এক ঝলক (০২ এপ্রিল ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
চাহিদা বাড়তে থাকায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ট্রাক ভরে তরমুজ আসছে সিলেটের কদমতলী ফল আড়তে। ট্রাক থেকে তরমুজ নামানো হচ্ছে। সিলেট, ২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

২ / ২০
নারকেলপাতার ফাঁক দিয়ে দেখা সূর্যাস্ত। যেন তুলিতে আঁকা ছবি। থুকড়া, ডুমুরিয়া, খুলনা, ১ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২০
বন্যায় তলিয়ে গেছে লন্ডনের রিচমন্ডের সড়ক। সেই পানিতে সাঁতার কাটছে হাঁস। লন্ডন, যুক্তরাজ্য, ১ এপ্রিল। ছবি: রয়টার্স

৪ / ২০
বিকেলে বোরো ধানে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। থুকড়া, ডুমুরিয়া, খুলনা, ১ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২০
ইন্দোনেশিয়ার ফ্যাশন ডিজাইনার পপি দারসোনোর তৈরি পোশাক পরে র‍্যাম্পে এক মডেল। জাকার্তা, ইন্দোনেশিয়া, ১ এপ্রিল। ছবি: রয়টার্স

৬ / ২০
পাটা-পুতার ব্যবহার কমছে। তবে শহরের অনেক রান্নাঘরে এখনো পাটা-পুতা ব্যবহৃত হয়। পাটা-পুতা তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা। একটি শিলপাটা তৈরি করে একেক জন শ্রমিক ৩০ টাকা করে মজুরি পান। ইমামবাড়ি, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ১ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ

৭ / ২০
ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ভিন্ন সাজে অংশ নিয়েছেন এক নারী। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১ এপ্রিল। ছবি: রয়টার্স

৮ / ২০
আজ সোমবার থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় দেশের ২ হাজার ৫৪১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। নটর ডেম কলেজে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। মতিঝিল, ঢাকা, ২ এপ্রিল। ছবি: আবদুস সালাম

৯ / ২০
পাবনা সরকারি মহিলা কলেজে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। আজ সোমবার থেকে সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পাবনা, ২ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

১০ / ২০
রাশিয়ার মস্কোয় আয়োজিত প্রদর্শনীতে এক প্যাঁচা। পাখি সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। মস্কো, রাশিয়া, ১ এপ্রিল। ছবি: এএফপি

১১ / ২০
এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে শুরু হয় পরীক্ষা। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা, ২ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম

১২ / ২০
গরমের মৌসুমে পাকা বেলের চাহিদা বেড়ে যায়। বেলের শরবত শুধু স্বস্তিই দেয় না, স্বাস্থ্যের জন্যও উপকারী। মৌলভীবাজারের জুড়ি থেকে এসেছে এই বেলগুলো। প্রতিটি বেলের পাইকারি দাম ২০ থেকে ৩০ টাকা। কদমতলী, সিলেট, ২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১৩ / ২০
বাগানবিলাস ফুল সারা বছরই ফোটে। এই ফুল কাগজ ফুল ও কাগজি ফুল নামেও পরিচিত। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা, কুমিল্লা, ২ এপ্রিল। ছবি: এমদাদুল হক

১৪ / ২০
সড়কের ধারে খাবার খুঁজছে কয়েকটি পায়রা। বনবনাই গ্রাম, কাহালু, বগুড়া, ২ এপ্রিল। ছবি: সোয়েল রানা

১৫ / ২০
এইচএসসি পরীক্ষায় দিচ্ছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী। তাঁর হয়ে শ্রুত লিখন করছে একজন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি পরীক্ষায় ছয়টি জেলার ১ লাখ ৪ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা, ২ এপ্রিল। ছবি: এমদাদুল হক

১৬ / ২০
খেত থেকে গম তোলা হয়ে গেছে। এখন এই জমিতে পাট চাষ করা হবে। তাই গমের পড়ে থাকা অংশগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে।  দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর সদর, ২ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২০
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম শহরে বর্ণিল শোভাযাত্রা। সম্মিলিত বিশ্ব অটিজম সচেতনতা উদযাপন পরিষদ এই শোভাযাত্রার আয়োজন করে। ডিসি এলাকা, চট্টগ্রাম, ২ এপ্রিল। ছবি: জুয়েল শীল

১৮ / ২০
বসন্ত বাউড়ি পাকি। মুখে তার পাকুর ফল। চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল এলাকা, রাঙামাটি, ২ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা

১৯ / ২০
দীর্ঘদিন ধরে রাজধানীর মুগদা ও এর আশপাশের এলাকায় খাবার পানির সংকট চলছে। সাধারণ মানুষকে নির্ভর করতে হয় স্থানীয় পানির পাম্পের ওপর। এ কারণে প্রতিদিনই পাম্পগুলোতে বাড়তি ভিড় দেখা যায়। উত্তর মুগদা, ঢাকা, ২ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ

২০ / ২০
চট্টগ্রামের যুবলীগ কর্মী মহিউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে মহিউদ্দিনের স্বজন ও স্থানীয় লোকজন। মহিউদ্দিনের ছেলেকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন একজন। চট্টগ্রাম প্রেসক্লাব এলাকা, চট্টগ্রাম, ২ এপ্রিল। ছবি: সৌরভ দাশ