দক্ষিণ উপকূলের পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ–নদীর মোহনায় অবস্থিত তেঁতুলবাড়িয়া এলাকাসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছেন বাঁধের পাশের বাসিন্দারা। নিশানবাড়িয়া ইউনিয়ন, তালতলী উপজেলা, বরগুনা, ১ নভেম্বরছবি: সাইয়ান
২ / ১৩
পৌরসভা নির্বাচন উপলক্ষে কেন্দ্রের উদ্দেশে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ডোমার, নীলফামারী, ১ নভেম্বরছবি: প্রথম আলো
৩ / ১৩
মাছ ধরা শেষে বিরতিতে জেলেরা। এই ফাঁকে অনেকে ছেঁড়া–ফাটা জাল মেরামত করে নিচ্ছেন। অন্তার মোড়, ছোটভাকলা, গোয়ালন্দ, রাজবাড়ী, ১ নভেম্বরছবি: এম রাশেদুল হক
৪ / ১৩
দলছুট পোড়ামুখো হনুমানটি খাবারের আশায় বাড়ির চালে এসে বসেছে। বাড়ির লোকজনের দেওয়া খাবার খাচ্ছে হনুমানটি। ১ নভেম্বর, ধানগড়া এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জছবি: সাজেদুল আলম
৫ / ১৩
জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়বৃষ্টি, পাহাড় ধসসহ প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে পাহাড়ে। ২০১৭ সালের ১৩ জুন ভারী বৃষ্টি ও পাহাড় ধসে পাহাড়ি ছড়ার ওপরের সেতুটি ভেঙে পড়ে, যা আজও মেরামত করা হয়নি। সাপছড়ি মধ্যপাড়া গ্রাম, রাঙামাটি সদর, রাঙামাটিছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৩
পাটুরিয়ায় কাত হয়ে ডুবে থাকা ফেরি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান শুরু করেন। পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকা, মানিকগঞ্জ, ১ নভেম্বরছবি: আব্দুল মোমিন
৭ / ১৩
‘দক্ষ যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ময়মনসিংহ, ১ নভেম্বরছবি: আনোয়ার হোসেন
৮ / ১৩
রংপুরে শুরু হয়েছে আমন ধান কাটা। ধান কেটে জমিতে শুকানোর পর বাড়িতে এনে মাড়াই করা হচ্ছে। উত্তম বানিয়াপাড়া, রংপুর, ১ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৯ / ১৩
পুরোনো জাহাজ কেটে প্লেইন শিট বানিয়ে বিক্রি করা হচ্ছে। প্রতি কেজির বর্তমান মূল্য ৮০ টাকা। এ প্লেইন শিট খুলনার ডকইয়ার্ডগুলো কিনে নিয়ে যায়। নতুন ও পুরোনো জলযান তৈরি ও মেরামতে এ প্লেইন শিট ব্যবহার করা হয়। শেখপাড়া, খুলনা শহর, ১ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৩
গোখাদ্যের চাহিদা সর্বত্র। তাই গোখাদ্য ধানের খড় নছিমনে সাজিয়ে শহরে বিক্রি করতে যাচ্ছেন এক ব্যক্তি। গোয়ালচামট, ফরিদপুর, ১ নভেম্বরছবি: আলীমুজ্জামান
১১ / ১৩
খালের পানি শুকিয়ে গেছে। সেখানে কেটা (মাছ ধরার ফাঁদ) দিয়ে মাছ শিকারে নেমেছেন রাজা মিয়া। কিণামারা খাল, সোনাতলা উপজেলা, বগুড়া, ০১ নভেম্বরছবি: সোয়েল রানা