এক ঝলক (০২ মে ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাত মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে কক্সবাজারের স্থানীয় প্রশাসন। কক্সবাজারের সমুদ্রে সৈকতে উত্তোলন করা হয়েছে লাল পতাকা। বৃহস্পতিবার, ২ মে, সুগন্ধা বিচ, কক্সবাজার। ছবি: সাজিদ হোসেন

২ / ২৫
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এক সপ্তাহ আগে ঘূর্ণিঝড়ে রূপ নেয়, নাম হয় ফণী। এই ঘূর্ণিঝড়ের আঘাত হানার আশঙ্কায় কক্সবাজারের ফিসারি ঘাটে জেলেদের মাছ ধরার টলার নোঙর করে রাখা হয়েছে। বৃহস্পতিবার, ২ মে, কক্সবাজার। ছবি: সাজিদ হোসেন

৩ / ২৫
স্টেশনে দ্রুতগতিতে ঢুকছে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেন। অথচ ঝুঁকি নিয়ে রেললাইন ক্রস করছেন অসচেতন যাত্রীরা। কিন্তু যাত্রীদের পারাপারের জন্য রয়েছে পদচারী-সেতু। সেতু ব্যবহার না করে এভাবে ঝুঁকি নিয়ে লাইন ক্রস করার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। রেলওয়ে স্টেশন, কুমিল্লা, ২ মে । ছবি: এমদাদুল হক

৪ / ২৫
গরম থেকে প্রশান্তি পেতে দল বেঁধে পানিতে শরীর ডুবিয়ে শান্ত হওয়ার চেষ্টায় এই শিশুরা। আমির দীঘি, চকবাজার, কুমিল্লা, ২ মে। ছবি: এমদাদুল হক

৫ / ২৫
গড়াই নদ শুকিয়ে একফালি হয়ে গেছে। ধু ধু বালি পাড়ি দিয়ে হেঁটে মানুষ পার হচ্ছে। ঘট্টিয়া ঘাট, কুমারখালী, কুষ্টিয়া, ২মে। ছবি: তৌহিদী হাসান

৬ / ২৫
সড়কের পাশে গাছের ছায়ায় শুয়ে  ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত শ্রমিক। নোয়াপাড়া, কুমিল্লা, ২ মে। ছবি: এমদাদুল হক

৭ / ২৫
সিলেটে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দুজন। চৌহাট্টা, সিলেট, ২ মে। ছবি: আনিস মাহমুদ

৮ / ২৫
সময়ের একটু আগেই ফুটেছে কদমফুল। সরারচর, কিশোরগঞ্জ, ২ মে। ছবি: তাফসিলুল আজিজ

৯ / ২৫
গাছে ঝুলছে থোকা থোকা কাঁচা আম। মজমপুর, কুষ্টিয়া, ২ মে। ছবি: তৌহিদী হাসান

১০ / ২৫
খাবারের সন্ধানে ডালে ডালে ঘুরছে কোকিল। নূরনগর, খুলনা, ২ মে। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ২৫
পথের পাশে বেড়ে ওঠা ভৃঙ্গরাজগাছে হলুদ ফুলে সয়লাব। এ লতানো গাছের রয়েছে বেশ কিছু ভেষজ গুণ। নূরনগর, খুলনা, ২ মে। ছবি: সাদ্দাম হোসেন

১২ / ২৫
ডোরাকাটা ফড়িং। পাহাড়ের ছোট ছোট ঝোপঝাড়ে দেখা মেলে বড় প্রজাতির এ ফড়িংয়ের। ভেদভেদী, রাঙামাটি, ২ মে। ছবি: সুপ্রিয় চাকমা

১৩ / ২৫
ছোট মাছরাঙাটি পাহাড়ি ছড়ার মাছ ধরতে পাশের ঝোপে খাপ মেরে বসেছে। রাঙ্গাপানি, রাঙামাটি, ২ মে। ছবি: সুপ্রিয় চাকমা

১৪ / ২৫
ঘূর্ণিঝড় ফণীর আগাম পূর্বাভাসে ধান ঘরে তোলার তোড়জোড় চলছে। ধানের আঁটি বাড়িতে নিয়ে যাচ্ছেন তিন পাহাড়ি যুবক। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ২ মে। ছবি: সুপ্রিয় চাকমা

১৫ / ২৫
মধু আহরণের জন্য ফুলে বসেছে মৌমাছি। এতে ফুলের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড কার্যালয় প্রাঙ্গণ, কিশোরগঞ্জ, ১ মে। ছবি: তাফসিলুল আজিজ

১৬ / ২৫
ঘূর্ণিঝড় ফণীর বিষয়ে স্থানীয় লোকজনকে সর্তক করতে মাইকযোগে প্রচার। পৌর বাজার, সোনাগাজী, ফেনী, ২ মে। ছবি: আমজাদ হোসাইন

১৭ / ২৫
পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যা নিয়ে মালিক–শ্রমিক যৌথ সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাবেক নৌপরিবহনমন্ত্রী ও বর্তমান সাংসদ শাহজাহান খান। মহানগর নাট্যমঞ্চ, গুলিস্তান, ঢাকা, ২ মে। ছবি: দীপু মালাকার

১৮ / ২৫
ফণী বেশ শক্তিশালী হয়ে গেছে। এখন তার গতি বেড়েছে। ফণী ৪ মের আগেও বাংলাদেশে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ৭ নম্বর সতর্কবার্তার কারণে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কেন্দ্রের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সামনে টাঙানো হয়েছে দুটি লাল পতাকা। ডিসি ঘাট, বরিশাল, ২ মে। ছবি: সাইয়ান

১৯ / ২৫
ঘূর্ণিঝড় ফণীর কারণে অভ্যন্তরীণসহ বিভিন্ন রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে। অনেক যাত্রী লঞ্চঘাটে এসে ফিরে গেছেন। আবার আটকা পড়েছেন কেউ কেউ। লঞ্চঘাট, বরিশাল, ২ মে। ছবি: সাইয়ান

২০ / ২৫
ঘূর্ণিঝড় ফণীর কারণে ৭ নম্বর সতর্কবার্তা দেওয়ায় অভ্যন্তরীণসহ বিভিন্ন রুটের নৌযান চলাচল বন্ধ রেখেছে নৌপরিবহন কর্তৃপক্ষ। লঞ্চঘাট, বরিশাল, ২ মে। ছবি: সাইয়ান

২১ / ২৫
রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা সরঞ্জাম নিয়ে রওনা দিয়েছেন খুলনার দাকোপ উপজেলার দিকে। আপৎকালীন সময়ে উপকূলীয় এলাকার মানুষকে সচেতন ও উদ্ধারকাজে সহযোগিতা করবেন এঁরা। জেলা পরিষদ প্রাঙ্গণ, খুলনা, ২ মে। ছবি: সাদ্দাম হোসেন

২২ / ২৫
মশার উপদ্রব বেড়ে যাওয়ায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মশা নিধনের জন্য ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করেন। নগরের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটাচ্ছেন মশা নিধনকর্মী। সিলেট, ২ মে। ছবি: আনিস মাহমুদ

২৩ / ২৫
স্যান্ডেলিনা-ভিডিসি প্রথম বাংলা উন্মুক্ত এবং নবম ইংরেজি আন্তস্কুল বিতর্ক উৎসবকে কেন্দ্র করে নান্দনিক সাজে সজ্জিত উদ্বোধনী মঞ্চে অতিথিরা। ভিকারুননিসা নূন স্কুল, বেইলি রোড, ২ মে। ছবি: দীপু মালাকার

২৪ / ২৫
কড়া রোদে যেন পুড়ছে শহর ঢাকা। রোদ থেকে রক্ষা পেতে মাথায় ছাতা দিয়ে চলছেন এই ব্যক্তি। ধানমন্ডি, ঢাকা, ২ মে। ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ২৫
গত কয়েক দিন রাজধানীতে প্রচণ্ড গরমে পড়ছে। এতে কষ্ট পাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কষ্ট পাচ্ছেন রিকশাচালকেরা। তাই দুপুরের ক্লান্তি তাড়াতে একটু ঘুমিয়ে নিচ্ছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২ মে। ছবি: সাবিনা ইয়াসমিন।