এক ঝলক (০২ নভেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
নাইতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল মঙ্গলবার খুলনার দৌলতপুরের কবির বটতলা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২ / ৩৩
নীল আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ৩৩
বাড়ির পাশে খালের পানিতে হাতড়ে মাছ ধরছে নারী ও শিশুরা। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ৩৩
বিমানবন্দরে উদ্ধার হওয়া সোনা। ছবি: সংগৃহীত

৫ / ৩৩
ধোঁয়াশায় ঢেকে আছে ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকা। বুধবার সকালে এর মধ্যেই কাজের জন্য গন্তব্যে যাচ্ছে লোকজন। ছবি: এএফপি

৬ / ৩৩
যেন অনেক বড় স্বপ্নের কথা সমর্থকদের বলছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন। ছবিটি মঙ্গলবার ফ্লোরিডায় তাঁর নির্বাচনী সমাবেশ থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ৩৩
কান্নারত বাচ্চাটিকে কোলে নিয়ে মজার মুখভঙ্গি করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সে অবস্থায় তাঁর সঙ্গে সেলফি তুলছেন দুই সমর্থক। যুক্তরাষ্ট্রের ওহাইওতে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে প্রচার চালানোর সময়কার ছবি এটি। ছবি: এএফপি

৮ / ৩৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত মোজা পরে ঘুরে বেড়াচ্ছেন এক নারী। ছবিটি উইসকনসিন থেকে মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৯ / ৩৩
মরক্কোর টানগিয়ার্স বেশ পুরোনো বন্দরনগরী। এতে নতুনত্ব আনতে বাড়িঘরের দেয়াল ও সীমানাপ্রাচীরে আঁকা আঁকি করা হয়েছে। বর্ণিল রঙে উজ্জ্বল দেখাচ্ছে নগরীটিকে। ছবি: এএফপি

১০ / ৩৩
এ বছর শান্তিতে নোবেলজয়ী কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোসের সম্মানে বাকিংহাম প্যালেসে ভোজের আয়োজন করে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি: এএফপি

১১ / ৩৩
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত যুদ্ধের স্মৃতিফলকে বুধবার ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সফররত ডাচ রাজা উইলেম আলেক্সান্ডার ও রানি ম্যাক্সিমা। ছবি: এএফপি

১২ / ৩৩
ভিয়েতনামের হ্যানয়ে একটি ভবনে লাগা আগুন নেভানোর চেষ্টা দমকল কর্মীদের। ছবি: রয়টার্স

১৩ / ৩৩
পড়ন্ত বিকেলে সিলেটের সুরমা নদীতে নৌকায় করে মাছ ধরছেন এক মৎস্যজীবী। ছবিটি সিলেট শহরতলির মীরেরচক এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৪ / ৩৩
জুমচাষের কাজ সেরে সন্তানসহ বাড়ি ফিরছেন এক ম্রো নারী। ছবিটি বান্দরবান সদরের টংকাবতি ম্রো পাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৫ / ৩৩
সাতসকালে গাছের মগ ডালে কাকের ওড়াউড়ি। ছবিটি বুধবার সকালে সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ৩৩
কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে নিরাপদ পানি সংগ্রহে যাচ্ছেন দুই পাহাড়ি নারী। রাঙামাটি সদর এলাকার বিভিন্ন গ্রামে নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় এভাবে পানির খোঁজে ছুটে যেতে হয় অনেক দূরে। ছবিটি রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের আমছড়ি পাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৭ / ৩৩
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ বুধবার এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয় ছিল ‘শ্বাসকষ্ট ও ফুসফুস রোগ প্রতিরোধে করণীয়’। বাংলাদেশ লাং ফাউন্ডেশন ও বীকন ফার্মাসিউটিক্যালস লি.-এর সহযোগিতায় এই গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো।  ছবি: হাসান রাজা

১৮ / ৩৩
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে ধরা পড়ছে বড় বড় পাঙাশ মাছ। ১৪ কেজি ওজনের এই মাছটি ৭০০ টাকা কেজি হাঁকেন বিক্রেতা রাসেল শেখ। ছবিটি আজ বুধবার পাবনার শহরের পাঁচমাথা মোড় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৯ / ৩৩
ব্রিটিশ আমলের ট্রেনের সিগন্যাল মেশিনের পরিবর্তে লাগানো হয়েছে ডিজিটাল সিগন্যাল মেশিন। ছবিটি আজ বুধবার বিকেলে তেজগাঁও রেলক্রসিং থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ৩৩
নবান্নের নতুন পাকা ধান কাটার পর সেই ধান পরিষ্কারে কাজে ব্যস্ত এক কিষানি। ছবিটি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জাইগির গ্রাম থেকে আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ৩৩
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আদিবাসী পার্টি আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরে হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে৷ এ সময় তারা রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের উঠিয়ে দেয়৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ৩৩
ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরে হামলাকারীদের বিচারের দাবিতে আজ বুধবার সম্মিলিত সাংস্কৃতিক জোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মানববন্ধন করে। ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ৩৩
অযৌক্তিক ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ বুধবার ঢাকা মহানগরের সব দোকান বন্ধ থাকে৷ ছবিটি আজ বুধবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ৩৩
পরিবেশবাদী বিভিন্ন সংগঠন বাপা, পবা আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গুলিস্তান পার্ক প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের উপযোগী করতে মানববন্ধন করে। ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ৩৩
ব্রিটিশ আমলের ট্রেনের সিগন্যাল মেশিনের পরিবর্তে লাগানো হয়েছে ডিজিটাল সিগন্যাল মেশিন। ছবিটি আজ বুধবার বিকেলে তেজগাঁও রেলক্রসিং থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
ব্রিটিশ আমলের ট্রেনের সিগন্যাল মেশিনের পরিবর্তে লাগানো হয়েছে ডিজিটাল সিগন্যাল মেশিন। ছবিটি আজ বুধবার বিকেলে তেজগাঁও রেলক্রসিং থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
২৬ / ৩৩
নবান্নের নতুন পাকা ধান কাটার পর সেই ধান পরিষ্কারে কাজে ব্যস্ত এক কিষানি। ছবিটি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জাইগির গ্রাম থেকে আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
নবান্নের নতুন পাকা ধান কাটার পর সেই ধান পরিষ্কারে কাজে ব্যস্ত এক কিষানি। ছবিটি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জাইগির গ্রাম থেকে আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
২৭ / ৩৩
খুলনায় বিভাগীয় বঙ্গমাতা প্রাইমারি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলেছে খুলনা ও ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ ৫-১ গোলে খুলনাকে হারায়। ছবিটি আজ বুধবার খুলনার পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২৮ / ৩৩
কৃষকেরা পাখির আক্রমণ ঠেকাতে সবজিখেতগুলোতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করছেন। এ কারণে জালে আটকা পড়ে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। কৃষি বিভাগের কর্মকর্তারা জাল ছাড়া পাখির হাত থেকে বেগুনখেত রক্ষার পরামর্শ দিলেও তা মানছেন না কৃষকেরা। ছবিটি আজ বুধবার যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২৯ / ৩৩
দুর্গম এলাকায় পানির সংকটে দিন কাটাচ্ছে মানুষ। অন্যদিকে সারা দিন পড়ে এভাবে অপচয় হচ্ছে পানি। অথচ দুর্গম এলাকায় পানির কষ্টে জীবন কাটাচ্ছে অসংখ্য মানুষ। ছবিটি আজ বুধবার সকালে খাগড়াছড়ি সদরের বীচিতলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৩০ / ৩৩
গুলশান-বাড্ডা লিংক রোড অংশে গুলশান লেকের পাড়ে ফেলা হচ্ছে আবর্জনা, দখল করে বসেছে দোকানপাট। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি : আবদুস সালাম

৩১ / ৩৩
ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও সুনামগঞ্জে মন্দিরে হামলা ও লুটপাটকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ছবি : আবদুস সালাম

৩২ / ৩৩
শেওলা ও আবর্জনায় সয়লাব রাজধানীর হাতিরঝিলের একাংশ। ছবিটি আজ বুধবার দুপুরে হাতিরঝিলের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী অ্যাভিনিউ অংশ থেকে তোলা। ছবি : আবদুস সালাম

৩৩ / ৩৩
রাজধানীর প্রগতি সরণির বাড্ডা অংশে প্রধান সড়কের ওপরেই চলে আবর্জনা ব্যবস্থাপনার কাজ। পথচারীদের এর মধ্য দিয়েই চলাচল করতে হয়। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম