এশিয়া সফরের অংশ হিসেবে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন পোপ ফ্রান্সিস। আজ শেষ দিন তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জা পরিদর্শনে যান পোপ। তেজগাঁও, ঢাকা, ২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৬ / ১০
ঝোপের মধ্যে চুপটি করে বসে আছে ফিঙে। খাবারের সন্ধানে, নাকি একটু জিরিয়ে নিতে, বলা মুশকিল। সাবগাড়ি, গুরুদাসপুর, নাটোর, ২ ডিসেম্বর। ছবি: আনিসুর রহমান
৭ / ১০
মুসলমান সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে বের হওয়া জুলুস। এতে অংশ নেয় শত শত মুসল্লি। মুরাদপুর, চট্টগ্রাম, ২ ডিসেম্বর। ছবি: জুয়েল শীল
৮ / ১০
ঘুঘুকে সাধারণত লোকালয়ে দেখা না গেলেও খাবারের সন্ধানে মাঝে মাঝে এরা ঢুঁ মারে বাড়ির উঠানে। গাড়াবাড়িয়া, গাংনী, মেহেরপুর, ২ ডিসেম্বর। ছবি: আবু সাঈদ
৯ / ১০
এশিয়া সফরের অংশ হিসেবে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আজ শনিবার শেষ দিনে তিনি তেজগাঁওয়ে মাদার তেরেসা হাউসে যান। সেখান থেকে বের হয়ে আসার সময় ছবিটি তোলা। ছবি: রয়টার্স
১০ / ১০
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে প্রথমবারের মতো খোলা হয়েছে ফাস্ট ফুড ম্যাকডোনাল্ডসের শাখা। এ উপলক্ষে ২ ডিসেম্বর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হু চি মিন সিটিতে ম্যাকডোনাল্ডসের ১৬টি শাখা রয়েছে। ছবি: এএফপি