এক ঝলক (০২ সেপ্টেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
সেজেগুজে বড়দের সঙ্গে ঈদের জামাতে এসেছে শিশু। ছবিটি আজ শনিবার ভারতের আগরতলা থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১৭
ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর সড়ক। অনেকেই গাড়ি নিয়ে বের হয়েছেন ঘুরতে। পাশাপাশি চলছে এটা-ওটা কেনা। ছবিটি শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩ / ১৭
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন অনেক মুসল্লি। ছবি: হাসান রাজা

৪ / ১৭
নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: কার্ত্তিক দাস

৫ / ১৭
আজ শনিবার উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চট্টগ্রামে নগরের দামপাড়া পুলিশ লাইন মাঠে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা। ছবি: জুয়েল শীল

৬ / ১৭
জাতীয় ঈদগাহে ঈদ জামাত উপলক্ষে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। সে দায়িত্ব পালন করতে করতে সব মুসল্লির সঙ্গে মোনাজাত ধরেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সদস্য। ছবি: হাসান রাজা

৭ / ১৭
জার্মানির ডুয়েসবার্গে তৈরি এই বালির দুর্গটি বিশ্বের সবচেয়ে উঁচু বালির দুর্গ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৭
টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে একদল রোহিঙ্গা এগিয়ে যাচ্ছে। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ১৭
ঈদুল আজহার জামাত শেষে ছবি তুলছেন নিউইয়র্কের ব্রুকলিনের কয়েকজন মুসলিম নারী। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ১৭
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য ভ্যানে করে আনা হয়েছে মেষগুলো। ছবিটি পাকিস্তানের পেশোয়ার থেকে শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ১৭
ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমারের চীন সফর উপলক্ষে বেইজিংয়ে অনুষ্ঠিত মহড়ায় অংশ নিয়েছেন এই সৈনিকেরা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ১৭
সীমান্ত অতিক্রম করে কক্সবাজারের টেকনাফে আসা রোহিঙ্গাদের পানি দিচ্ছেন বাংলাদেশিরা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১৩ / ১৭
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টর জন্য অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা। ছবিটি শনিবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৪ / ১৭
ঈদ উপলক্ষে শিশুদের জন্য নানা খেলনা নিয়ে নেমেছেন রাজধানীর ফেরিওয়ালারা। টিএসসি এলাকায় দেখা যাচ্ছে রঙিন চরকি। ছবি: সাইফুল ইসলাম

১৫ / ১৭
কলকাতায় আজ শনিবার ঈদের জামাতে প্রার্থনায় মগ্ন দুই শিশু। ছবি: রয়টার্স

১৬ / ১৭
লাহোরে আজ শনিবার বাদশাহি মসজিদে ঈদের জামাতে নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে সেলফি তোলা হচ্ছে। ছবি: রয়টার্স

১৭ / ১৭
ঈদের ছুটিতে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার রিসাং ঝরনার পানিতে আনন্দে মেতেছে কয়েকজন তরুণ। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: নীরব চৌধুরী