ছোট্ট এক রাজকন্যা। সবুজ মাঠে খেলনার ট্রলি ঠেলছে ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের মেয়ে শার্লট। নরফোকের আনমার হল থেকে তোলা ছবিটি গতকাল রোববার প্রকাশ করা হয়। ছবি: রয়টার্স
২ / ১৭
প্রচণ্ড গরমের মধ্যে ঘুরতে বেরিয়ে ছাতার নিচে বসে দুপুরের খাবার খাচ্ছেন এই নারী। ছবিটি গতকাল রোববার পানামার লাগুনা দা সান কার্লোস থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৭
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় রিংলিং ব্রস অ্যান্ড বারনাম অ্যান্ড বেইলি সার্কাসের বিকেলের শো’র জন্য মঞ্চে ঢুকছে পাঁচটি হাতি। ছবিটি গতকাল রোববার মোহেগান সান অ্যারেনার কেসি প্লাজা থেকে তোলা। ছবি: রয়টার্স
ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছে ফায়ার সার্ভিস। আজ সোমবার তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ছবি: সাজিদ হোসেন
৬ / ১৭
গাছে গাছে পেয়ারার ফুল। কোনো কোনোটিতে গুটি পেয়ারা। ছবিটি আজ সোমবার সকালে আখাউড়ার আজমপুর থেকে তোলা। ছবি: দুলাল ঘোষ
৭ / ১৭
কৃষক আলমগীর হোসেন ৫০ শতাংশ জমিতে করলার আবাদ করেছেন। খেতে ফলনও দেখা যাচ্ছে বেশ। এখন হাটে বিক্রির জন্য প্রায় তিন মণ করলা তুলেছেন। পাইকারিভাবে প্রতি মণ করলা ৬৫০ থেকে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ সোমবার বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৮ / ১৭
গ্রীষ্মের রসালো ফলের মধ্যে অন্যতম তাল। যা আর কিছুদিন পরই বাজারে পাওয়া যাবে। ছবিটি আজ সোমবার সকালে যশোর সদর উপজেলার লেবুতলা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
৯ / ১৭
ধনে পাতার বেজায় দাম। পাইকারি বাজারে প্রতি মণ ধনেপাতা ২০০০ থেকে ২২০০ টাকা বিক্রি হচ্ছে। খেত থেকে ধনেপাতা তুলে বিক্রির জন্য ভারে ভর্তি করে হাটে নিয়ে যাচ্ছেন এক কৃষক। ছবিটি গতকাল সোমবার বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১০ / ১৭
পানামাতে পানি নিয়ে খেলায় ব্যস্ত এক শিশু। ছবিটি ১ মে তোলা: রয়টার্স
১১ / ১৭
গ্রিক-মেসেডোনিয়া সীমান্তের কাছে ইদোমেনি গ্রামে শরণার্থী শিবিরে চলছে শিশুদের ইংরেজি শেখা। গত এক বছরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াসহ অনেক দেশের হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মেসেডোনিয়া পাড়ি দিয়েছে। কিন্তু মেসেডোনিয়া জানিয়েছে, গ্রিসের সঙ্গে দেশটির সীমান্ত দিয়ে আর কোনো অভিবাসনপ্রত্যাশীকে প্রবেশ করতে দেওয়া হবে না। ফলে বর্তমান পরিস্থিতিতে মেসেডোনিয়া-গ্রিক সীমান্তে হাজারো মানুষ আটকা পড়েছে।
১২ / ১৭
জেরুজালেমের টাওয়ার অব ডেভিড মিউজিয়ামের দুটি টাওয়ারের মধ্যে দড়ি বেঁধে পাড় হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্ল্যাকলাইনার হিদার লারসেন। ছবি: রয়টার্স
১৩ / ১৭
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে হস্ত, বুটিক ও কারু শিল্প মেলার একটি স্টলে পছন্দের জিনিস দেখছেন একজন। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
১৪ / ১৭
রাজধানীর আজিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক দখল করে সারিবদ্ধভাবে বাস রাখা হয়। এতে সড়কের বেশির ভাগ জায়গা দখল হয়ে থাকায় যানবাহন চলাচলে সমস্যা হয় নিয়মিতই। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
১৫ / ১৭
তিন দিন ছুটির পর আজ প্রথম কর্মদিবসে রাজধানীর বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। বাদ যায়নি বনানী ওভারপাসও। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
১৬ / ১৭
সোনালু ফুলে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ প্রাঙ্গণ। সোমবার দুপুরে সেই সোনালুর ডালে দেখা মিলল একটি পাখির। ছবি : আবদুস সালাম
১৭ / ১৭
উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষা বাতিলের দাবিতে আজ শাহবাগে সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ছবি: মনিরুল আলম