এক ঝলক (০২ জুলাই ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় পর্বের তৃতীয় দিনের খেলায় সোমবার দিবাগত রাতে সামারাতে ব্রাজিল মুখোমুখি হবে মেক্সিকোর। নকআউট পর্বের এই খেলা সামনে রেখে ব্রাজিলের পতাকা তুলছেন এক ভক্ত। ফিসারিঘাট, চট্টগ্রাম, ১ জুলাই। ছবি: সৌরভ দাশ

২ / ১১
সবুজ পাহাড়ে ফুটেছে গন্ধরাজ ফুল। মিলনপুর এলাকা, খাগড়াছড়ি শহর, ৩০ জুন। ছবি: নীরব চৌধুরী

৩ / ১১
ডাল লেকে ভাসমান মার্কেটের উদ্দেশে সবজি নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। শ্রীনগর, ভারত, ২ জুলাই। ছবি: রয়টার্স

৪ / ১১
বামপন্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর গতকাল রোববার মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনের প্রাথমিক বিজয়ের খবরের পর স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন সমর্থকদের সামনে। লোপেজ ওব্রাদরের জয় কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পরিচালনার ভার একজন বামপন্থীর হাতে তুলে দিল। মেক্সিকো সিটি, ১ জুলাই। ছবি: রয়টার্স

৫ / ১১
বর্ষা মৌসুমে নিরাপদে থাকতে সুপারিগাছের পাতায় বাসা বুনছে বাবুই পাখি। স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি শহর, ১ জুলাই। ছবি: নীরব চৌধুরী

৬ / ১১
পাহাড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লটকন। প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। পানখাইয়াপাড়া এলাকা, খাগড়াছড়ি শহর, ১ জুলাই। ছবি: নীরব চৌধুরী

৭ / ১১
সন্ধ্যা নেমেছে। নীড়ে ঢোকার অপেক্ষায় চড়ুই পাখিটি। হাতীবান্ধা, লালমনিরহাট, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন

৮ / ১১
ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‍্যাব-২, স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি দল। স্বাস্থ্য পরীক্ষায় ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও সরঞ্জাম রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ লাখ টাকা জরিমানা করেন র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম। ধানমন্ডি, ঢাকা, ২ জুলাই। ছবি: আবদুস সালাম

৯ / ১১
র‍্যাব-২, স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি দল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে স্বাস্থ্য পরীক্ষায় ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও সরঞ্জাম জব্দ করে। প্রতিষ্ঠানটিকে ২৫ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম সারওয়ার আলম। পণ্যটির দুই বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ধানমন্ডি, ঢাকা, ২ জুলাই। ছবি: আবদুস সালাম

১০ / ১১
ঢাকা-নারায়ণগঞ্জের ব্যস্ত সড়কে পথচারী পারাপার হওয়ার সময় সচেতনতার অভাবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শনির আখড়া, যাত্রাবাড়ী, ২ জুলাই। ছবি: দীপু মালাকার

১১ / ১১
বাসাবাড়ি কিংবা অফিস থেকে পুরোনো পত্রিকা হকারদের দিয়ে কিনে আনা হয় প্রতি কেজি ১২ থেকে ১৮ টাকায়। সেই কাগজ ব্যবহারভেদে আলাদা করে ২২ থেকে ২৫ টাকায় বিক্রি হয় বিভিন্ন মোড়ক হিসেবে ব্যবহারের জন্য। চানখাঁরপুল, ঢাকা, ২ জুলাই। ছবি: দীপু মালাকার