এক ঝলক (০২ এপ্রিল ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবন নীল বাতি দিয়ে সাজানো হয়েছে। ২ এপ্রিল, ঢাকা। ছবি: মানসুরা হোসাইন

২ / ২৬
বাংলাদেশে নাশপতি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। এই ফলে পানির অংশ বেশি থাকায় তা স্বাস্থ্যের জন্য ভালো। গুলিস্তান, ঢাকা, ২ এপ্রিল। ছবি: আবদুস সালাম

৩ / ২৬
শীতকালীন ফুল পিটুনিয়া এখনো ফুটছে পাহাড়ে। রাজমণিপাড়া, খাগড়াছড়ি, ২ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

৪ / ২৬
ফুল গাছের ঝোপে বসে আছে এক গিরগিটি। রাজমণিপাড়া, খাগড়াছড়ি, ২ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

৫ / ২৬
দল বেঁধে বেড়াচ্ছে গাঙ শালিকেরা। উজলপুর গ্রাম, মেহেরপুর, সাম্প্রতিক ছবি। ছবি: আবু সাঈদ

৬ / ২৬
পথের ধারে নজরকাড়া ফুল। সাজাপুর গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২ এপ্রিল। ছবি: সোয়েল রানা

৭ / ২৬
চেঙ্গী নদীর পানিতে খেলায় মেতেছে পাহাড়ি মারমা শিশুরা। মেম্বারপাড়া, খাগড়াছড়ি, ৩১ মার্চ। ছবি: নীরব চৌধুরী

৮ / ২৬
পাকার আগে বেশ পুরুষ্ট হয়ে উঠেছে খেজুর। দুরুলিয়া গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২ এপ্রিল। ছবি: সোয়েল রানা

৯ / ২৬
কাঠবিড়ালি কাঠবিড়ালি করছো তুমি কী? আমঝুপি, মেহেরপুর সদর, ১ এপ্রিল। ছবি: আবু সাঈদ

১০ / ২৬
কলার কাঁদিতে বসে আছে কসাই পাখি। দুরুলিয়া গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২ এপ্রিল। ছবি: সোয়েল রানা

১১ / ২৬
বাজারে উঠতে শুরু করেছে বাঙ্গি। কৃষকেরা জমি থেকে বাঙ্গি তুলে ভ্যানে করে বাজারে নিয়ে বিক্রি করছেন। মান ও আকার অনুযায়ী একেকটি বাঙ্গি ২০ থেকে ২০০ টাকাও বিক্রি হচ্ছে। দেবীদ্বার, কুমিল্লা,২ এপ্রিল। ছবি: এমদাদুল হক

১২ / ২৬
পাকা তেঁতুল দেখলে মানুষেরই জিভে জল আসে। শালিকের কী দোষ! রাজমণিপাড়া, খাগড়াছড়ি, ২ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

১৩ / ২৬
বিশ্ব অটিজম দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) সংগঠনের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ এপ্রিল। ছবি: তাপস কুমার সরকার

১৪ / ২৬
২২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা। দ্য লাইফস গুড মডেল স্কুল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২ এপ্রিল। ছবি: শিমুল তরফদার

১৫ / ২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে (৩১ মার্চ) বিভিন্ন কেন্দ্রে ছাত্রলীগ নেতা-কর্মীদের মারধর এবং আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির ও সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের অপসারণ দাবিতে জেলা ছাত্রলীগ টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে। প্রেসক্লাবের সামনে, ব্রাহ্মণবাড়িয়া, ২ এপ্রিল। ছবি: শাহাদৎ হোসেন

১৬ / ২৬
পিকআপ ভ্যানে করে নেওয়া হচ্ছে সিলিন্ডার গ্যাসের বোতল। একটি ওপর আরেকটি বোতল রেখে সিলেট নগরে ঝুঁকি নিয়ে চলছে এই পিকআপ। এমন দৃশ্য এখন প্রতিদিনের। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মদিনা মার্কেট, সিলেট, ২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২৬
এক মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন তিনজন। হেলমেটে নেই কারও মাথায়। এমন যাত্রায় প্রায় ঘটছে দুর্ঘটনা। চৌহাট্টা, সিলেট, ২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১৮ / ২৬
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সিলেট নগরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে শিশুরা। সিলেট, ২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৬
বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে এনে আড়তে রাখা হচ্ছে তরমুজ। আড়ত থেকে এসব তরমুজ খুচরা বিক্রেতার মাধ্যমে চলে যাবে সাধারণ ক্রেতাদের কাছে। পুরান বাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২ এপ্রিল। ছবি: শিমুল তরফদার

২০ / ২৬
আশুলিয়ার বিটবডি বাংলাদেশ নামের পোশাক কারখানার জন্য ফায়ার এক্সটিংগুইশার কিনছেন আনিসুর রহমান। চকবাজার ও বনানীতে অগ্নিকাণ্ডের পর এই অগ্নিনির্বাপণ পণ্যটির চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন দোকানের কর্মকর্তা রিয়াজ আহমেদ। নবাবপুর, ঢাকা, ২ এপ্রিল। ছবি: আবদুস সালাম

২১ / ২৬
রাজধানীতে প্রায়ই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বেশি দুর্ভোগ পোহান খেটে খাওয়ার মানুষেরা। নবাবপুর, ঢাকা, ২ এপ্রিল। ছবি: আবদুস সালাম

২২ / ২৬
রাজধানীর সদরঘাট ফায়ার স্টেশন থেকে ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে অভিযান পরিচালনার পর অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভবনের ফটকে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এ সময় দেখা যায়, মার্কেটের কারখানা বা গুদামঘরে কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। সদরঘাট, ঢাকা, ২ এপ্রিল। ছবি: দীপু মালাকার

২৩ / ২৬
হঠাৎ বৃষ্টির কবলে নগরের জনজীবনে ভোগান্তি। সদরঘাট, ঢাকা, ২ এপ্রিল। ছবি: দীপু মালাকার

২৪ / ২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। আজ মঙ্গলবার বিকেলে রাজু ভাস্কর্য এলাকায় একটি তেলবাহী লরি আটক করে চালককে জেরা করে সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা, ২ এপ্রিল। ছবি: দীপু মালাকার

২৫ / ২৬
সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও উর্দু বিভাগের মাস্টার্সের ছাত্র ফরিদ হাসানের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মীরা সমাবেশ ও মিছিল করে। রাজু ভাস্কর্য, ঢাবি, ২ এপ্রিল। ছবি: দীপু মালাকার

২৬ / ২৬
মঙ্গলবার দুপুরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। হাতিরঝিল এলাকা, ঢাকা, ২ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ