এক ঝলক (০১ মার্চ ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষে আবিরের রঙে মেতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা, ১ মার্চ। ছবি: সাইফুল ইসলাম

২ / ২২
লাল রঙের জারবেরা ফুল। জার্মান উদ্ভিদবিদ ও চিকিৎসক ট্রাউগট জারবেরার নামে এই ফুলের নামকরণ করা হয়। বগুড়া রোড, বরিশাল, ২৮ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান

৩ / ২২
ফাল্গুনী পূর্ণিমার অন্য নাম দোল পূর্ণিমা। উৎসবের রঙে মেতেছেন কয়েকজন। কালীবাড়ি করুণাময়ী মন্দির, তালতলা, রংপুর, ১ মার্চ। ছবি: মঈনুল ইসলাম

৪ / ২২
ব্যাচেলরস বাটন ফুলের অন্য নাম কর্নফ্লাওয়ার। এ ফুল বেশ কয়েকটি রঙের হয়ে থাকে। নীল কর্নফ্লাওয়ার সবচেয়ে বেশি দেখা যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম

৫ / ২২
ফাল্গুনী পূর্ণিমার আরেক নাম দোল পূর্ণিমা। হিন্দু ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের দোলপূজা হিসেবে দিনটি পালন করে। এই তিথিতে রং খেলায় নেমেছে ছোট-বড় সবাই। শরীফ কলোনি, চট্টগ্রাম, ১ মার্চ। ছবি: সৌরভ দাশ

৬ / ২২
দোল পূর্ণিমায় রং নিয়ে আনন্দে মেতেছে দুই কিশোরী। কাটপট্টি এলাকা, বরিশাল, ১ মার্চ। ছবি: সাইয়ান

৭ / ২২
পলাশের গাছে থোকা থোকা ফুল। ফুলের মধু খেতে এসেছে মৌটুসি পাখি। ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ, যশোর, ১ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা

৮ / ২২
খেত থেকে কাঁচা-পাকা মরিচ তুলে বস্তায় ভরার প্রস্তুতি নিচ্ছে গ্রামীণ এই কিশোরী। প্রায় ১ বস্তা (৪৫ কেজি) মরিচ তোলার মজুরি ৮০ টাকা। নওদাবগা, সোনাতলা, বগুড়া, ২৮ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা

৯ / ২২
কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজের বাগানে ফুটেছে নানা রঙের ফুল। গাঁদা ফুলই বেশি। কুমিল্লা, ১ মার্চ। ছবি: এমদাদুল হক

১০ / ২২
বিদ্যুতের তারে বসে আছে মাছরাঙাটি। কিন্তু তার সতর্ক দৃষ্টি নিচের জলাশয়ের দিকে। চাঁপাপুর গ্রাম, কুমিল্লা আদর্শ সদর, ২৮ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক

১১ / ২২
ফেলে রাখা বাঁশের ওপর খেলায় মেতেছে শিশুরা। লাঙলমোড়া দক্ষিণ পাড়া, ঘুড়কা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ২৮ ফেব্রুয়ারি, ২০১৮। ছবি: সাজেদুল আলম।

১২ / ২২
ঘোড়ার গাড়িতে করে গাছের গুঁড়ি নিয়ে যাওয়া হচ্ছে। ঢালু থেকে উঁচু রাস্তায় উঠতে ঘোড়ার বেশ কষ্ট হওয়ায় পেছন থেকে ধাক্কা দিয়ে সহযোগিতা করছেন কয়েকজন ব্যক্তি। বাড়াদিয়া, শিবালয় উপজেলা, মানিকগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি। ছবি: আব্দুল মোমিন।

১৩ / ২২
যমুনার তীরে গোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। টিফিনের বিরতিতে নদীর ধারে পায়চারি করতে বেরিয়েছে চার শিশুশিক্ষার্থী। গোয়ারিয়া, শিবালয় উপজেলা, মানিকগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি। ছবি: আব্দুল মোমিন।

১৪ / ২২
খালের পাড়ে জমির আইলে আয়েশে বসে আছে একঝাঁক পাতিহাঁস। কিনামারা খাল এলাকা, সোনাতলা, বগুড়া, ২৮ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা

১৫ / ২২
পথের দুধারে এই গাছগুলোর পাতা ও ফুল শীতে ঝরে গেছে। এখন বসন্তে আবার জেগে উঠবে গাছগুলো। ভরতকাঠি, নলছিটি, বরিশাল, ২৮ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান

১৬ / ২২
‘ঝাড়ু ফুল’ প্রধানত পাহাড়ে জন্মে। খাগড়াছড়ি শহরের বাস টার্মিনাল এলাকায় রোদে শুকানো হচ্ছে ফুল। এখানকার ঝাড়ু ছড়িয়ে পড়ে সারা দেশে। বাস টার্মিনাল এলাকা, খাগড়াছড়ি, ২৮ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১৭ / ২২
পুকুরে সাঁতার কেটে বেড়াচ্ছে হাঁসগুলো। ঠোঁট দিয়ে পুকুরপাড়ের মাটি খুঁচিয়েও চলছে খাবারের অনুসন্ধান। ভরতকাঠি, নলছিটি, বরিশাল, ২৮ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান

১৮ / ২২
কলাগাছের পাতায় বসেছে আছে তিলা ঘুঘু পাখি। এই পাখি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশি দেখা যায়। পাচথুবী, কুমিল্লা আদর্শ সদর, ১ মার্চ। ছবি: এমদাদুল হক

১৯ / ২২
সিলেট নগরের কালীঘাট পাইকারি বাজার থেকে রসুন কিনেছেন খুচরা ব্যবসায়ীরা। এগুলো ফেরি করে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি রসুনের পাইকারি মূল্য ৬০ টাকা। কিনব্রিজ এলাকা, সিলেট, ১ মার্চ। ছবি: আনিস মাহমুদ

২০ / ২২
এই ফেরিওয়ালারা এখন আর ‘লেইস ফিতা! লেইস!’ বলে হাঁক দেন না। কিন্তু বিভিন্ন প্রসাধনী সামগ্রী ও অলংকারের বাক্স নিয়ে এখনো অনেক ফেরিওয়ালা বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। কিনব্রিজ এলাকা, সিলেট, ১ মার্চ। ছবি: আনিস মাহমুদ

২১ / ২২
দেশ ও দেশের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাতে চাঁদপুরে এক হাজার শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় এক হাজার জাতীয় পতাকা। পতাকা হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। হামানকর্দ্দী পল্লী মঙ্গল উচ্চবিদ্যালয়, চাঁদপুর সদর, ১ মার্চ। ছবি: আলম পলাশ

২২ / ২২
শুভ ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষে প্রদীপ ও মোমবাতি প্রজ্বালন করে প্রার্থনা করছেন বৌদ্ধ ভক্তরা। য়ংড বৌদ্ধবিহার, খাগড়াছড়ি, ১ মার্চ। ছবি: নীরব চৌধুরী