কী যেন দেখছে শালিক পাখিটি। ছবিটি আজ রোববার খুলনার হার্ডবোর্ড মিল এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৪ / ২০
নদী দিয়ে বয়ে চলেছে নৌকা। পাশে চরে কাশফুলের হাসি। ছবিটি পাবনায় পদ্মা নদীর পাড়ে সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৫ / ২০
শেষ বিকেলে সূর্যের আলোর বিচ্ছুরণ। ছবিটি খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
নদীতে ফাঁদ দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ছবিটি পাবনার সাদিপুর এলাকায় পদ্মা নদীর পাড় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৭ / ২০
সাঁঝের বেলায় পদ্মার অপরূপ সৌন্দর্য। ছবিটি পাবনার সাদিপুর এলাকায় পদ্মা নদীর পাড় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৮ / ২০
নীল আকাশের সাদা মেঘ আর চরে ফোটা কাশফুল জানান দিচ্ছে, প্রকৃতিতে এখন শরৎকাল। কাশফুল দেখতে অনেকেই যাচ্ছেন পাবনার পদ্মা নদীর পাড়ে সাদিপুর এলাকায়। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে ঘুরে বেড়াচ্ছেন এই তরুণী। ছবি: হাসান মাহমুদ
৯ / ২০
মহাত্মা গান্ধীর ১৪৭তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তি সমাবেশের আয়োজন করে মহাত্মা গান্ধী স্মারক সদন। ছবি: হাসান রাজা
১০ / ২০
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর শাহবাগে মানববন্ধন ও শান্তি-পদযাত্রার আয়োজন করা হয়। আয়োজক সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক। ছবি: আহমেদ দীপ্ত
১১ / ২০
সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যার বিচার দাবিতে আজ রোববার বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন হয়। শেরপুর প্রেসক্লাব আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। ছবি: সবুজ চৌধুরী
১২ / ২০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ রোববার ভোরে যমুনা গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: মাসুদ রানা
১৩ / ২০
ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে জমে আছে পানি। ছবিটি আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া শহরের তিনমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৪ / ২০
বিশ্ব শিশু সপ্তাহের চতুর্থ দিনে চট্টগ্রাম নগরের শিশু একাডেমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুরা বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলছে ক্যানভাসে। ছবিটি আজ রোববার বেলা ১১টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ
১৫ / ২০
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুক্তাদির শাওনের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: সৌরভ দাশ
১৬ / ২০
চট্টগ্রাম নগরের বাকলিয়া শহীদ এন এম এম জে ডিগ্রি কলেজ সড়কটিতে বর্ষা মৌসুমে সব সময় জমে থাকে পানি। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এ বিষয়ে যেন দেখার কেউ নেই। ছবিটি আজ রোববার দুপুর ১২টায় তোলা। ছবি: জুয়েল শীল
১৭ / ২০
সামনে দুর্গাপূজা। পূজার প্রসাদে নারকেলের নাড়ু তৈরিতে এখন হিন্দু সম্প্রদায়ের লোকদের কাছে নারকেলের বেশি চাহিদা। তা ছাড়া নারকেল তেলের মিলেও চাহিদা থাকে। সদরপুর উপজেলার কৃষ্ণপুরের সাপ্তাহিক হাট থেকে নারকেল সংগ্রহ করছেন ক্রেতারা। হাটে এক জোড়া নারকেল ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৮ / ২০
যশোর ইনস্টিটিউটের পত্রিকা পাঠকক্ষে আজ রোববার বিকেলে প্রথমার ছয় দিনব্যাপী যশোর বইমেলা শুরু হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। ছবি: এহসান-উদ-দৌলা
১৯ / ২০
খাগড়াছড়ি সদরের বিভিন্ন সড়কের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পানি জমে থাকে সব সময়। তাতে যানবাহন চলাচল করে ঝুঁকি নিয়ে। ছবিটি আজ রোববার সকালে খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
২০ / ২০
জনপ্রিয় ব্যান্ডসংগীত শিল্পী জেমসের জন্মদিনে দেড় হাজার কেজি ওজনের এই কেক তৈরি করিয়েছেন তারই এক ভক্ত। আজ রোববার সারা দিন ঢাকার রাস্তায় ঘুরেছে সেটি। ছবি: সংগৃহীত