আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৃষ্টিতে আজ রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার রাস্তায় এই অবস্থা হয়। স্কুল থেকে শিশুকে নিয়ে ফেরার পথে এমন ভোগান্তিতে পড়েন মা। ছবি: সাহাদাত পারভেজ
২ / ১৫
বৃষ্টিতে আজ রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার রাস্তায় এই অবস্থা হয়। পানি পার হচ্ছেন এক নারী। ছবি: সাহাদাত পারভেজ
৩ / ১৫
বৃষ্টিতে আজ রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার রাস্তায় এমন পানি জমে। ছবি: সাহাদাত পারভেজ
৪ / ১৫
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার রাস্তায় বৃষ্টিতে আজ এমন পানি জমেছে। স্কুল থেকে ফেরার পথে সেই পানিতে খেলায় মেতেছে শিশুরা। ছবি: সাহাদাত পারভেজ
৫ / ১৫
বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। পরে সেখানে ফাতিহা পাঠ হয়। ছবি: সাহাদাত পারভেজ
৬ / ১৫
আগামী রোব ও সোমবার লন্ডনের রাস্তায় নামবে প্রায় ১০ লাখ মানুষ। নটিং হিলে ক্যারিবীয় উৎসবে যোগ দেবেন তাঁরা। চলছে তারই মহড়া। ছবিটি সোমবারের। ছবি: এএফপি
৭ / ১৫
জাপানের শতাধিক জনপ্রিয় কার্টুন চরিত্রের মডেল বানিয়ে সিউলে শুরু হয়েছে প্রদর্শনী। চলবে ৪ অক্টোবর পর্যন্ত। প্রিয় কার্টুন চরিত্র ডোরেমনের কাছে শিশুকে নিয়ে এসেছেন এক মা। ছবি: রয়টার্স
৮ / ১৫
বেলারুসের একটি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে এভাবেই সবাইকে আনন্দ দেন দুই নৃত্যশিল্পী। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স
৯ / ১৫
আজ নগরী সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্রতা কমে গেলেও সারা দিন ধরে চলে থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে পোলিও আক্রান্ত ফাহিমা তাঁর বাচ্চা সজীবকে নিয়ে বের হয়েছেন সাহায্যের আশায়। জীবিকা নির্বাহের জন্য তাঁকে অন্যের সাহায্যের ওপর নির্ভর করতে হয়। ছবিটি আজ (১ সেপ্টেম্বর) পুরান ঢাকার সদর ঘাট এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১০ / ১৫
মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রধান সড়ক গুলোতে যানবাহনের চাপ বেড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবিটি শাহবাগের মোড় থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১১ / ১৫
দশ হাজার টাকা সবজি কিনেছিলেন সবজি বিক্রেতা আমেনা বেগম। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে তেমন ক্রেতা না আসায় অবিক্রীত রয়ে গেছে বেশির ভাগ সবজি। অবিক্রীত সবজি নিয়ে পানির মধ্যে এভাবেই বসে থাকতে দেখা যায় তাঁকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে ছবিটি তুলেছেন মনিরুল আলম।
১২ / ১৫
কয়েক মাস ধরে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের বেহাল অবস্থা। সড়কের বিভিন্ন অংশের ম্যানহোল ভেঙে গেছে। এই অংশে প্রায়ই যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই এলাকাবাসী লাল কাপড় বেঁধে দিয়েছেন স্থানটিতে যানবাহনের চালকের দৃষ্টি আকর্ষণের জন্য। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: হাসান রাজা
১৩ / ১৫
দুই দিন ধরে ঝির ঝির বৃষ্টি হচ্ছে রাঙামাটিতে। বাতাসের গতিবেগও তীব্র। প্রতিকূল আবহাওয়ায় মাছ শিকারে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন জেলেরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে কাপ্তাই হ্রদের হাজারী বাঁক এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
১৪ / ১৫
পানিতে ভরা খাল-বিলে মাছ ধরে জেলেরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি আজ মঙ্গলবার রংপুর সদরের পালিচড়া এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৫ / ১৫
বিশ্ববিদ্যালয় দিবস ২০১৫ উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। ছবিটি সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন