শিমুল ফুলে এক পাখি। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রাম থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
২ / ২০
মেহেরপুর সদরের ফতেপুর গ্রাম থেকে এই মাছরাঙা পাখির ছবিটি তোলা হয়। ছবি: আবু সাঈদ
৩ / ২০
বোরো ধানের খেতে সার ছিটাচ্ছেন কৃষক। ছবিটি যশোর শহরের শংকরপুর হরিণার বিল এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
৪ / ২০
যেন অভিমানে গাছের ডালে বসে আছে টিয়া পাখিটি। ছবিটি বুধবার খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
সদর্পে ঘুরে বেড়াচ্ছে তিন রাজহাঁসের ছানা। ছবিটি আজ বুধবার খুলনার বটিয়াঘাটা কাতিয়ানাংলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
দুই বাসচালকের সাজার রায়ের প্রতিবাদে পরিবহনশ্রমিকদের ডাকে ধর্মঘট চলছে। এতে গণপরিবহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা উল্লেখ করার মতো। বিমানবন্দর সড়কে বুধবার সকালে একপর্যায়ে এমন যানজটের সৃষ্টি হয়। ছবি: খালেদ সরকার
৭ / ২০
পরিবহন ধর্মঘটের কারণে রাস্তায় বাস না পেয়ে অনেকে ছুটছেন ট্রেনের যাত্রী হতে। ছবিটি বিমানবন্দর রেলস্টেশন থেকে বুধবার সকালে তোলা। ছবি: খালেদ সরকার
এ দৃশ্য দেখলে মনে হয় যেন ঈদের আগামী টিকিট কিনতে যাত্রীদের ভিড়। কিন্তু এই ভিড় হচ্ছে পরিবহন ধর্মঘটের ফল। সারা দেশের মতো সিলেটের যাত্রীরা বাসের টিকিট না পেয়ে ভিড় করেন রেল স্টেশনে। ছবিটি বেলা দেড়টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১০ / ২০
পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলায় রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ আছে। ছবিটি বুধবার সকালে আসাদগেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ২০
সড়কে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের টিকিটের জন্য লম্বা লাইন। ছবিটি বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ২০
ঢাকা থেকে রংপুরগামী ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ছুটছে মানুষ। ছবিটি বুধবার সকালে কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ২০
চট্টগ্রাম যাবেন বলে সকাল থেকে বাচ্চাকে নিয়ে বসে আছেন জাহানারা বেগম। কিন্তু ট্রেনের টিকিট পাননি তিনি। ছবিটি বুধবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা।। ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ২০
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বুধবার সকালেও পুলিশের সঙ্গে পরিবহনশ্রমিকদের সংঘর্ষ হয়। সড়কে পড়ে আছে শ্রমিকদের ছোড়া ইটের টুকরো। বুধবার সকালে গাবতলী বাস টার্মিনালের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৫ / ২০
পুলিশের গুলিতে আহত বৈশাখী পরিবহনের চালক শাহ আলমকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে শাহ আলম মারা যান। ছবিটি গাবতলী এলাকা থেকে সকাল ১০টার দিকে তোলা ছবি। ছবি: আবদুস সালাম
১৬ / ২০
পরিবার নিয়ে এই দম্পতি যাবেন মাগুরা। বাস ধরতে গাবতলী বাস টার্মিনালে আসেন গতকাল মঙ্গলবার সকালে। কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে বাস পাননি তাঁরা। মঙ্গলবার সকাল থেকেই এই দম্পতি টার্মিনালেই বাসের জন্য অপেক্ষায় ছিলেন। ছবি: আবদুস সালাম
১৭ / ২০
রাজধানীতে পরিবহন ধর্মঘটের কারণে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে গাবতলীর আমিন বাজার থেকে সাভারের হেমায়েতপুরের দিকে হেঁটে বাড়ি ফিরছে। ছবিটি আজ বুধবার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৮ / ২০
পরিবহন ধর্মঘটে আজ বুধবার কোনো যান চলাচল করেনি। এ কারণে মহাসড়কে নছিমনে করে গন্তব্যের দিকে যাচ্ছে দুর্ভোগে পড়া মানুষেরা। ছবিটি ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৯ / ২০
রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব। আজিমপুর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন কর্মী মশা নিধনের ওষুধ দিচ্ছেন। ছবিটি আজ বুধবার আজিমপুরের রসুলবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
২০ / ২০
কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘বাংলাদেশ পথনাটক উৎসব’-এ একটি নাটকের দৃশ্য। ছবি: আশরাফুল আলম