রাস্তার ফুটপাত তৈরিতে ব্যস্ত নারীশ্রমিক। ছবিটি খুলনার বটিয়াঘাটা উপজেলার পুটিমারী এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
২ / ১৬
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে হাজির হয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী সাম্প্রতিক সময়ে হলিউডেও বেশ সুনাম অর্জন করেছেন। ছবি: এএফপি
৩ / ১৬
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সার্কাসে খেলা দেখাচ্ছে হাতির দল। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স
৪ / ১৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চেরি ফুল ফোটা বাগানে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স
৫ / ১৬
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গতকাল শনিবার হোয়াইট হাউস করেসপনডেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজের এক ফাঁকে এভাবেই ক্যামেরাবন্দী হন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্স
৬ / ১৬
পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহ দিতে আয়োজিত একটি প্রচারকাজে অংশ নিয়ে চা-পাতা তুলছেন শিক্ষার্থীরা। ছবিটি চীনের চোংকিং এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ১৬
মহান মে দিবসে আজ শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে সমাবেশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউ)। ছবিটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা
৮ / ১৬
মহান মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরে শোভাযাত্রার আয়োজন করে স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন। ছবিটি আজ সকালে শহরের শহীদ সাটু হলের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো
৯ / ১৬
মহান মে দিবস উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউ)। ছবি: হাসান রাজা
১০ / ১৬
বোরো ধানের খেতে একলা বসে আছে ফিঙে পাখি। ছবিটি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
১১ / ১৬
গাছের ডালে দুই শালিকের ঝগড়া। ছবিটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফকুরহাটি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
১২ / ১৬
পাখির বাসা। ছবিটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
১৩ / ১৬
পড়ন্ত বিকেলে নদীতে নেমে শরীর জুড়িয়ে নিচ্ছে দুজন। ছবিটি মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদী থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
১৪ / ১৬
মহান মে দিবস উপলক্ষে আজ বগুড়া শহরে বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রার আয়োজন করে। ছবিটি শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৫ / ১৬
মহান মে দিবস উপলক্ষে আজ রোববার বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন বগুড়া শহরে শোভাযাত্রা বের করে। ছবিটি শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৬ / ১৬
মহান মে দিবস উপলক্ষে আজ রোববার বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরে শ্রমিকেরা এক শোভাযাত্রা বের করে। ছবি: আলীমুজ্জামান