এক ঝলক (০২ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
জলের ওপর বাড়ানো বাঁশে বসে আছে চারটি পাখি। ছবিটি সম্প্রতি কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২ / ১৭
বরফ-গলা পানিতে মেরুভালুকের ক্রীড়া-কৌতুক! ছবিটি বুধবার স্কটল্যান্ডের একটি ওয়াইল্ডলাইফ পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৭
প্রিয় নেতা ফিদেল কাস্ত্রোর দেহভস্ম নিয়ে একটু পরই আসবে বিশেষ গাড়ি। কিউবার জাতিবোনিকোয় গতকাল বৃহস্পতিবার পতাকা ও কাস্ত্রোর ছবি নিয়ে সে অপেক্ষায় রয়েছে মানুষ। ছবি: রয়টার্স

৪ / ১৭
কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর দেহ ভস্মবাহী বিশেষ গাড়ি। ছবিটি গতকাল বৃহস্পতিবার দেশটির সিয়েগো দা আভিলা থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৭
ধুন্দুল লতায় ফুল ও কচি ধুন্দুল। ছবিটি আজ শুক্রবার সকালে খুলনার গোয়ালখালী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ১৭
সাত সকালে লোহার বেষ্টনীর ওপর বসে আছে একটি কাক। ছবিটি আজ শুক্রবার সকালে সিলেটের স্টেশন রোড থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ১৭
ব্যাংককে রাজপ্রাসাদে বাবা ভুমিবল আদুলিয়াদেজ ও মা রানি সিরিকিতের ছবিতে শ্রদ্ধা জানাচ্ছেন থাইল্যান্ডের নতুন রাজা মহা ভাজিরালংকর্ন (৬৪)। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৮ / ১৭
বাল্যবিবাহ রোধে “১৮ ’র আগে বিয়ে নয় ২০ ’র আগে সন্তান নয়” এই স্লোগানে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘নারীশ্রমিক কণ্ঠ’। ছবি: সাইফুল ইসলাম

৯ / ১৭
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের উদ্যোগে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরা। ছবি: সাজিদ হোসেন

১০ / ১৭
প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে অনুষ্ঠিত হয় জোড় ইজতেমা। তাই আজ ফজরের নামাজের পর থেকে মুসল্লিদের আগমন বাড়তে থাকে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমাস্থলে। ছবিটি দুপুরের পর তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ছবিটি বায়তুল মোকাররম মসজিদ থেকে তোলা। ছবি: হাসান রাজা

১২ / ১৭
দিনাজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনাজপুর উদীচীর একাদশ জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ শুক্রবার প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল। ছবি: প্রথম আলো

১৩ / ১৭
মাত্র এক কাঠার এই ছোট্ট কৃষিজমিতে গরু বা কলের লাঙল দিয়ে হাল টানা বেশ মুশকিল। বোরো ধানের বীজতলা তৈরির জন্য এই কৃষকেরা নিজেরাই লাঙল নিয়ে হাল টানছেন। ছবিটি আজ শুক্রবার সকালে ময়মনসিংহ সদরের আম্বিকাগঞ্জ থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৪ / ১৭
হেমন্তে জলাশয়ের পানি শুকিয়ে মাছ ধরছে এক শিশু। ছবিটি আজ শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার গোড়দহ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ১৭
কৃষকের গোলায় উঠেছে নতুন ধান। গৃহিণীরা ঢেঁকিতে গুঁড়া করছেন চাল। এ চালের গুঁড়া আর গুড়ে তৈরি হবে নানা পদের পিঠা। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৬ / ১৭
সারা দেশে চলছে বোরো ধান কাটার মৌসুম। রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রের মাধ্যমে মাড়াই করা হচ্ছে এই ধান। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ১৭
রাজধানীর মেয়র হানিফ উড়ালসড়কে বাস থামানোর কোনো নিয়ম নেই। কিন্তু তা না মেনে বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর জন্য তৈরি করা হয়েছে সিঁড়ি। ছবিটি আজ দুপুরে সায়েদাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম