এক ঝলক (০২ মে ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে আজ মঙ্গলবার সকালে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য ব্যক্তিগত উদ্যোগে নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করা হয়। ছবি: এ কে এম ফয়সাল

২ / ৩৩
মহান মে দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে মাগুরা স্টেডিয়ামের পাশে সড়কে মহম্মদপুর স্ট্যান্ট ভাইপার্য মাগুরা ডিভিশন নামে একটি সংগঠন ব্যতিক্রমী বাইসাইকেল স্ট্যান্ট শো করে। ছবি: কবির হোসেন

৩ / ৩৩
গাছে গাছে লিচু। আর কয়েক দিন পরেই পাকতে শুরু করবে রসাল ফলটি। ছবিটি গতকাল সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার পসরা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ৩৩
প্রিন্সেস শার্লটের এই ছবি নোফোকের আনমার হল থেকে তোলা। ছবিটি গতকাল সোমবার প্রিন্স উইলিয়াম ও ডাচেচ অব ক্যামব্রিজ কেট মিডলটন প্রকাশ করেছেন। আজ শার্লটের দ্বিতীয় জন্মদিন। ছবি: রয়টার্স

৫ / ৩৩
সিডনি হারবার সেতুর ওপর চলছে তাই চাই মার্শাল আর্ট ক্লাস। পেছনে সিডনি অপেরা হাউস। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ৩৩
জারুল ফুলের ছবিটি সোমবার মানিকগঞ্জের সদর উপজেলার জাগীর গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৭ / ৩৩
শিশু-কিশোরদের শিল্পের পাঠশালা বাবুই-এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘নদী পাড়ে একটি দিন’ শীর্ষক ছবি আঁকা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সেখানে ‘করতোয়ায় প্রাণ চাই’—এ প্রতিপাদ্য সামনে রেখে পাঠশালার শিক্ষার্থীরা নিজেদের তৈরি করা প্রায় এক হাজার নানা রঙের কাগজের নৌকা করতোয়া নদীতে ভাসিয়ে দেয়। ছবিটি সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ৩৩
গাছের ডালে চুপটি করে বসে আছে বুলবুলিটি। ছবিটি  সোমবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৯ / ৩৩
কাঁঠালগাছে মৌচাক। ছবিটি গতকাল সোমবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১০ / ৩৩
নদীতে আসা নতুন পানিতে সাঁতরাচ্ছে একঝাঁক হাঁস। ছবিটি গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দিরুয়াইল এলাকায় নরসুন্দা নদী থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১১ / ৩৩
ঝড়ে পড়া আম সংগ্রহ করে তা বিক্রির জন্য বাজারে তুলেছেন বিক্রেতা। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজশাহী নগরের মাস্টারপাড়া মণিচত্বর এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

১২ / ৩৩
এখন ধান মাড়াইয়ের সময়। পরিবারের সবাই এ কাজে ব্যস্ত। বাদ যায়নি শিশুরাও। ছবিটি সোমবার দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাটি বরাটিয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১৩ / ৩৩
নদীর পানিতে শিশুদের দুরন্তপনা। ছবিটি সোমবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ইন্দা এলাকায় নরসুন্দা নদী থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১৪ / ৩৩
হাওরের পানিতে গরুর পালকে গোসল করাতে নিয়ে গেছে তিন শিশু। ছবিটি সোমবার দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১৫ / ৩৩
ধেয়ে আসা ট্রেনকে গুরুত্ব না দিয়ে রেললাইনের ওপর দিয়ে অনেকে যত্রতত্র চলাচল করেন। এই অসচেতনতা প্রাণহানির কারণ হতে পারে জেনেও অনেক পথচারী এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে থাকেন। ছবিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজার রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ৩৩
রাজধানীর রামপুরার বনশ্রীর প্রধান সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানি জমে থাকায় গর্তগুলো চিহ্নিত করা যায় না। অনেক সময় গর্তে পড়ে আটকে যায় যানবাহন। ছবিটি মঙ্গলবার বনশ্রীর সি ব্লক এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ৩৩
সোমবার দুপুরে রাজধানীর জুরাইন এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় দুই শিশু ইমন ও রাজু দগ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে ইমন মারা যায়। আর রাজুকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজুর পাশে তার মা রোকেয়া বেগম। ছবি: আবদুস সালাম

১৮ / ৩৩
ধুলায় আচ্ছন্ন রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা। ভাঙাচোরা সড়ক এবং নতুন সড়ক খোঁড়াখুঁড়ি করায় বাড়ছে ধুলার প্রকোপ। ছবিটি মঙ্গলবার সকালে বনশ্রীর প্রধান সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ৩৩
মোটরসাইকেলের পেছনে ঝুলছে হেলমেট। তবে মোটরসাইকেলে দুই শিশুসহ মোট চারজনের কারও মাথায় নেই হেলমেট। ঝুঁকি থাকলেও অনেকে মানছেন না ট্রাফিক আইন। ছবিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইল মসজিদ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ৩৩
সেনা, নৌ, বিমান, পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি আনসার ও চতুর্থ শ্রেণিসহ সব চাকরির নিয়োগ স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ আয়োজিত মানববন্ধন৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ৩৩
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক সমিতি আয়োজিত আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করে৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ৩৩
কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার মুক্তিযোদ্ধা আবৃত্তিশিল্পী কাজী আরিফের মরদেহে শেষশ্রদ্ধা জানায় সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আগামীকাল বুধবার বেলা তিনটায় তাঁকে দাফন করা হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা কবরস্থানে। তাঁর মরদেহ বিশেষ ব্যবস্থায় রাখা হবে ধানমন্ডিতে মেয়ের বাসায়। ছবি: প্রথম আলো

২৩ / ৩৩
প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে প্রথমার বইমেলার উদ্বোধন করা হয়৷ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ৩৩
মে মাসে ফোটে বলেই নাম মে ফ্লাওয়ার। দৃষ্টিনন্দন এই ফুলটি ফুটেছে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৫ / ৩৩
ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ তুলে দিচ্ছেন ব্র্যাকের কর্মকর্তারা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন সদর বাজার এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

২৬ / ৩৩
পাবনা প্রেসক্লাবের ৫৬ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে দিনটি উদ্‌যাপন করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে একটি শোভাযাত্রা শহরের আবদুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক অনুষ্ঠানে প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সাংবাদিক রনেশ মৈত্র ও আনোয়ারুল হককে সংবর্ধনা দেওয়া হয়। এরপর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। ছবিটি পাবনা প্রেসক্লাব মিলনায়তন থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৭ / ৩৩
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে বিএনপির কার্যালয় নাসিমন ভবনে উত্তর জেলা বিএনপির কর্মিসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কর্মিসভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছবিটি মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

২৮ / ৩৩
খেলাঘরের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা খেলাঘর আজ মঙ্গলবার সকালে শহরে এক শোভাযাত্রা বের করে। ছবি: আলীমুজ্জামান

২৯ / ৩৩
মহান মে দিবস উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখা শহরের লক্ষ্মীপুর স্টেশন রোডে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: আলীমুজ্জামান

৩০ / ৩৩
মহান মে দিবস উপলক্ষে সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগান এলাকায় নগর নাটের আয়োজনে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি: আনিস মাহমুদ

৩১ / ৩৩
বোরো ধান পানির নিচে। কাঁচা ধানের খড় নৌকায় বাড়ি নিচ্ছে এক কিশোরী। ছবিটি গতকাল সোমবার সকালে সিলেট সদরের বাওরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩২ / ৩৩
বৈশাখের খরতাপে পুড়ছে চারদিক। এ সময়ে চাহিদা বেড়ে যায় পি-ফোমের। পি-ফোমটি টিনের নিচে লাগানো হয়। এতে গরমটা নিয়ন্ত্রণ করে এবং টিনের মরিচা থেকে রক্ষা করে। ছবিটি আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরের এ কে খান মোড় এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

৩৩ / ৩৩
মহান মে দিবস উপলক্ষে বগুড়া শহরের বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দাবি আদায়ে স্লোগানে স্লোগানে মিছিল বের করা হয়। ছবিটি গতকাল সোমবার সকালে শহরের ব্যস্ততম নওয়াববাড়ি সড়কের সার্কিট হাউসের কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা