এক ঝলক (০২ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
নিউইয়র্কের আকাশে সূর্যাস্ত। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

২ / ১৮
যুক্তরাষ্ট্রের মিডওয়ে অ্যাটল সফরকালে প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৩ / ১৮
বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে গোল করার পর আর্জেন্টিনার লিওনেল মেসির অভিব্যক্তি। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৪ / ১৮
বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিরুদ্ধে খেলার সময় আর্জেন্টিনার লিওনেল মেসিকে এক ভক্তের শুভেচ্ছা। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৫ / ১৮
নড়াইলে সুলতান উৎসবের শেষদিনে নৌকাবাইচ। ছবি: প্রথম আলো

৬ / ১৮
গাছের শুকনো ডালে বসে আছে তিলাঘুঘু। ছবিটি আজ শুক্রবার খুলনার গল্লমারী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ১৮
ছুটির দিনের সকালে পুরোনো টায়ার নিয়ে খেলছে এক শিশু। ছবিটি আজ শুক্রবার খুলনার গল্লমারী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৮ / ১৮
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কাপ্তান বাজারে হরেকরকম মসলা বিক্রি হচ্ছে। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৮
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে পদ্মা নদীর পানিতে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের বসতবাড়ি। ছবিটি গত বৃহস্পতিবার বিকেলে আতারপাড়া এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

১০ / ১৮
কৃষকের ঘরে উঠেছে আউশ ধান। এই ধানের চাল ঢেঁকি দিয়ে গুঁড়া করে পিঠা বানাচ্ছেন এক নারী। ছবিটি গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পশ্চিমপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১১ / ১৮
দিন হাজিরাভিত্তিক নানা কাজ পাওয়ার আশায় ভোরবেলা বিভিন্ন এলাকা থেকে শ্রমিকেরা রাজধানীর মিরপুর ১ নম্বর মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে জড়ো হন। তাঁদেরই একজন বসে আছেন কাজ পাওয়ার আশায়। ছবি: আশরাফুল আলম

১২ / ১৮
দুই পা ও একটি হাত নেই। উপায় না থাকায় ছেলেকে নিয়েই ভিক্ষা করতে রাস্তায় রাস্তায় ঘুরছেন এই ব্যক্তি। ছবিটি আজ শুক্রবার রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৩ / ১৮
ওয়াসার মালিকানাধীন খিলগাঁও-বাসাবো খাল। খালে তো ফেলা হচ্ছেই, আবর্জনার স্তূপ জমা হচ্ছে খালের পাড়েও। প্রশস্ত খালটি এখন নালায় পরিণত হয়েছে। ছবিটি আজ শুক্রবার সকালে রাজধানীর দক্ষিণ বাসাবো এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ১৮
কয়েক দিন পরই ঈদুল আজহা। নতুন পোশাকের চাহিদা মেটাতে দরজি ও বাটিকের দোকানগুলোতে বাড়তি ব্যস্ততা। ছবিটি আজ শুক্রবার বিকেলে রাজধানীর নিউমার্কেট থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ১৮
রাজধানীর শাহজাহানপুর এলাকায় রয়েছে ফার্নিচারের বাজার। বাজারের দোকানগুলোর সামনের ফুটপাত কেটে ২০ থেকে ২৫ দিন ধরে সংস্কারকাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ফার্নিচারের ব্যবসায়ীদের দাবি, সংস্কারকাজ চলার কারণে গ্রাহকেরা কম আসছেন। ঈদ থাকা সত্ত্বেও লোকসানের মুখে পড়েছেন তাঁরা। ছবিটি আজ শুক্রবার সকালে শাহজাহানপুরের উত্তরা ব্যাংকের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ১৮
চীনা তাইপের সঙ্গে খেলার আগের দিন আজ শুক্রবার বিকেলে রাজধানীর আবাহনী মাঠে অনুশীলনে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দলের ফুটবলাররা। ছবি: সাইফুল ইসলাম

১৭ / ১৮
কোরবানির ঈদের আর বেশি দিন বাকি নেই ৷ ঈদ বাজারের কেনাকাটায় পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ঢু মারছেন দোকানে দোকানে ৷ আজ শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজা থেকে ছবিটি তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷

১৮ / ১৮
গ্যালারি টুয়েন্টি ওয়ান-এ ১১ জন শিল্পীর ছবি নিয়ে প্যাপিরাস শিরোনামে চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শক ৷ আজ শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন ৷