এক ঝলক ( ০১ মে ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালিত হয়। এ রাতেই পরবর্তী বছরের জন্য মহান আল্লাহ তাআলা বান্দাদের রিজিক ও হায়াত নির্ধারণ করেন, রোগ থেকে মুক্তি দেন ও দোয়া কবুল করেন। এ রাতকে বলা হয় ‘সৌভাগ্যের রজনী’। বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা, ১ মে। ছবি: প্রথম আলো

২ / ১৫
ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মঙ্গলবার রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালিত হয়। ইসলাম ধর্মে রাতটি অত্যন্ত বরকতময়। বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা, ১ মে। ছবি: প্রথম আলো

৩ / ১৫
হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালিত হয়। ইসলাম ধর্মে এই রাতটি অত্যন্ত বরকতময়। শবে বরাতের মধ্য দিয়েই আসে পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা। বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা, ১ মে। ছবি: প্রথম আলো

৪ / ১৫
লেকের পাড়ে সূর্যাস্ত উপভোগ করছেন একদল পর্যটক। মিনস্ক, বেলারুশ, ৩০ এপ্রিল, ২০১৮। ছবি: রয়টার্স

৫ / ১৫
খাবারের খোঁজে গাছের ডালে বসে আছে এক দোয়েল। খুমুরিয়া, পিরোজপুর সদর, ১ মে। ছবি: এ কে এম ফয়সাল

৬ / ১৫
সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজ মঙ্গলবার পালিত হচ্ছে মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস এই দিন। টেপুরাকান্দি এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৩০ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান

৭ / ১৫
আজ আন্তর্জাতিক মে দিবস। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ সমাবেশ ও মিছিল করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এবারে বাংলাদেশে মে দিবসের প্রতিপাদ্য হলো: ‘মালিক শ্রমিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই’। ঢাকা, বাংলাদেশ, ১ মে, ২০১৮। ছবি: রয়টার্স

৮ / ১৫
মার্চ থেকে এপ্রিল—এ দুই মাস ভোলার সব নদীতে মাছ ধরা নিষিদ্ধ ছিল। আজ থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেরা দল বেঁধে নদীতে মাছ ধরতে যাচ্ছেন। মেঘনা স্লুইসঘাট, তজুমদ্দিন, ভোলা, ১ মে ২০১৮। ছবি: নেয়ামত উল্ল্যাহ

৯ / ১৫
কাজের সন্ধানে গ্রাম থেকে সাইকেলে করে রাজশাহী নগরে এসেছেন এক শ্রমিক। শহীদ এ এইচ এম কামারুজ্জান চত্বর, রাজশাহী, ১ মে,২০১৮। ছবি: শহীদুল ইসলাম

১০ / ১৫
নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ব্যস্ত সময় এখন জেলেদের। ভোলার জেলেপাড়ায় চলছে জাল সংস্কারের কাজ। মেঘনা, স্লুইসঘাট, তজুমদ্দিন, ভোলা, ১ মে,২০১৮। ছবি: নেয়ামত উল্ল্যাহ

১১ / ১৫
টাঙ্গাইলের মির্জাপুরে দুর্ঘটনায় শিকার একটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ১ মে,২০১৮। ছবি: সোহেল মোহসীন

১২ / ১৫
৮৭ কেজি ওজনের প্রতি বস্তা ট্রাক থেকে নামানোর জন্য শ্রমিক মো. ইউসুফ পাবেন ৩ টাকা। বোয়ালখালী নতুন বাজার, খাগড়াছড়ি। ৩০ এপ্রিল, ২০১৮। ছবি: পলাশ বড়ুয়া

১৩ / ১৫
মে দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় বাজনার তালে নেচেছেন খুলনা জেলা হ্যান্ডিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। ফেরিঘাট মোড়, খুলনা, ১ মে,২০১৮। ছবি: সাদ্দাম হোসেন

১৪ / ১৫
নাটোরের উত্তরা গণভবনের বাগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাগানো গাছে হৈমন্তী ফুল। নাটোর, ৩০ এপ্রিল, ২০১৮। ছবি: মুক্তার হোসেন।

১৫ / ১৫
রানা প্লাজা ট্র্যাজেডির ৫ম বর্ষ এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। টিএসসি চত্বর, ঢাকা, ১ মে। ছবি: প্রথম আলো