এক ঝলক (০২ জানুয়ারি ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
কুমার নদের হাঁটুপানিতে মাছ ধরছে দুই শিশু। শীতকালে ফরিদপুরের কুমার নদের পানি কমে যায়। হুগলা কান্দি, ফরিদপুর সদর, ২ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান

২ / ২০
সড়ক বিভাজক ডিঙিয়ে শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হন অনেক পথচারী। সেখানে পদচারী সেতু না থাকায় এভাবেই ঝুঁকি নিতে বাধ্য হন তারা। ঢাকা, ২ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

৩ / ২০
শীতের সকালে গাছে বসে রোদে পোহাচ্ছে শালিক। দীঘিনালার উপজেলা পরিষদের সামনের অংশ, খাগড়াছড়ি, ২ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া

৪ / ২০
সরষে ফুলের মধুর লোভে এসেছে এক প্রজাপতি। পাঁচথুবী, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১ জানুয়ারি। ছবি: এমদাদুল হক

৫ / ২০
ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের উপকণ্ঠে তাংরাং শহরের নগর কেন্দ্র থেকে সুকার্নো-হাত্তা ইন্টারন্যাশনাল বিমানবন্দরের সঙ্গে ২ জানুয়ারি থেকে রেল যোগাযোগ চালু হয়েছে। বিমানবন্দরগামী ওই ট্রেনটি কেমন চলছে তা দেখতে ট্রেনে চেপে বসেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো (বা থেকে তৃতীয়)। রাজধানীর যানজট কমাতে এ উদ্যোগ। ছবি: এএফপি

৬ / ২০
গাছের সবুজ পাতাকে ঘিরে জাল বুনতে ব্যস্ত মাকড়সা। মীরাবাজার এলাকা, সিলেট নগর, ২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

৭ / ২০
ব্লিডিং হার্ট ফুলে বসেছে প্রজাপতি। দীঘিনালা উপজেলা পরিষদের স্বপ্ন যাত্রা এলাকা,খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া

৮ / ২০
বকেয়া বেতন পরিশোধ করাসহ ১১ দফা দাবিতে ধর্মঘট পালন করছেন পাটকলশ্রমিকেরা। আজ মঙ্গলবার শ্রমিকেরা খুলনার বিআইডিসি সড়ক অবরোধ করে মিছিল করেন। পিপুলসের মোড়, খুলনা, ২ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ২০
রাজধানীর বস্তিবাসীরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তারপরও সম্পর্ক তো সবার জন্য সমান মধুর। তেমনি বস্তির শফিউল্লাহর আনন্দ তাঁর নাতনি রোজামনিকে ঘিরে। গেন্ডারিয়া নতুন সড়ক, ঢাকা, ২ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

১০ / ২০
নীল আকাশের নিচে বৈদ্যুতিক তারে বসে আছে ভুবন চিল। অপরিকল্পিত নগরায়ণের কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে এই চিল। দক্ষিণ সুরমা, সিলেট, ২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১১ / ২০
আবর্জনা ফেলে ভরাট করে ফেলা হচ্ছে রাজধানীর দোলাইরপাড়ের কুতুবখালী খালটি। বোঝার উপায় নেই যে এটা কোনো সময় খাল ছিল। দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা, ২ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

১২ / ২০
‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে’। এমন আকাশ দেখে জীবনানন্দ দাশের এই পঙ্‌ক্তিটির কথাই মনে আসবে অনেকের। নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম, ২ জানুয়ারি। ছবি: এস এম ইউসুফ উদ্দিন

১৩ / ২০
রেললাইনের পাশে ফুটে আছে দৃষ্টিনন্দন ঘাস ফুল। আরও কয়েকটি ফুল ফোটার অপেক্ষায়। নীলগঞ্জ, কিশোরগঞ্জ সদর, ২ জানুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ

১৪ / ২০
মাছ ধরার জন্য জাল ফেলে রাখা হয়েছে হাওরে। সেই জাল তুলে মাছ ধরছে শিশুটি। দোবাগীর হাওর, দক্ষিণ ‍সুরমা, সিলেট, ২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২০
শিশুকে দোলনায় ঘুম পাড়িয়ে হাতের কাজ সারছেন মা। বাঁশের কঞ্চি দিয়ে প্রতিদিন নানা কারুপণ্য তৈরি করেন এই নারী। বেতগাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ২ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

১৬ / ২০
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকার সড়কের বিভিন্ন স্থানে ভাঙা। সড়কে তৈরি হওয়া খানাখন্দ দিয়েই ধীর গতিতে চলছে যানবাহন। যাত্রাবাড়ী, ঢাকা, ২ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম

১৭ / ২০
পাহাড়ের জুম থেকে হলুদ তোলা শুরু হয়েছে। খেত থেকে সংগ্রহ করা হলুদ বাছাইয়ে ব্যস্ত এক পাহাড়ি নারী। স্থানীয় বাজারে প্রতি মণ হলুদের পাইকারি দাম ৩ থেকে ৪ হাজার টাকা। চারমাইল, খাগড়াছড়ি সদর, ২ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১৮ / ২০
যাত্রাবাড়ী এলাকা সারাক্ষণই ধুলো ও কালো ধোঁয়ায় আচ্ছন্ন থাকে। এই এলাকার সড়কগুলো যারা ব্যবহার করে, তাদের ভোগান্তির যেন শেষ নেই। কাজলা, যাত্রাবাড়ী, ঢাকা, ২ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম

১৯ / ২০
পেকেছে পেঁপে। রসালো পেঁপে খাওয়া শুরু করেছে একজোড়া বুলবুলি পাখি। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ২ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

২০ / ২০
কারখানা থেকে ভক ভক করে বের হচ্ছে কালো ধোঁয়া। এই ধোঁয়া মিশে যাচ্ছে বাতাসে। এই বাতাসই আমরা গ্রহণ করছি। বটতলা পাইটি, ডেমরা, ঢাকা, ২ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম