বিশেষ পোশাকে কুকুর নিয়ে ঐতিহ্যবাহী রীতিতে সাগরে ভেসে খ্রিষ্টীয় নববর্ষ বরণ করেন এই ব্যক্তি। ছবিটি গতকাল শুক্রবার ফ্রান্সের উত্তরাঞ্চলীয় দনকার্ক শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১৯
তুষারে ছেয়ে গেছে সিরিয়ার গ্রাম। ইদলিব এলাকার জবল আল জাওয়াইয়া গ্রামের এই ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৯
সর্ষে খেতে হলুদের প্রাচুর্যে এসে পাখির মতো ওড়ার সাধ জেগেছে শিশু দুটির। ছবিটি আজ কেরানীগঞ্জের কাজীগ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৪ / ১৯
পাখি তাড়াতেই এই ব্যবস্থা। ছবিটি আজ সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
৫ / ১৯
ধানগাছের পাতায় পাতায় জমেছে শিশিরবিন্দু। ছবিটি আজ শনিবার মুন্সিগঞ্জের সাতরাস্তা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১৯
ভারতের পাঞ্জাব রাজ্যে বিমানবাহিনীর ঘাঁটি পাঠানকোটে আজ শনিবার ভোরে সন্ত্রাসী হামলায় তিন সেনাসহ ৭ জন নিহত হয়েছেন। প্রতিবাদে এলাকাবাসী কুশপুত্তলিকা পোড়াচ্ছে। ছবি: এএফপি
৭ / ১৯
গাজরের ভালো ফলনে হাসিমুখ কৃষকের। ছবিটি আজ শনিবার বগুড়ার গাবতলী উপজেলার মধ্যকাতুলী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৮ / ১৯
সময়ের আগেই আম গাছে এসেছে মুকুল। ছবিটি রাজশাহীর পুলিশ লাইনের মেইন গেট সংলগ্ন রাস্তার ধার থেকে তোলা। ছবি: প্রথম আলো
৯ / ১৯
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উদ্যোগে আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘কেমন চাই জাতীয় শিল্পনীতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা। ছবি: জাহিদুল করিম
১০ / ১৯
চট্টগ্রাম কলেজ খোলার প্রথম দিনে আজ শনিবার কলেজ এলাকা শিবির ক্যাডারমুক্ত করাসহ আট দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় নিরাপত্তার জন্য পুলিশের কড়া পাহারা দেখা যায়। ছবিটি দুপুর ১২টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল
১১ / ১৯
সিলেটে আজ শনিবার দুপুরে বিকেএসপি ভবন ও মাঠ পরিদর্শন করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি: আনিস মাহমুদ
১২ / ১৯
নতুন বছর উদযাপন উপলক্ষে শুভাকাঙ্ক্ষীদের দর্শন দেন জাপানের প্রিন্স আকিশিনো, তাঁর স্ত্রী প্রিন্সেস কিকো, তাদের দুই মেয়ে মাকো ও কাকো। ছবিটি জাপানের টোকিওর রাজভবন থেকে তোলা। ছবি: এএফপি
১৩ / ১৯
নিখোঁজ সহপাঠীর সন্ধান চেয়ে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক পৌনে দুই ঘণ্টা অবরোধ করে রাখেন হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকেরা। পরে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তাঁরা। ছবি: সাজিদ হোসেন
১৪ / ১৯
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইনের দাবিতে বিজয় নিশান নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বেচ্ছাসেবী একটি সংগঠনে আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে। ছবি: সাজিদ হোসেন
১৫ / ১৯
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বিকেলে দলটির নেতা-কর্মীদের সঙ্গে ‘আসল বিএনপির’ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: সাইফুল ইসলাম
১৬ / ১৯
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের টেংগড়পাড়া গ্রামে লোকজ উৎসবে লাঠি খেলা দেখানো হয়। আজ শনিবার পার্বণ ও একতা নামক দুটি সংগঠন এ উৎসবের আয়োজন করে। ছবি: জগলুল পাশা
১৭ / ১৯
গাজীপুরে মৌচাকে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে জাতীয় বন্ধু সমাবেশের শেষ দিনে আজ বিকেলে বন্ধুরা মিলে বন্ধুসভার ‘লোগো’ তৈরি করে। ছবি: হাসান মাহমুদ
১৮ / ১৯
চট্টগ্রাম নগরে মাঝিরঘাট এলাকায় বেশ কয়েকটি লবণ উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও আয়োডিনবিহীন লবণ নালায় ফেলে দেন র্যাবের ভ্রাম্যমান আদালত। ছবিটি আজ বেলা দেড়টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ
১৯ / ১৯
বিশ্ব ইজতেমার অংশ হিসেবে জেলাভিত্তিক তিন দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার রাজারামপুরের আম বাগানে আজ শনিবার আখেরি মোনাজাতে প্রায় ৩০ হাজার মুসল্লি অংশ নেন। ছবি: প্রথম আলো