এক ঝলক (০২ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
চড়ুই ছানাকে খাওয়াচ্ছে তার বাবা। ছবিটি গতকাল মঙ্গলবার খুলনার ময়লাপোতা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২ / ১৯
অঝোরে ঝরছে তুষার। এরই মধ্যে ছাতা মাথায় যাচ্ছেন এক নারী। ছবিটি সম্প্রতি ইউক্রেনের কিয়েভ থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৯
প্রশান্ত মহাসাগরে লাফিয়ে উঠেছে একটি হাম্পব্যাক তিমি। গত ২১ অক্টোবর ইকুয়েডরের মানাবির প্যুয়ের্টো লোপেজ উপকূল তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি

৪ / ১৯
কলম্বিয়া থেকে পানামা যাচ্ছেন এই অভিবাসন-প্রত্যাশীরা। জঙ্গলের ভেতর দিয়ে সীমান্ত পার হতে এক শিশুকে সহায়তা করছেন দুজন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৯
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তোফায়েল আহমেদ ওরফে মিলনের মা (মাঝে) ফিরোজা বেগমের আহাজারি। ছবিটি আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ

৬ / ১৯
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের শেষ আয়োজন ছিল পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি। শেষ রাতে বাঁশি বাজিয়ে ভোরকে আমন্ত্রণ জানান বাঁশির এই জাদুকর। ছবি: সাবিনা ইয়াসমিন

৭ / ১৯
মিয়ানমারে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আজ প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে আন্তরিক ও খোলামেলা আলোচনা করেন সু চি। আজ বুধবার রাজধানী নেপিডোতে এ বৈঠক হয়। ছবি: রয়টার্স

৮ / ১৯
মধুর লোভে সরষে ফুলে ভিড়েছে এই পতঙ্গ। ছবিটি গতকাল মঙ্গলবার রংপুরের পীরগাছা উপজেলার দেউতি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৯ / ১৯
ময়মনসিংহ শহরের তালতলা এলাকার একটি ভবনের কার্নিশে গড়ে উঠেছে এই মৌচাকটি। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: জগলুল পাশা

১০ / ১৯
গত সোমবার থেকে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনিসহ ছয় পণ্যের মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তারপরও আশুগঞ্জে সার ব্যবসায়ীরা এখনো প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন। আশুগঞ্জ নদী বন্দর থেকে আজ বুধবার ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা

১১ / ১৯
গ্রামে বেশ কিছুদিন আগেই শীত শুরু হয়ে গেছে। এখন শহরেও শীতের ঠান্ডা পড়তে শুরু করেছে। ফলে জমে উঠছে গরম কাপড়ের বাজার। ছবিটি আজ সিলেট নগরের জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়ক থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৯
ময়মনসিংহ শহরের একটি রিসোর্টে খাঁচায় বন্দী এই বানর মায়ের মমতায় সারা দিন আগলে রাখে বিড়াল ছানাকে। ছবিটি আজ বুধবার সকালে শহরের তালতলা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১৩ / ১৯
শাপলার ফুটন্ত কলি। ছবিটি শহরের তালতলা এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১৪ / ১৯
নারায়ণগঞ্জ শহরে গ্যাসের সংকটের কারণে এখন অনেককেই মাটির চুলায় রান্না করতে হচ্ছে। তাই এখন এসব চুলার চাহিদাও বেশ। প্রতিটি চুলা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫০০টাকায়। ছবিটি আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তোলা। ​ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৫ / ১৯
বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ নামে খ্যাত দিলীপ কুমারের অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের আর্টওয়ার্ক (হাতে আঁকা বিজ্ঞাপণ চিত্র) নিয়ে মুম্বা​ইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর স্ত্রী সায়রা বানু।  ছবিটি গতকাল ১ ডিসেম্বর তোলা। ছবি: এএফপি

১৬ / ১৯
ভেড়ার পালের মাঝখানে আটকে গেছে গাড়ি। ছবিটি ১ ডিসেম্বর জার্মানির দক্ষিণাঞ্চলের বাদ কোয়েতজটিং এলাকার কাছে একটি তৃণভূমি এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

১৭ / ১৯
মিয়ানমারের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল এনএলডি। এখন নতুন সরকারের কাছে বর্তমান সেনাসমর্থিত সরকার কীভাবে ক্ষমতা হস্তান্তর করবে তা নিয়ে আজ সেনাপ্রধান মিন অং হলাইংয়ের সঙ্গে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন সু চি। ছবি: এএফপি

১৮ / ১৯
মুম্বা​ইয়ে এক ফ্যাশন শো’তে রানওয়েতে বলিউড অভিনেতা সাইফ আলী খান। ছবিটি ১ ডিসেম্বর তোলা। ছবি: এএফপি

১৯ / ১৯
ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিত করার দাবিতে গণজাগরণ মঞ্চ আজ রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করে। ছবি: মনিরুল আলম