এক ঝলক (০১ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
আর কিছুক্ষণ পরেই পরীক্ষা। তাই কেন্দ্রে যাওয়ার পথে রিকশাতে বসেই শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ​বিষয়গু​লোতে চোখ বুলিয়ে নিচ্ছে এক পরীক্ষার্থী। ছবিটি ফার্মগেট এলাকা থেকে তোলা। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ছবি: সাহাদাত পারভেজ

২ / ২৪
স্পেনের দক্ষিণাঞ্চলে চলছে কার্নিভ্যাল অব মালাগা উৎ​সব। সেখানে ফুলের মতো দেখতে পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন এই নারী। ছবিটি ৩১ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৪
ধনের গুণের শেষ নেই। ধনে ছাড়া রান্নার কথা ভাবাই যায় না। ধনেপাতার ফুল দেখলে চোখ জুড়িয়ে যায়। আর শীতের সবজির স্বাদ বাড়ায় ধনেপাতা। ছবিটি গতকাল যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৪ / ২৪
যেন মুখোমুখি বসে গল্প করছে ওরা। ছবিটি গতকাল রোববার সকালে পাবনার সদর উপজেলার মালিগাছা গ্রাম থেকে তোলা। ছবি: প্রথম আলো

৫ / ২৪
ধান খেতে জমে আছে শিশিরবিন্দু। ছবিটি গতকাল রোববার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৬ / ২৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন তাঁর সমর্থকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করছেন। ছবিটি গতকাল রোববার ডেস মইনেস এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৪
মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর আজ সোমবার দেশটির পার্লামেন্টে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ তাঁর দলের সদস্যরা। ছবি: রয়টার্স

৮ / ২৪
মাঘের এই শীতে সকালের দিকে কুয়াশা পড়ে। কুয়াশার কারণে আলো জ্বালিয়ে রাজধানীতে যানবাহন চলছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়। ছবিটি আজ সোমবার রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ উড়ালসড়ক থেকে তোলা। ছবি: জিয়া ইসলাম।

৯ / ২৪
ইতালির ভেনিস নগরে শুরু হয়েছে বার্ষিক আনন্দোৎ​সব ভেনিস কার্নিভ্যাল। এরই অংশ হিসেবে বর্ণিল সাজে সেন্ট মার্কস চত্বরে কফির দোকান ক্যাফে ফ্লোরিয়ানে মেতে উঠেছে এক দল ফুর্তিবাজ। ছবিটি ৩১ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৪
সব শোভায় নিজেকে মেলে ধরা কসমস ফুল। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বর থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১১ / ২৪
সন্তান গেছে পরীক্ষাকেন্দ্রে। বাইরে উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা। ছবিটি চট্টগ্রামের খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

১২ / ২৪
শীতের সকালে কাপড় দিয়ে দোলনা বানিয়ে সন্তানকে মিষ্টি রোদের পরশ দিচ্ছেন এক পাহাড়ি মা। ছবি: নীরব চৌধুরী

১৩ / ২৪
জুম থেকে তুলা, আদা, হলুদ তোলার মৌসুম এখন। এসব ফসল রাখার জন্য তাই বাড়ছে খারাংয়ের চাহিদা। ছবিটি আজ সোমবার খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৪ / ২৪
দেখে মনে হয়, শালিকের সমাবেশ। আসলে খাবারের সন্ধানে পাখিদের এমন চলাচল। ছবিটি সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৪
ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিতে মাসের প্রথম দিনই সিলেট নগরে বর্ণমালার মিছিল বের করে জেলার সম্মিলিত নাট্য পরিষদ। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে নৃত্য পরিবেশন করে ছন্দা নৃত্যালয়ের শিল্পীরা। ছবিটি জিন্দাবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ২৪

১৭ / ২৪
আজ সোমবার সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এই পরীক্ষার পরিস্থিতি পরিদর্শন করতে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ ​বিদ্যালয় কেন্দ্রে যান। ছবি: ফোকাস বাংলা

১৮ / ২৪
কুষ্টিয়ার দৌলতপুরে ভাগজোত এলাকায় অসহায় শতাধিক নারী-পুরুষকে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল দেওয়া হয়। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: তৌহিদী হাসান

১৯ / ২৪
ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আজ সোমবার দুপুরে শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়। ছবিটি বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২০ / ২৪
রাজধানীর শাহবাগ মোড়ে তিনটি পদচারী সেতু থাকা সত্ত্বেও বেশির ভাগ পথচারী ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড় এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

২১ / ২৪
রাজধানীর শ্যামবাজারে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি আদার পাইকারি দাম ৪৫ টাকা। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম

২২ / ২৪
একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা কেন্দ্র ও স্কুল ফটকের সামনে তোরণ নির্মাণ করেছে। অভিভাবকদের অভিযোগ, এমনভাবে তোরণটি বসানো হয়েছে যে স্কুলের নামটি ঢেকে ফেলা হয়েছে। পরীক্ষার কেন্দ্রে এসে স্কুলের নাম না দেখতে পাওয়ায় অনেকেই বিভ্রান্তিতে পড়েন। ছবিটি পুরান ঢাকার বাংলাবাজার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৩ / ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফ্রেডরিক এবার্ট স্টিফটাংয়ের উদ্যোগে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হলো ইমতিয়াজ আহমেদ ও ইফতেখার ইকবাল সম্পাদিত গ্রন্থ ‘ইউনিভার্সিটি অব ঢাকা: মেকিং, আনমেকিং, রিমেকিং’। এ উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: আবদুস সালাম

২৪ / ২৪
দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার তাঁর কার্যালয়ে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।