এক ঝলক (০২ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৯
ব্রাজিলের রিও ডি জেনিরোতে সুইমিং পুলে আরাম করছেন এক সাঁতারু। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স

২ / ৩৯
রশির ওপরে বসে আছে গাঙচিল। অদূরে রুশ সাবমেরিন। ছবিটি সম্প্রতি রাশিয়ার ভ্লাদিভোসতক বন্দর থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ৩৯
বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সঙ্গে সহযোগীরা। ছবিটি গত রোববার নৌদিবস পালনকালে সেন্ট পিটার্সবার্গ থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ৩৯
সড়কে বন্যার পানি, কিন্তু যেতে তো হবে। অগত্যা গাড়ির পেছনের কোটরেই ঠাঁই নিল শিশুরা। ছবিটি গতকাল সোমবার ইয়েমেনের সানা থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ৩৯
চীনের হংকংয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিডা। বাতাসে ছাতা সামলাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ মঙ্গলবারের। ছবি: রয়টার্স

৬ / ৩৯
কঞ্চিতে আয়েশে বসে দুই পাখি। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাওড়াখালী গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ৩৯
যমুনা নদীর বাঁধের ধারে ছাগলকে পাটের পাতা খাওয়াচ্ছেন দুই নারী। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ইছামারা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ৩৯
থোকায় থোকায় গাছে ফুটে আছে টিকোমা ফুল। ছবিটি আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের মিলনপুর মণিভিলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৯ / ৩৯
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুসরিভুজা গ্রামের মাছ শিকারিরা বাড়িতে বসে খঞ্জন মেরামত করতে ব্যস্ত। এগুলো দিয়ে বিলভাতিয়া বিলের কম পানিতে মাছ ধরা হয়। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: প্রথম আলো

১০ / ৩৯
গত তিন দিনে মানিকগঞ্জ জেলার ছয়টি উপজেলায় বন্যার পানি বেড়েছে। আজ মঙ্গলবার ঘিওর উপজেলার তিনটি ইউনিয়নের বন্যাদুর্গতদের মধ্যে সরকারি উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ছবিটি ঘিওর ডিএনএ উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১১ / ৩৯
ভ্যানকুভার প্রাইড প্যারেডে পরিবারসহ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবিটি গত রোববার তোলা। ছবি: রয়টার্স

১২ / ৩৯
গাছের ডালে মৌচাক। ছবিটি গতকাল সোমবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বহড়া গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১৩ / ৩৯
সবুজ ঘাসে বসেছে রঙিন প্রজাপতি। ছবিটি আজ মঙ্গলবার সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৪ / ৩৯
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের একাংশ কলেজের ভেতরে মিছিল ও সমাবেশ করে। প্রতিদিনের মতো আজকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। ছবি: জুয়েল শীল

১৫ / ৩৯
ঘাসের ডগায় বসে আছে সোনালি ফড়িং। ছবিটি মঙ্গলবার সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৬ / ৩৯
সবুজ বনে রঙিন রাধাচূড়া। ছবিটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের মিলনপুর মণি ভিলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৭ / ৩৯
বন্যার পানি ভেঙে গৃহপালিত দুই পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে দুই শিশু। ছবিটি জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৮ / ৩৯
বন্যায় চলাচলে দুর্ভোগ। ছবিটি জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৯ / ৩৯
চীনের হুনান প্রদেশের ঝ্যাংজিয়াজিতে একটি পাহাড় কেটে তৈরি হয়েছে পর্যটক স্থান। সেখান ​থেকে আশপাশের প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার সুযোগ পান দর্শনার্থীরা। ছবিটি গতকাল তোলা: রয়টার্স

২০ / ৩৯
১৫ আগস্ট। ভারতের স্বাধীনতা দিবস। দিবসটিকে সামনে রেখে দেশটির জাতীয় পতাকা ​তৈরিতে ব্যস্ত এক দরজি। ছবিটি আগরতলা থেকে আজ তোলা: রয়টার্স

২১ / ৩৯
ঢাকা-ডেমরা মহাসড়কের যাত্রাবাড়ীর বিবিরবাগিচা অংশের অবস্থা শোচনীয়। বড় বড় খানাখন্দে ভরা এই সড়কটি কাদাজলে সয়লাব। গর্তে চাকা ফেঁসে আটকে যাচ্ছে যানবাহন। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ৩৯
স্কুল শেষে বাড়ি ফিরতে অনেক শিক্ষার্থী এভাবেই ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত গাড়িতে ওঠে। ছবিটি রাজধানীর শনির আখড়া এলাকা থেকে আজ মঙ্গলবার তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ৩৯
মহাসড়কে রিকশা চলাচল নিষিদ্ধ, তারপরও এভাবে ঝুঁকি নিয়ে চলছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ৩৯
ঢাকার যাত্রাবাড়ী থেকে শনির আখড়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো পদচারী-সেতু নেই। পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করতে হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ৩৯
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৬ উপলক্ষে সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার সকালে যশোর জেলা প্রশাসনের কার্যালয় থেকে শহরের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি: এহসান-উদ-দৌলা

২৬ / ৩৯
জামালপুর জেলার বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে রয়েছে বন্যাপীড়িত মানুষ। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২৭ / ৩৯
ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় এবার আউশ ধানের ফলন ভালো হয়েছে। নিচু এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে ধান। তলিয়ে যাওয়া ধান কেটে কৃষক সড়কে জড়ো করছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদরের বি এস ডাঙ্গি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৮ / ৩৯
ফরিদপুর বন্যাকবলিত দুর্গত মানুষ ত্রাণের চাল নিচ্ছে। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ১ হাজার ৫০০ পরিবারকে ১০ কেজি চাল ও ১ কেজি করে আলু দেওয়া হয়। ছবিটি আজ মঙ্গলবার সকালে ইউনিয়নের হাবির বাজার এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৯ / ৩৯
বসতবাড়িতে বুকসমান বন্যার পানি উঠেছে। কোনো উপায় না পেয়ে এখন পরিবারের সদস্যদের নিয়ে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাস করা জন্য ঘর নির্মাণ করছেন তাঁরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধলিরকান্দি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩০ / ৩৯
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়া ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের সাতমাথায় সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: সোয়েল রানা

৩১ / ৩৯
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মঙ্গলবার সকালে গুলশান-১-এর ১৩ নম্বর সড়কে উচ্ছেদ অভিযান চালায়। ছবি: আশরাফুল আলম

৩২ / ৩৯
পুলিশ মঙ্গলবার সকালে গুলশান-১-এর ১৩ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে তল্লাশি চালায়। ছবি: আশরাফুল আলম

৩৩ / ৩৯
সংস্কারের পর বেড়ে গেছে দোয়েল চত্বর এলাকার সৌন্দর্য। নিয়মিত সচল রাখা হচ্ছে এর কৃত্রিম ঝরনা। ছবি: সাহাদাত পারভেজ

৩৪ / ৩৯
দোয়েল চত্বর এলাকার হস্তশিল্প সামগ্রীর দোকান ঘুরে দেখছেন দুজন ক্রেতা। ছবি: সাহাদাত পারভেজ

৩৫ / ৩৯
বন্যার কারণে ঘরবাড়ি ও আসবাব নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন তাঁরা। ঢাকার দোহার উপজেলার মধুরচর গ্রাম থেকে আজ মঙ্গলবার দুপুরে ছবিটি তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৩৬ / ৩৯
ঢাকার দোহার উপজেলায় বন্যা হচ্ছে। উপজেলার মেঘুলা বাজারে বন্যার পানিতে মা শিশুকে কোলে নিয়ে বাড়ি ফিরছেন। ছবিটি দোহার উপজেলার মেঘুলা বাজার থেকে আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: মনিরুল আলম

৩৭ / ৩৯
বন্যার কারণে ঘরবাড়ি ও আসবাব নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে বানবাসী মানুষ। ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজার থেকে আজ মঙ্গলবার দুপুরে ছবিটি তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৩৮ / ৩৯
বর্ষাকালে নার্সারিতে গাছপালা বিক্রির পাশাপাশি টবের চাহিদা বেড়ে যায়। ২০-১০০ টাকায় পাওয়া যায় টব। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৩৯ / ৩৯
রাজধানীর হাতিরঝিলের বাংলামোটর অংশের পানিতে এভাবেই ভাসতে থাকে আবর্জনা। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: সাহাদাত পারভেজ