এক ঝলক (০২ নভেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
পাহাড়ে এখন বেশ শীত। শিশুকে সঙ্গে নিয়ে গরম পোশাক বুনছেন ত্রিপুরা সম্প্রদায়ের এক মা। গতকাল খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২৮
কে কার আগে যাবে। স্কুল ছুটির পর সেই প্রতিযোগিতায় মেতেছে ত্রিপুরা সম্প্রদায়ের শিশুরা। গতকাল সকালে খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৩ / ২৮
ডালে ডালে ঝুলছে বাদুড়। ছবিটি গতকাল সকালে খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধবিহার থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৪ / ২৮
প্রকাশক, লেখকের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। ছবি: মনিরুল আলম

৫ / ২৮
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে কালো কাপড়ে ঢাকা আজিজ কো অপারেটিভ সুপার মার্কেট। সেখানে সব দোকান মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখবেন ব্যবসায়ীরা। ছবি: মনিরুল আলম

৬ / ২৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ ২০১৬ সালের ছুটির তালিকা অনুমোদন করা হয়। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৮
ফরিদপুরের চরাঞ্চলে এখন দেখা মিলছে প্রচুর সাদা বকের। ছবিটি ফরিদপুর সদরের চরটেপুরাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৮ / ২৮
রঙিন ফুলে বসেছে প্রজাপতি। ছবিটি ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় জেলা প্রশাসকের বাসভবনের বাগান থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৯ / ২৮
গবাদি পশুর জন্য সকালে ঘাস কেটে বস্তায় ভরে বাড়ি ফিরছেন এক নারী। ছবিটি খুলনার হরিণটানা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

১০ / ২৮
সকালে যাত্রী নিয়ে চলেছেন এক নসিমন চালক। ছবিটি খুলনার রায়েরমহল থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

১১ / ২৮
সবুজ ঘাসে বসেছে রঙিন প্রজাপতি। ছবিটি খুলনার খালিশপুর পৌরসভা মোড় থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১২ / ২৮
জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশ থাকায় নগরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে পথচারীরা বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। ছবিটি আজ সোমবার বিকেলে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৩ / ২৮
জেলহত্যা দিবস উপলক্ষে আজ রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে যাওয়া আওয়ামী লীগের কর্মীরা বাসে জায়গা না পেয়ে বাসের ছাদে উঠে সমাবেশ স্থলে যাচ্ছেন। ছবিটি বাংলামোটর এলাকা থেকে বেলা দেড়টায় তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৪ / ২৮
অসহায় এই ট্রাফিক পুলিশ। নগরের ব্যস্ততম সড়ক কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সার্ক ফোয়ারার সামনে একজন ট্রাফিক পুলিশকে এভাবেই অসহায় অবস্থায় রশি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যানজটের কারণে পুরো সড়ক স্থবির হয়ে পড়লে একদিকে চলাচলের জন্য ব্যবস্থা করতে গিয়েও তাঁকে এভাবে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। ছবিটি বেলা ২টা ১২ মিনিটে তোলা। ছবি: মনিরুল আলম

১৫ / ২৮
যানজটের কারণে বাসের সব যাত্রী নেমে গেলেও বসে আছেন শুধু এই যাত্রী। জেলহত্যা দিবস উপলক্ষে আজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ থাকায় নগরেতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে পথচারীরা। যানবাহন দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। তাই অনেকে হেঁটে গন্তব্য রওনা হয়। ছবিটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সমানে থেকে বিকেলে তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ২৮
ডেসার এই বাক্সটি ফাঁকা। এই হকার সেই বাক্সেই মোজা, রুমাল ও টি-শার্টের ভ্রাম্যমাণ দোকান খুলে বসেছেন। গতকাল রোববার ঢাকার শান্তিনগর মোড় থেকে এই ছবিটি তোলা। ছবি: নাসিরউদ্দিন নাসিম

১৭ / ২৮
প্রথম আলোর প্রতিনিধি সম্মেলন ২০১৫ আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে সব কর্মী এক ফ্রেমে। ছবি: জাহিদুল করিম

১৮ / ২৮
এ বছরের প্রথম আলোর প্রতিনিধি সম্মেলন আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ বছরের সেরা প্রতিনিধি কর্মীদের সঙ্গে সম্পাদকসহ অন্যরা। ছবি: জাহিদুল করিম

১৯ / ২৮
ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বরণ করাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা ভয়ে এভাবে প্রবেশপত্র উঁচিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন। ছবিটি আজ সোমবার বেলা একটায় তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

২০ / ২৮
বর্ষা মৌসুম শেষ। তাই নদী, খাল, ডোবা, পুকুরের পানি কমে যাওয়ায় মাছও ধরা পড়ছে প্রচুর। ফলে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা। ছবিটি নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২১ / ২৮
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে আজ তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি দোয়েল চত্বর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২২ / ২৮
রাজধানীর লালমাটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত শুদ্ধস্বর প্রকাশকসহ তিন লেখকের চিকিৎ​সার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: ফোকাস বাংলা

২৩ / ২৮
ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নকে আজ সোমবার সকালে শপথের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। ছবি: ফোকাস বাংলা

২৪ / ২৮
প্রকাশন দীপন হত্যা ও তিন লেখক-প্রকাশককে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বই পুড়িয়ে প্রতিবাদী মানববন্ধন পালন করে। ছবি: ফোকাস  বাংলা

২৫ / ২৮
টানা চার মাস পর বন্ধ থাকার পর সুনামগঞ্জের বড়ছড়া শুল্কবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি কার্যক্রম শুরু হয়েছে। ছবি: ফোকাস বাংলা

২৬ / ২৮
জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

২৭ / ২৮
প্রকাশক দীপন হত্যা ও তিন লেখক-প্রকাশককে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষক-শিক্ষার্থী লেখক ও নাগরিকবৃন্দ। ছবি: ফোকাস বাংলা

২৮ / ২৮
ঝরে পড়া শুকনো পর্ণরাজির মধ্যে আঁকা হয়েছে হৃদয়ের ছবি। ছবিটি আজ জার্মানির ক্যাসের শোয়েনফেল্ড পার্ক থেকে তোলা। ছবি: এএফপি