মাঘ মাসে আমগাছে মুকুল ধরেছে। ছবিটি গতকাল মঙ্গলবার যশোরের শার্শা উপজেলার মেঠোপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
২ / ২১
সকালে খেত থেকে সবজি তুলে তা বাজার নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালপার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৩ / ২১
বাহারি রঙের কসমস ফুলের মধুর লোভে বসেছে মৌমাছি। ছবিটি আজ বুধবার খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২১
চীনা চান্দ্রবর্ষ উদযাপন উপলক্ষে দেশটির লিউঝউ এলাকায় ঘোড়ার লড়াই প্রতিযোগিতা দেখছেন স্থানীয় লোকজন। গুয়াংজি ঝুয়াং অঞ্চলের লিউঝউ এলাকা থেকে ৩০ জানুয়ারি তোলা ছবিটি আজ বুধবার প্রকাশ করা হয়। ছবি: রয়টার্স
৫ / ২১
বিদ্যার দেবী সরস্বতী। তাঁর কৃপালাভের আশায় আজ বুধবার রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরে ঘরে এই পূজা উদ্যাপিত হচ্ছে। ছবিটি রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২১
সরস্বতীপূজা উপলক্ষে নেপালের কাঠমান্ডুতে মন্দিরের গায়ে লিখছে এক কিশোরী। এই পূজায় হিন্দুধর্মাবলম্বী শিশুদের হাতেখড়ি হয়। ছবি: রয়টার্স
৭ / ২১
সান ভাদর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে জায়াকে ওয়াইল্ড শেলটার ফাউন্ডেশনে নিজ বেষ্টনীতে দুটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘ দুটির বয়স ৪৫ দিন। এখানে সম্প্রতি চারটি রয়েল বেঙ্গল টাইগারের জন্ম হয়। ছবি: রয়টার্স
৮ / ২১
কুয়াশাঢাকা দিনে দেখা নেই সূর্যের। এর মধ্যে বোরো ধান রোপণের জন্য জমি চাষ করছেন কৃষক আনিছার রহমান। ছবিটি বুধবার বগুড়ার গাবতলী উপজেলার পাঁচক্যাতুলী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৯ / ২১
আলু খেতে ইঁদুরের অত্যাচার বেড়ে গেছে। খেতে লুকিয়ে থাকা ইঁদুর নিধনের চেষ্টা করছেন এক কৃষাণী। ছবিটি মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাস্তা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১০ / ২১
ডুমুরের ফল। কাঁচা ডুমুর সবুজ হলেও পাকা ডুমুর টকটকে লাল হয়। পাকা ডুমুর খেতে শিশুরা বেশ পছন্দ করে। ছবিটি রাঙামাটি সরকারি কলেজ এলাকা থেকে বুধবার তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২১
বিদ্যার দেবী সরস্বতী। তাঁর কৃপালাভের আশায় আজ রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরে ঘরে এই পূজা উদ্যাপিত হচ্ছে। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। ছবিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: জয়দেব সরকার
১২ / ২১
বিদ্যার দেবী সরস্বতী। তাঁর কৃপালাভের আশায় আজ রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরে ঘরে এই পূজা উদ্যাপিত হচ্ছে। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। ছবিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: জয়দেব সরকার
১৩ / ২১
হাজারীবাগের কালুনগর এলাকায় অনেক দিন ধরে ট্যানারির ময়লা পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে এলাকার স্থানীয় লোকজনের ভোগান্তির শেষ নেই। আজ বুধবার দুপুরে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
১৪ / ২১
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় কয়েকটি আবাসিক বাড়ি আগুনে পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা নতুন করে বাড়ি ঘরগুলো মেরামত শুরু করেছে। ছবিটি বুধবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম
১৫ / ২১
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বুধবার কক্সবাজারের ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষক-ছাত্রীদের সঙ্গে ছবি তোলেন। ছবি: প্রথম আলো
১৬ / ২১
সরস্বতী পূজা উপলক্ষে প্রার্থনায় মগ্ন মা ও শিশু। ছবিটি বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৭ / ২১
জাতীয় কবিতা উৎসব-২০১৭ উপলক্ষে আজ বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: সাইফুল ইসলাম
১৮ / ২১
অভিজিৎ রায় হত্যার জায়গাটিতে আজ বুধবার দুপুরে ‘ঢাকা লাইভ পারফরম্যান্স ২০১৭’ উপলক্ষে একটি শিল্প পরিবেশনা করেন সঞ্জয় চক্রবর্তী। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৯ / ২১
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটির সঙ্গে আজ বুধবার মতবিনিময় করেন দেশের চারজন বিশিষ্ট নাগরিক। মতবিনিময় শেষে আজ বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। ছবি: আবদুস সালাম
২০ / ২১
নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-৩-এর একটি দল আজ বুধবার দুপুরে রাজধানীর গুলিস্তানের দুটি মার্কেটে অভিযান চালায়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডর এলইডি টেলিভিশন বিক্রির দায়ে মোট ১০ লাখ টাকা জরিমানা এবং একজনকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় ৪৬টি টেলিভিশন। ছবি: আবদুস সালাম
২১ / ২১
আজ বুধবার ছিল সুরেন্দ্র কুমার সিনহার ৬৭তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে সকালে পরিবারের সদস্য এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের নিয়ে নিজের দপ্তরে কেক কাটেন প্রধান বিচারপতি। ছবি: আবদুস সালাম