ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক কৃষি প্রদর্শনীতে রাখা গরুগুলোর পাশে ঘুমাচ্ছেন এক কৃষক। ছবিটি গতকাল সোমবারের। ছিব: রয়টার্স
২ / ১৯
ফাগুনে আমের মুকুলের ম ম গন্ধ আর টকটকে লাল শিমুলের সৌন্দর্যে মন ভরে যায়। ছবিটি গতকাল সোমবার পাবনা এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৩ / ১৯
তুষারে ঢাকা জাপানের ফিজি পর্বত। ছবিটি আজ মঙ্গলবার কানাগাওয়া অঞ্চলের নাকাই শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৯
গ্রিসের উত্তর সীমান্তে আইডোমেনি গ্রামের কাছে গ্রিক-মেসিডোনিয়া সীমান্তে আশ্রয় নেওয়া শরণার্থীদের একজন এক শিশুকে খাওয়াচ্ছেন। ছবিটি আজ মঙ্গলবার তোলা: রয়টার্স
৫ / ১৯
গ্রীষ্মকালীন ঘোড়দৌড়ে মেতেছেন একদল অশ্বারোহী। ছবিটি মঙ্গোলিয়ার উলানবাতারের বাইরে সাগান খুটুল থেকে তোলা। ছবিটি ২৮ ফেব্রুয়ারি তোলা: রয়টার্স
৬ / ১৯
বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন ছবি ‘ফ্যান’। অবিলম্বেই ছবিটি মুক্তি পাবে। এর আগে গতকাল সোমবার ছবির ট্রেলার মুক্তি পায়। সেই অনুষ্ঠানে ক্যামেরার সামনে এভাবেই ধরা দেন কিং খান। ছবিটি পরিচালনা করেছেন মনিস শর্মা ও প্রযোজনা করেছেন আদিত্য চোপরা। ছবিটি ২৯ ফেব্রুয়ারি তোলা: এএফপি
৭ / ১৯
ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা করা এবং শ্রম স্বার্থবিরোধী বিভিন্ন ধারা ও বিধি বাতিলের দাবিতে আজ মঙ্গলবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা শাখা শহরে বিক্ষোভ মিছিল করে। ছবিটি শহরের গাড়ীখানা সড়ক থেকে দুপুরে তোলা: এহসান-উদ-দৌলা
৮ / ১৯
আশুলিয়ার ডুকাটি অ্যাপারেলস লিমিটেড থেকে ‘বেআইনি’ভাবে চাকরিচ্যুত ১৯২ জন শ্রমিককে অবিলম্বে চাকরিতে পুনঃ বহাল এবং ট্রেড ইউনিয়ন বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও লাল পতাকা মিছিল করে। ছবি: সাইফুল ইসলাম
৯ / ১৯
মঙ্গলবার দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুসের নেতৃত্বে রাজধানীর মতিঝিল এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তড়িঘড়ি করে নিজেদের মালামাল নিয়ে সরে পরেন কিছু ক্ষুদ্র ব্যবসায়ী। ছবি: সাইফুল ইসলাম
১০ / ১৯
ময়মনসিংহ শহরের দিঘারকান্দায় গত ৭ ফেব্রুয়ারি ফিরোজ সরকারের মৃত্যুর পর আজও অভিযুক্ত খুনিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় তাঁর পরিবার আজ দুপুরে একটি রেস্তোরাঁয় সাংবাদ সম্মেলন করে। এ সময় পরিবারের সদস্যরা উপযুক্ত বিচারের দাবি জানিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: জগলুল পাশা
১১ / ১৯
খিরার খেতে মাচা তৈরি করছেন দুই কৃষক। ছবিটি আজ মঙ্গলবার বগুড়া সদর উপজেলার শাখারিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১২ / ১৯
যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের পূর্ণাঙ্গ ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজ মঙ্গলবার সকালে যশোর শহরের দড়াটানায় মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ছবি: এহসান-উদ-দৌলা
১৩ / ১৯
গতকাল শেষ হয়েছে অমর একুশে বইমেলা। অনেক স্টল আজ মঙ্গলবার আসবাব খুলে নিয়ে যাচ্ছে। ছবিটি বাংলা একাডেমির অংশ থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৪ / ১৯
রাজধানীর জিপিও এলাকায় রাস্তার পাশের ফুটপাথ এলাকায় জ্বলছে আগুন। খোঁজ নিয়ে জানা যায় কিছু মাদকসেবী হঠাৎ করেই ককসিটে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে সরে পড়েছে। পরে আগুন নেভানো হয়। ছবি: মনিরুল আলম
১৫ / ১৯
সিএনজিচালিত অটোরিকশা চালকদের জেল জরিমানা বন্ধ ও কারাবন্দীদের মুক্তির দাবিতে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করেন। ছবি: আশরাফুল আলম
১৬ / ১৯
রাজধানীর ব্যস্ততম এলাকা কাওরানবাজার মোড়। এখানে বাস থামানোর কথা না থাকলেও প্রতিদিন বাস থেমে যাত্রী ওঠানামা করানো হয়। অনেক সময় আবার গাড়ি ঠিকমতো থামতেই যাত্রীরা ঝুঁকি নিয়ে ওঠে বসেন বাসে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা: আশরাফুল আলম
১৭ / ১৯
শীত কাটিয়ে এখন পুরো বসন্ত। তাই প্রকৃতিতে এখন সজীবতা। গাছে গাছে এসেছে নতুন পাতা। ছবিটি আজ মঙ্গলবার রমনা পার্ক থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৮ / ১৯
শহরে কাঠবিড়ালির দেখা পাওয়া খুবই দুর্লভ। কিন্তু রাজধানীর রমনা পার্কের প্রায়ই দেখা মেলে কাঠবিড়ালিদের। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা: আশরাফুল আলম
১৯ / ১৯
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী ঘুরে দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউসুফ এম. ইসলাম, ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম এবং এম লুৎফর রহমান, পরিচালক (স্থায়ী ক্যাম্পাস) মোস্তফা কামাল। ছবি: প্রথম আলো