একঝলক (০২ এপ্রিল ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার বিচার ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর বসুন্ধরা এলাকা, ২ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
২ / ৮
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ প্রতীকী অনশন। জাতীয় প্রেসক্লাব, ২ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
৩ / ৮
নিজের বপন করা খেত থেকে আগাছা পরিষ্কার করছেন কৃষক সিরাজ মিয়া। ওমরাকান্দা, মেঘনা, কুমিল্লা, ২ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
৪ / ৮
পবিত্র রমজান শুরুর আগে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে সকাল থেকেই ভিড় করেন ক্রেতারা। বগুড়া রোড, বরিশাল নগর, ২ এপ্রিল
ছবি: সাইয়ান
৫ / ৮
শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। কেনাকাটা করতে বাজারে ভিড় জমিয়েছে মানুষ। বড়বাজার,  খুলনা, ২ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ৮
কুমিল্লা নগরে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু বাড়িঘর উচ্ছেদ করে জেলা প্রশাসন। রাজবাড়ী এলাকা, কুমিল্লা, ২ এপ্রিল
ছবি: এম সাদেক
৭ / ৮
গোখাদ্য হিসেবে নেপিয়ার জাতের ঘাসের চাহিদা বেড়েছে। প্রতি আঁটি ঘাস ৭ টাকায় বিক্রি হচ্ছে। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ এপ্রিল
ছবি: সাজেদুল আলম
৮ / ৮
‘স্বাধীনতার ৫০ বছর: বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বক্তব্য দিচ্ছেন অধ্যাপক রওনক জাহান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ২ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ