পাথর বইছেন নারী শ্রমিকেরা। ছবিটি গতকাল রোববার সিলেট নগরের কুশিঘাট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
২ / ১৬
ঘাড়ে করে ভারী মাল বইছেন এক মজুর। ছবিটি গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার আনুমাঝি ঘাট থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
৩ / ১৬
গরমে গা জুড়াতে পাইপের পানি দিয়ে গোসল করছে দুই কিশোর। ছবিটি গতকাল রোববার দুপুরে যশোর শহরের নাজির শংকরপুর এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
৪ / ১৬
রোদে জ্বলজ্বল করছে গুচ্ছ গুচ্ছ সোনালু ফুল। ছবিটি আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
৫ / ১৬
পুরুষের পাশে নারী সমান তালে পা ফেলে চলছে মাথায় বালুর ঝুড়ি নিয়ে ৷ ৬টি ঝুড়ি বহনে ১০ টাকা করে পায় এই শ্রমিকেরা৷ পুরুষের তুলনায় কম ঝুড়ি টানতে পারে তাই দিন শেষে মজুরিও কম পায়৷ ছবিটি আজ রোববার সকালে মিরপুর বেড়িবাঁধ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১৬
ঘাম শুকানো আগে মজুরি পায় না মমতা বেগম৷ গাইবান্ধা থেকে ক্ষুধার তাড়নায় ঢাকায় এসেছেন তিনি৷ প্রতিদিন বালু টেনে যা আয় হয় তা দিয়ে ছেলেকে নিয়ে বাস তার। ঘর ভাড়ায় চলে যায় আয়ের প্রায় সব টাকা৷ যেদিন ঝুড়ি কম টানতে পারেন সেদিন মজুরিও কম৷ ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৬
তীব্র দাবদাহে রিকশা চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছে এক চালক। নিজের রিকশার নিচেই তাই একটু ঘুমিয়ে নিচ্ছে। ছবিটি আজ রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
৮ / ১৬
নদীর পাড়ে কাদায় হুটোপুটি খাচ্ছে শিশুরা। ছবিটি গতকাল রোববার পদ্মা নদীর চর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৬
কাজ পাওয়ার অপেক্ষায় বসে আছেন ধান-কাটা শ্রমিকেরা। ছবিটি গতকাল রোববার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালি বাজার থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
১০ / ১৬
মহান মে দিবসে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন মিছিল, সমাবেশ, মানববন্ধন করে। এ সময় এক নারীকে সেলফি তুলতে দেখা যায়। ছবি: হাসান রাজা
১১ / ১৬
মহান মে দিবসে আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন মিছিল, সমাবেশ, মানববন্ধন করে। ছবি: হাসান রাজা
১২ / ১৬
মহান মে দিবসে আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন মিছিল, সমাবেশ, মানববন্ধন করে। কর্মসূচিতে শিশুকে সঙ্গে নিয়ে এসেছেন এক নারী। ছবি: হাসান রাজা
১৩ / ১৬
নদীতে মানুষের ফেলে দেওয়া খাবার ছোঁ মেরে নিয়ে যাচ্ছে এক চিল। ছবিটি গতকাল রোববার মাওয়া ঘাট থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৬
‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৬’-পরবর্তী পুনর্মিলনীতে একই ফ্রেমে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। গত শনিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে বসেছিল এ পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি: প্রথম আলো
১৫ / ১৬
উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবিটি দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা সরবরাহ করে। ছবি: রয়টার্স
১৬ / ১৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ সোমবার লাখো কণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতা পাঠের আয়োজন করা হয়। ছবি: হাসান রাজা