এক ঝলক (০২ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
বড়ই গাছে বসে মনের সুখে পাকা বড়ই খাচ্ছে এক কোকিল। ছবিটি খাগড়াছড়ি শহরের আনন্দনগর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২৩
বগুড়া শহরে কলা ফেরি করছেন এক বিক্রেতা। ছবিটি শহরের আকাশতারা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ২৩
জ্যান্ত নয়, এটি একটি লেগো জিরাফ। চীনের সাংহাইয়ে একটি বিপণিকেন্দ্রের সামনে ৬ মিটারের বেশি উচ্চতার এই জিরাফটি তৈরি করতে ৪৫০ ঘণ্টা লেগেছে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৩
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মোবাইল ফোনের ক্যামেরায় ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৩
খেত থেকে আলু তোলার পরও রয়ে গেছে কিছুটা। মাটি খুঁড়ে সেই আলু তুলছে স্থানীয় শিশুরা। ছবিটি গত মঙ্গলবার মাদারীপুরের পান্তাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৬ / ২৩
​জমিতে সেচ দেওয়ার কাজে ব্যস্ত এক কৃষক। ছবিটি বগুড়া সদর উপজেলার মন্ডলধরন গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৩
মাদারীপুরের কালকিনিতে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। খেত থেকে আলু তুলে জড়ো করছেন কৃষকেরা। ছবিটি উপজেলার পান্তাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২৩
বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন পাহাড়ি নারী-পুরুষ। ছবিটি খাগড়াছড়ি শহরের মধ্য খবংপড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৯ / ২৩
অরণি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ বুধবার সকালে রাজধানীর লালমাটিয়ার ডি ব্লকের মাঠে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজে সেজেছে। ছবি: জাহিদুল করিম

১০ / ২৩
বিভিন্ন দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি আজ বুধবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করতে গেলে পুলিশের বাধার মুখে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় বিক্ষোভ করে। ছবি: হাসান রাজা

১১ / ২৩
ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাস্তার পাশে একটি ভাঙা পরিত্যক্ত সোফায় বসে খেলছে দুই শিশু। ছবিটি আজ বুধবারের। ছবি: রয়টার্স

১২ / ২৩
শ্যালো পাম্পের পানিতে গোসলে নেমে দুষ্টুমি করছে দুই শিশু। ছবিটি আজ বগুড়ার গাবতলী উপজেলার মধ্যক্যাতুলি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২৩
এবারের শীতে কুমিল্লার বুড়িচং, চান্দিনা, দাউদকান্দিসহ বেশ কয়েকটি উপজেলায় টমেটোর ব্যাপক ফলন হয়েছে। কিন্তু বাজার দর ভালো না হওয়ায় লোকসানে পড়েছেন বলে দাবি কৃষকদের। তাঁরা বলেন, রীতিমতো পরিবহন খরচই ওঠাতে পারছেন না। ছবিটি আজ বুধবার দুপুরে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকা থেকে তোলা:  এম সাদেক

১৪ / ২৩
মুঘল স্থাপত্যশৈলীর এক অনবদ্য নিদর্শন রাজধানীর মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদ। ১৬৮০ খ্রিষ্টাব্দে মুঘল সুবেদার শায়েস্তা খাঁর আমলে এটি নির্মিত হয়। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৩
ডোবার ওপর বাঁশের খুঁটিতে ভর করে স্থাপিত বাড়ি। এসব বাড়িতে বসবাসকারী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ডোবায় পড়ে শিশু মৃত্যুর ঘটনাও প্রায়ই ঘটে বলে শোনা যায়। ছবিটি আজ বুধবার দুপুরে রাজধানীর হাজারীবাগের বালুর মাঠ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৩
রাজধানীর রামপুরার বনশ্রীতে গত সোমবার দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়। আলভী আমানের মৃত্যুতে বুধবার বনশ্রীর হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাদের ফটকের সামনে শোকবার্তা ঝুলিয়েছে। আলভী এই স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। ছবি: আবদুস সালাম

১৭ / ২৩
টিফিন আওয়ারে আনন্দে ক্রিকেট খেলছে মেয়েরা। আজ দুপুর দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৮ / ২৩
ঈশ্বরদী থেকে ঢালারপর পর্যন্ত নতুন রেললাইনের কাজের জন্য পাবনা শালগাড়িয়ার তালবাগান এলাকার প্রায় ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় অনেকে মালামাল ও আসবাবপত্র সরিয়ে নিয়ে যায়। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: প্রথম আলো

১৯ / ২৩
যাত্রীবাহী লঞ্চের পেছনে শত শত গাঙচিল উড়ে বেড়ায় খাবার পাওয়ার আশায়। যাত্রীরাও খাবার ছুড়ে দেয় এই সাদা-কালো রঙের গাঙচিলের ওড়াউড়ি দেখতে। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে বরিশালের পথে মেঘনা নদী থেকে তোলা। ছবি: শরিফুল হাসান

২০ / ২৩
মেঘনা নদীতে জেলেদের মাছ ধরার নৌকা নিয়ে ঢেউয়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে উধাল-পাতাল চলছে। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: শরিফুল হাসান

২১ / ২৩
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ বুধবার। মনোনয়নপত্র জমা দিতে সকাল থেকেই যশোর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করে প্রার্থীরা। এ সময় উপজেলা কার্যালয় চত্বরে মনোনয়নপত্র ঠিক আছে কি না তা যাচাই-বাছাই করছেন প্রার্থীর কর্মী-সমর্থকেরা। ছবি: এহসান-উদ-দৌলা

২২ / ২৩
এখন আমের মুকুলের সময়। একটি গাছে মুকুল ধরেছে, পাশে আরেকটি বারোমাসি জাতের গাছে ধরেছে বড় আকারের আম। ছবিটি আজ বুধবার বিকেলে রংপুর নগরের কেরানিপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৩ / ২৩
জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির আদেশ বহাল রাখার দাবিতে আজ বুধবার শাহবাগের মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ। ছবি: মনিরুল আলম