এক ঝলক (০২ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
পদ্মার বুকে ছোট নৌকা নিয়ে মাছ ধরছেন দুই জেলে। ছবিটি গতকাল রোববার পাবনার সাদিপুর ঘাট এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ২২
জরিমানা নয়। নতুন বছরে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে ট্রাফিক আইন ভঙ্গকারীদের আইন মেনে চলার আহ্বান জানালেন দিনাজপুরের বিরামপুর সার্কেলের প্রথম সহকারী পুলিশ সুপার (এএসপি) এএসএম হাফিজুর রহমান। ছবিটি গতকাল রোববার দুপুর ১২টার দিকে পৌর শহরের পল্লবী মোড় থেকে তোলা। ছবি: এএসএম আলমগীর

৩ / ২২
শীতের চন্দ্রমল্লিকা ফুল। ছবিটি আজ সোমবার খুলনার নুরনগর এলাকার একটি নার্সারি থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২২
শীতের হালকা রোদে আরামে বসে দোয়েল পাখিটি। ছবিটি আজ সোমবার খুলনার গোয়ালখালী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২২
কুয়াশাচ্ছন্ন সকালে স্কুলবাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে শিশুটি। ছবিটি সোমবার ভারতের আগরতলা থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২২
জাপানের প্রিন্সেস মাকো ও প্রিন্সেস কাকো। নতুন বছর উদ্‌যাপনের অংশ হিসেবে তাঁরা টোকিওর রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে সাধারণ জনগণের প্রতি শুভেচ্ছা জানান। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

৭ / ২২
দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মৌলি পয়েন্টে দুজন কায়েকিং করছেন। পাশ দিয়ে ডলফিনের আনাগোনা। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

৮ / ২২
ভয়াবহ বায়ুদূষণের হাত থেকে বাঁচতে মাস্ক পরে বাইরে বের হয়েছেন এক নারী। ছবিটি চীনের সাংহাই থেকে সোমবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২২
নতুন বছরকে বরণ করে নিতে রোববার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের মুইজেনবার্গ সৈকতে ভিড় করেছেন বিপুলসংখ্যক মানুষ। ছবি: রয়টার্স

১০ / ২২
সুনীল সাগর আর অসীম আকাশের সামনে দাঁড়িয়ে নতুন বছর বরণ করে নেওয়ার চেয়ে আনন্দের আর কী হতে পারে! আয়ারল্যান্ডের হুক হেড থেকে ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স

১১ / ২২
শীতের সকালে ভারতের মুম্বাইয়ে লেকের পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২২
যুক্তরাজ্যের লন্ডনে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য ছিল নানা আয়োজন। সেই আয়োজনে এক চিয়ারলিডারের কসরত। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

১৩ / ২২
সুইজারল্যান্ডের আইনজিডেনের সিলসি লেকের একাংশ বরফে জমে গেছে। রোদ ঝলমলে সকালে সেখানকার বরফের ওপর হকি খেলছে একদল তরুণ। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

১৪ / ২২
শীতের সকালে ভারতের মুম্বাইয়ে এক লেকের ধারে ব্যায়াম করছেন এক ব্যক্তি। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

১৫ / ২২
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বরফের ওপর স্লেজ করছেন বাবা-মেয়ে। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২২
তুষারে ঢাকা পার্কে জগিং করছেন এক নারী। ছবিটি বেলজিয়ামের ব্রাসেলস থেকে তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২২
ভারতের মুম্বাইয়ে এক বস্তিতে আজ সোমবার ৭ বছরের অসীমা তার পোষা মুরগিছানা নিয়ে খেলায় ​মেতেছে।  ছবি: রয়টার্স

১৮ / ২২
ইরাকের রাজধানী বাগদাদে আজ সোমবার আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনায় ৩২ জন নিহত হয়। বাগদাদের সদর সিটি জেলার চৌরাস্তায় এ ঘটনা ঘটে। পরে গাড়িটি দেখতে জড়ো হয় আশপাশের মানুষ। ছবি: রয়টার্স

১৯ / ২২
তুরস্কের ইস্তাম্বুলে নৈশ ক্লাব রেইনাতে বর্ষ বরণ উদ্‌যাপন অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় নিহত এক ব্যক্তির দাফন অনুষ্ঠানে শোকার্ত স্বজনেরা। ছবিটি ইস্তাম্বুল থেকে তোলা। ছবি: রয়টার্স

২০ / ২২
পাকিস্তানের কোয়েটার এক রাস্তায় আজ সোমবার পোলিও টিকা খাওয়ানোর জন্য চেপে ধরা হয় এক শিশুকে। ছবি: রয়টার্স

২১ / ২২
অবকাশ কাটাতে স্ত্রী মিশেলকে নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ওআহো দ্বীপপুঞ্জে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছুটি শেষে জয়েন্ট বেজ পার্ল হারবার-হিকাম ছেড়ে যাচ্ছেন তাঁরা। ছবিটি গতকাল রোববারের। ​ছবি: রয়টার্স

২২ / ২২
সো​মালিয়ার রাজধানী মুগাদিসুতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর প্রধান ঘাঁটির বা​ইরে তল্লাশি চৌকিতে আজ সোমবার আত্মঘাতী হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়। ক্ষতিগ্রস্ত হয় পাশের এই হোটেলটিও। ছবি: রয়টার্স