কোরবানির পশুর হাটে ভালো দামে বিক্রির জন্য চলছে গরুর পরিচর্যা। ছবিটি গতকাল বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলার মুন্সী ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
২ / ২১
চীন সফরে গিয়ে স্ত্রী–কন্যাসহ মহাপ্রাচীর পরিদর্শন করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবিটি আজ বৃহস্পতিবার বেইজিংয়ের উত্তরাঞ্চলীয় বাদালিং থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ২১
কাপড়চোপড় ধোয়ার পর তা রোদে মেলে দিচ্ছেন এক ব্যক্তি। ছবিটি সম্প্রতি ভারতের মুম্বাই থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ২১
অক্সিজেনের অভাবে হাজারো মাছ মরে ভেসে উঠেছে। নৌকায় করে তা দেখছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল বুধবার ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স
৫ / ২১
রাত গভীর। রাস্তাঘাট ফাঁকা। তবু ক্রেতার আশায় বসে আছেন এক বেলুন বিক্রেতা। ছবিটি গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে খুলনার সাতরাস্তা মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
দুই ফিঙে পাখির লড়াই। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে খুলনার রায়েরমহল থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৭ / ২১
রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত ১৫৩টি সড়কে এক ঘণ্টায় আড়াই লাখ গাছ লাগানো কর্মসূচি পালন করা হয়। ছবিটি তারাগঞ্জের ইকরচালি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত ১৫৩টি সড়কে এক ঘণ্টায় আড়াই লাখ গাছ লাগানো কর্মসূচি পালন করা হয়। এ সময় পুরো কর্মসূচি ড্রোন দিয়ে পর্যবেক্ষণ ও ভিডিও ধারণ করা হয়। ছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
ডানা মেলে বসে আছে রঙিন প্রজাপতি। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শহরের টাউন হল মাঠ থেকে তোলা।-এমদাদুল হক, কুমিল্লা।
১০ / ২১
শুভ্র ফুলের স্নিগ্ধ রূপ। ছবিটি কুমিল্লা নগরের টাউন হল মাঠ থেকে তোলা। ছবি: প্রথম আলো
১১ / ২১
ভাদ্রের গরমে তাল পাকে। পাকা তালের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা মাসুদ রানা। ছবিটি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের তিন নম্বর রেল ঘোমটি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১২ / ২১
বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের আয়োজনে বৃহস্পতিবার সকালে রাজধানীতে মানববন্ধন করে মাদ্রাসার শিক্ষার্থীরা। মানববন্ধনটি সদরঘাট থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত ছিল। ছবিটি বৃহস্পতিবার সকালে রাজধানীর সুপ্রিম কোর্টের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ২১
ট্রাক মালিক-শ্রমিকদের বাধার মুখে রাজধানীর সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মালিক-শ্রমিকেরা করপোরেশনের বুলডোজার এভাবেই ফিরিয়ে দেন। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ২১
হল নির্মাণে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা এবং পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালাম
১৫ / ২১
ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। বিক্রি চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ছবিটি বৃহস্পতিবার সকালে রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ২১
শিল্পী মুস্তাফা মনোয়ারের ৮২তম জন্মদিন আজ বৃহস্পতিবার। শিল্পীর জন্মদিন উপলক্ষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক অনুষ্ঠানে শিল্পীকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। ছবি: সাইফুল ইসলাম
১৭ / ২১
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিসা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকালে ওই স্কুলের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ। ছবি: সাইফুল ইসলাম
১৮ / ২১
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিসা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে স্কুলের সামনে মানববন্ধন করে তার সহপাঠীরা। ছবি: সাইফুল ইসলাম
১৯ / ২১
শিল্পায়ন ও অবকাঠামোগত দুর্যোগ থেকে সুন্দরবনকে রক্ষার দাবিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনারের বেদিতে মানববন্ধন করে। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২১
কলকাতার রবীন্দ্র সদন প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ছবি: ভাস্কর মুখার্জি
২১ / ২১
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মূল্যবোধের নাট্যোৎসবের উদ্বোধনী দিনে জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া মঞ্চস্থ করে ‘নটনন্দন’ নাটক। ছবিটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হল থেকে তোলা। ছবি: আবদুস সালাম