পাহাড়ে এ বছর কাঁঠালের ফলন বেশ ভালো হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে কাঁঠালের দাম ভালো থাকলেও বর্তমানে বাজারে তেমন দাম নেই। প্রতিটি কাঁঠাল এখন আকার ভেদে বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। কয়েকজন শ্রমিক ট্রাকে তুলছেন কাঁঠাল। বোয়ালখালী নতুন বাজার পাইকারি হাট, দীঘিনালা, খাগড়াছড়ি, ১ জুন। ছবি: পলাশ বড়ুয়া
৯ / ১০
ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় গুলিস্তানের ভ্রাম্যমাণ দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
১০ / ১০
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে প্রথম আলোর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর করেন সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। কারওয়ান বাজার, ঢাকা, ২ জুন। ছবি: আশরাফুল আলম