এক ঝলক (০২ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
মেঘলা দিনে ঘাসফুলের হাসি। ছবিটি গতকাল বুধবার সকালে যশোরের সাতমাইল গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২ / ২১
ফুটেছে ঢ্যাঁড়স ফুল। ছবিটি গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৩ / ২১
যুক্তরাষ্ট্রের কলোরাডোর পিটারসেন বিমান ঘাঁটিতে শুভেচ্ছা বিনিময়কালে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে একটি শিশুকে দেখা যাচ্ছে। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: এএফপি

৪ / ২১
হাই ভোল্টেজ ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার অরক্ষিতভাবে পড়ে আছে ফুটপাতে। ছবিটি বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয় নগর মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৫ / ২১
১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। দিবসটিকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন করছে সুবর্ণা নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশু। ছবি: আবদুস সালাম

৬ / ২১
স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে গতকাল বুধবার রাতে আন্দোলনরত বেকার নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পুলিশের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করে স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এসডব্লিউও)। ছবি: আবদুস সালাম

৭ / ২১
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থী এবং বেকার ও পেশাজীবী ডিপ্লোমাধারীরা পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার বেলা একটা থেকে পৌনে দুইটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখে। ছবি: আবদুস সালাম

৮ / ২১
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থী এবং বেকার ও পেশাজীবী ডিপ্লোমাধারীরা বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে প্রায় এক ঘণ্টা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখে। এ সময় তীব্র গরমের মধ্যে বাস যাত্রীদের উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে হয়। ছবি: আবদুস সালাম

৯ / ২১
শিক্ষা আইন-২০১৬ এবং পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল, বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ করাসহ বেশ কিছু দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২১
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাড়ির সামনে গতকাল বুধবার রাতে আন্দোলনরত বেকার নার্সদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সদস্যরা আজ ঢাকা মেডিকেলের নার্স কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। ছবি: হাসান রাজা

১১ / ২১
জমির বোরো ধান কেটে বাড়িতে নিয়ে গেছেন কৃষকেরা। সেই জমিতে বেড়ে ওঠা সবুজ খাস গরুকে খাওয়াচ্ছেন এক ব্যক্তি। ছবিটি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

১২ / ২১
কচি তালের শাঁস খেতে বেশ সুস্বাদু। গরমে চাহিদা বেড়ে যাওয়ায় বিক্রিও বাড়ে। গ্রাম থেকে কচি তাল কিনে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির জন্য। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১৩ / ২১
বাজারে উঠেছে জাম। ফেরিওয়ালারা সিলেট নগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করছেন জাম। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২১
ট্রেনের হুইসেল শুনেও তেমন নড়াচড়া নেই রেললাইনের আশপাশের এই মানুষদের। অথচ অসাবধানতায় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের দুই নম্বর রেলঘুমটি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ২১
৫ এপ্রিলের কালবৈশাখী ঝড়ে যশোর-ছুটিপুর সড়কে গাছ উপড়ে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়। এখনো তা সংস্কার করা হয়নি। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছা উপজেলার মহম্মদপুর এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৬ / ২১
পবিত্র রমজান উপলক্ষে জমে উঠেছে সিলেট নগরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার কালিঘাট। ক্রেতা হাকাচ্ছে এক কিশোর দোকানি। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২১
বগুড়া শহরের ব্যস্ততম ঝাউতলা সড়কের আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার চিত্র এটি। সড়কজুড়ে রিকশার দীর্ঘ যানজট। ছবি: সোয়েল রানা

১৮ / ২১
গাছ থেকে পাকা জাম পেড়ে মেপে তা ঝুড়িতে রাখা হচ্ছে পাইকারিভাবে বিক্রির জন্য। বাজারে এখন প্রতি কেজি জাম বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। ছবিটি পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা বাজার থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২১
বাড়িঘর নির্মাণের কাজে বাঁশের বেশ চাহিদা। একেকটি বাঁশ ১৫০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২০ / ২১
সাইকেল নিয়ে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মুরগি কেনেন এই পাইকারি মুরগি ব্যবসায়ীরা। পরে তা শহরে নিয়ে বিক্রি করেন। ছবিটি পাবনার আটঘরিয়া উপজেলার দেবত্তর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২১ / ২১
নানা রকম সবজি নিয়ে বসেছেন একজন বিক্রেতা। দাম এখনো স্থিতিশীল। তবে এই বিক্রেতা জানাচ্ছেন, রমজানে এসব সবজির দাম বেড়ে যাবে। ছবিটি হাতিরপুল বাজার থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম