সারা দেশে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বরে হচ্ছে উৎফুল্ল শিক্ষার্থীরা। রংপুর জিলা স্কুল কেন্দ্র, ১ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
বাংলাদেশ সময় বুধবার বিকেল ৫টা ৩৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়। ৬টা ৫১ মিনিটে পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে গ্রাস করে। চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একটি রেখায় অবস্থান করে। পূর্ণ গ্রহণের কারণে চাঁদকে দেখায় রক্তাভ লাল। গ্রহণ শেষ হয় রাত ১০টা ৯ মিনিটে। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৩১ জানুয়ারি। ছবি: রয়টার্স
৪ / ১২
কুয়াকাটায় রক্তিম সূর্যাস্ত। সাগরকন্যা কুয়াকাটায় বেশির ভাগ পর্যটক আসেন এই দৃশ্য উপভোগ করতে। কুয়াকাটা, ৩১ জানুয়ারি। ছবি: সাইয়ান
৫ / ১২
হিরা ও মুক্তা দিয়ে তৈরি এই মুকুটটি প্রদর্শিত হচ্ছে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে। প্রদর্শনীর নাম ‘ওশান লাইনার্স: স্পিড অ্যান্ড স্টাইল’। লন্ডন, যুক্তরাজ্য, ৩১ জানুয়ারি। ছবি: এএফপি
৬ / ১২
মোবাইল ফোনের ক্যামেরায় সূর্যাস্তের ছবি তোলার চেষ্টা করছেন এক পর্যটক। আলোকনবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহার, খাগড়াছড়ি, ৩১ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৭ / ১২
হালদা নদীর উত্তর মাদার্শা ইউনিয়ন এলাকায় আরও একটি মৃত ডলফিন পানিতে ভাসছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের নদীর ডুমখালি আজিমের ঘাটা থেকে ডলফিনটি উদ্ধার করে ডাঙায় তোলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের কর্মকর্তারা। গত এক মাসে হালদা নদীতে এটিসহ চারটি ডলফিন মারা গেল। ছবি: প্রথম আলো।
৮ / ১২
সারা দেশে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছে উৎফুল্ল শিক্ষার্থীরা। বগুড়া জিলা স্কুল কেন্দ্র, ১ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা।
৯ / ১২
শীতে শিশুদের গোসল করাতে কষ্ট করতে হয় অভিভাবকদের। কিন্তু বাড়ির পাশে সেচের পানিতে তাদের আটকায় কে? পানি দেখেই দুরন্তপনায় নেমে পড়ে শিশুরা। কুমিল্লা, ১ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক।
১০ / ১২
জয় ও জুঁই। পার্কের বাঘ জুটি। খাঁচার বাইরে বেষ্টনীতে বিশ্রাম নিচ্ছে। ছবিটি গতকাল বুধবার বিকেল তিনটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা শেখ মুজিব সাফারি পার্ক থেকে তোলা। চকরিয়া, ৩১ জানুয়ারি। ছবি: এস এম হানিফ।
১১ / ১২
রাঙামাটি রাজবন বিহারে প্রতিনিয়ত বাড়ছে বানরের সংখ্যা। কারণ খাদ্য সংকটে ভুগছে বানরগুলো। তাই বিহারে আসা লোকজন যখনই খাবার নিয়ে আসে তখনই বানরগুলো ঝাঁপিয়ে পড়ে। রাজবন বিহার প্রাঙ্গণ, ১ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা।
১২ / ১২
গ্রামে গ্রামে ঘুরে বাঁশের তৈরি ঝুড়ি, কুলা, ঝাঁকা কারিগরদের কাছ থেকে কেনেন খুলনার হরিপদ দাস। পরে তা বিভিন্ন দোকানে বিক্রি করেন। খুলনা নিউমার্কেট, ১ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন।