মনের আনন্দে ঘাস খাচ্ছে দুটি খরগোশ। ছবিটি গতকাল ময়মনসিংহ শহরের কাঠগোলা থেকে তোলা। ছবি: জগলুল পাশা
২ / ১৪
জাফলংয়ের অগভীর জলে মা ও শিশু। ছবি: ফোকাস বাংলা
৩ / ১৪
জল আর পাহাড়ের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত এক তরুণী। ছবিটি সিলেটের জাফলং থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৪ / ১৪
জাফলং ফুরফুরে মেজাজে পর্যটকদের নৌবিহার। ছবি: ফোকাস বাংলা
৫ / ১৪
অনেকে বাসে চড়ে, আবার অনেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় জড়ো হন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবিটি বিমানবন্দর সড়ক থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৬ / ১৪
দুর্গাপূজায় বেড়ে যায় শাখার চাহিদা। পূজা সামনে রেখে শাখা পলিশ ও নকশাসহ অন্যান্য কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাঁখারীবাজারের শাখাশিল্পীরা। মান ও নকশা ভেদে প্রতি জোড়া শাখার দাম পড়ে ৫০ থেকে ৩০০০ টাকা। ছবি: সাইফুল ইসলাম
৭ / ১৪
গণপরিবহন কম থাকায় এভাবেই ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে। ছবিটি শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি:সাইফুল ইসলাম
৮ / ১৪
দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাত নেড়ে ও পতাকা উড়িয়ে স্বাগত জানান নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীও তাঁদের উদ্দেশে হাত নাড়েন। ছবিটি আজ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়ক থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৯ / ১৪
ঠিক যেন অভিমানে দুই দিকে মুখ করে বসে আছে সুঁইচোরা পাখি দুটি। ছবিটি শনিবার সকালে খুলনার খালিশপুরের চরেরহাট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা
১০ / ১৪
প্রখর রোদ ও গরমে হাঁসফাঁস জনজীবন। এ থেকে রক্ষা নেই প্রাণীকুলের। একটু ঠান্ডার আশায় পানিতে মহিষের দল। ছবিটি আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহের ইছামতী নদী থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১১ / ১৪
বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৭২৬জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সেখানে দুই শিক্ষার্থী সেলফি তোলায় ব্যস্ত। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ১৪
প্রখর রোদ থেকে বাঁচতে গামছা দিয়ে মাথায় ছাউনি দিয়েছেন কৃষকেরা। তবুও রক্ষা নেই। জীবন ও জীবিকার তাগিদে জমিতে কাজ করতেই হয়। ছবিটি আজ শনিবার বগুড়ার গাবতলী উপজেলার নিশিন্দারা গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৩ / ১৪
পাঁচ দফা দাবিতে চেয়ার বর্জন ও তিন ঘণ্টার কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। আর তিন দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকেরা। এর ফলে কার্যত কোনো ক্লাস না হওয়ায় বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা খেলে গল্প করে সময় পার করে। ছবিটি আজ লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: সৌরভ দাস
১৪ / ১৪
বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ছবিটি শনিবার দুপুরে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম