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ধামাইনগর, ১ নভেম্বর। ছবি: সাজেদুল আলম

১৩ / ২২
তিস্তা নদী এ হেমন্তেই শুকিয়ে ধু ধু বালুচর। নদীর ওপারে আবাদি জমির ধান কেটে ঘোড়ার গাড়িতে নিয়ে আসছেন কৃষক। রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়রাম এলাকা, ১ নভেম্বর। ছবি: মঈনুল ইসলাম

১৪ / ২২
অনুমোদনহীন মেডিকেল কলেজ বন্ধ করাসহ বেশ কিছু দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। তোপখানা রোড, ঢাকা, ১ নভেম্বর। ছবি: হাসান রাজা

১৫ / ২২
রাজধানীর সবুজবাগের বাসাবো রোডটি প্রায় এক মাস ধরে কেটে রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সড়কটিতে তৈরি হয়েছে মাটির ঢিবি। দুর্ভোগ পোহাচ্ছে এলাকার বাসিন্দারা। উত্তর বাসাবো, সবুজবাগ, ঢাকা, ১ নভেম্বর। ছবি: আবদুস সালাম

১৬ / ২২
বিক্রির জন্য মুলা সাজাচ্ছেন বিক্রেতা। পাবনার বাজারে প্রতি কেজি মুলার পাইকারি দাম ৩৫ থেকে ৪০ টাকা। ছলিমপুর, ঈশ্বরদী, পাবনা, ১ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ

১৭ / ২২
শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। সিলেট, ১ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ

১৮ / ২২
গত অগাস্ট মাসে রাজধানীর বনশ্রী এলাকায় লাইলী (২৫) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়। লাইলীকে হত্যা করা হয়েছে, এই অভিযোগে এলাকার লোকজন বিক্ষোভ করে এবং একটি গাড়িতে আগুন দেয়। সেই গাড়িটি বনশ্রী থেকে এনে প্রায় তিন মাস ধরে ফেলে রাখা হয়েছে খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনের সড়কে। গাড়িটি যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। খিলগাঁও, ঢাকা, ১ নভেম্বর। ছবি: আবদুস সালাম

১৯ / ২২
পাহাড়ে কিছুদিন পর শুরু হবে মধু চাষ। তাই মৌমাছির বাক্স তৈরিতে ব্যস্ত কারিগরেরা। বাক্স তৈরিতে প্রধানত কাঁঠাল কাঠ ব্যবহার করা হয়। একেকটি বাক্স তৈরিতে খরচ হয় ২ হাজার ৫০০ টাকা। সিঙ্গিনালা, খাগড়াছড়ি, ১ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী

২০ / ২২
শুরু হয়েছে জেএসসি পরীক্ষা। পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম, ১ নভেম্বর। ছবি: সৌরভ দাশ

২১ / ২২
আজ থেকে শুরু হয়েছে জেএসসি পরীক্ষা। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। মতিঝিল, ঢাকা, ১ নভেম্বর। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২২
রাজধানীর বিভিন্ন ফুটপাতে এভাবেই অরক্ষিত অবস্থায় পড়ে আছে পাওয়ার কন্ট্রোল বক্স। খিলগাঁও পোস্ট অফিস এলাকা, ঢাকা, ১ নভেম্বর। ছবি: আবদুস সালাম