এক ঝলক (০২ এপ্রিল ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
গাছে ঝুলছে আম। ছবিটি আজ রোববার বিকেলে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ১২
সারা দেশে আজ রোববার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্রের বাইরে আসন বিন্যাস দেখছে শিক্ষার্থীরা। ছবি: মোশতাক আহমেদ

৩ / ১২
রসাল ফল ডেউয়া। ছবিটি গতকাল শনিবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ১২
ডালিয়া ফুলের সৌন্দর্য। ছবিটি আজ রোববার সকালে পিরোজপুর সার্কিট হাউসের বাগান থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৫ / ১২
এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। ঢোকার আগে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে শেষ ঝালাই করে নিচ্ছে পরীক্ষার্থী। ছবিটি আজ রোববার খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ১২
কলম্বিয়ার মোকোয়াতে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৭ / ১২
এইচএসসি-সমমান পরীক্ষার প্রথম দিন আজ রোববার ঢাকা কলেজ কেন্দ্রের বাইরে কথা বলছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: মোশতাক আহমেদ

৮ / ১২
সাময়িক বরখাস্ত হওয়ার দুই বছর তিন মাস পর উচ্চ আদালতের নির্দেশে সিলেট সিটি করপোরেশনে মেয়র পদ ফিরে পেলেন আরিফুল হক চৌধুরী। আজ রোববার বেলা ১১টার দিকে কুমারপাড়া এলাকার বাসা থেকে পায়ে হেঁটে কিনব্রিজ এলাকায় অস্থায়ী ভবনে যান মেয়র। এ সময় সড়কে থাকা মানুষজন তাঁকে ফুল ছিটিয়ে অভিনন্দন জানায়। ছবিটি সিটি পয়েন্ট থেকে তোলা।-আনিস মাহমুদ

৯ / ১২
২৬ শতাংশ জমিতে বেগুনের আবাদ করেছেন কৃষক আনোয়ার হোসেন (বামে বসা)। ফলনও হয়েছে ভালো। বেগুন তুলে খেতের ধারেই মাপা হচ্ছে। এরপর এগুলো হাটে নিয়ে যাওয়া হবে। ছবিটি আজ রোববার সকালে বগুড়া সদর উপজেলার যোগাইপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ১২
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের প্রসূতি ও গাইনি বিভাগ থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। নাড়িছেঁড়া সোনার মানিককে ফিরে পেয়ে পাগলপ্রায় মা হোসনে আরার মুখে হাসির ঝিলিক। ছবিটি রোববার বিকেলে হাসপাতালের সম্মেলন কক্ষ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১১ / ১২
মির্জাখাল। একসময় এই খাল দিয়ে চলত নৌকা। পানি ছিল টলমল। সেসব এখন শুধুই অতীত। দিন দিন খালটি নালায় পরিণত হচ্ছে। দখল-দূষণে প্রাণ হারিয়েছে। বেড়েছে মশার উপদ্রব। বর্ষাতে সড়কের ওপর পানি উঠে যায়। ফলে দুর্ভোগে পড়ে এলাকাবাসী। ছবিটি আজ রোববার বেলা দুইটায় নগরের ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের শমসেরপাড়া এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১২ / ১২
পরিবহন শ্রমিকদের জন্য প্রণীত নতুন আইন শিথিলের দাবিতে যশোর-নড়াইল রুটে আজ রোববার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। তাদের এমন হঠাৎ সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা। ছবিটি দুপুরে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা