কাবুলে জাতিসংঘের হাই কমিশনারের নিবন্ধন কেন্দ্রে পাকিস্তান থেকে ফিরে আসা এক আফগান শরণার্থী শিশু। ২৭ সেপ্টেম্বরে তোলা ছবিটি আজ সোমবার প্রকাশ করা হয়। ছবি: রয়টার্স।
২ / ২১
শিকারের অপেক্ষায় মাছরাঙ্গা। ছবিটি আজ সোমবার বগুড়ার ধুনট উপজেলার পাকুরিয়াহাটা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৩ / ২১
স্কুলের মাঠে হাওয়াই মিঠাইয়ের খোঁজ পেয়ে ভিড় করেছে শিশু শিক্ষার্থীরা। ছবিটি আজ সোমবার বগুড়ার বিলকাজলী বথুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ২১
শরতের আকাশে মেঘের ভেলার পাশে ঘুড়ি না থাকলে কী মানায়! ছবিটি আজ সোমবার খুলনার সোনাডাঙ্গা সবুজবাগ এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৫ / ২১
বগুড়ায় বাঙালি নদীর তীরে ফুটে আছে কাশফুল। ছবিটি আজ সোমবার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ২১
উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) পেয়ে আনন্দিত এই নারী। ছবিটি আজ সোমবার রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৭ / ২১
খাবারের সন্ধানে বুলবুলিটির অপেক্ষা। ছবিটি সোমবার খুলনার বাস্তুহারা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২১
রাস্তার পাশে ফুটে আছে তিত বেগুনের ফুল। ছবিটি সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইপিজেড এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৯ / ২১
চালকুমড়া ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ছবিটি সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইপিজেড এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১০ / ২১
খাবারের সন্ধানে দল বেঁধে ঘুরছে হাঁসগুলো। ছবিটি সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গোরস্থান এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১১ / ২১
জবা ফুলের ছবিটি সোমবার দুপুরে সিলেট নগরের খাসদবীর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১২ / ২১
গাছের সবুজ পাতায় ডানা মেলে বসে আছে রঙিন প্রজাপতি। ছবিটি সোমবার দুপুরে সিলেট নগরের লেচুবাগান এলাকা থেকে তোলা। ছবি: অানিস মাহমুদ
১৩ / ২১
রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে অর্থনীতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বক্তব্য দিচ্ছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। পাশে ঢাকা কার্যালয়ে মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। ছবি: সাইফুল ইসলাম
১৪ / ২১
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় আজ সোমবার গুলিস্তান ট্রেড সেন্টারের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ছবি: সাইফুল ইসলাম
১৫ / ২১
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আজ সোমবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের উদ্যোগে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: মামুনুর রশীদ
১৬ / ২১
নদীতে লালনপালন করা খাঁচার মাছ পাহারা দেওয়া হচ্ছে। ছবিটি আজ সোমবার বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ী সেতুর কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৭ / ২১
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় খাজা রোডে গতকাল রোববার রাতের বৃষ্টির পানি জমে আছে এখনো। সড়কের পাশের পাড়াগুলোতেও জমে আছে পানি। এ কারণে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। ছবিটি আজ সোমবার বেলা আড়াইটার দিকে নগরের খাজা রোড এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
১৮ / ২১
সাগর থেকে ইলিশ ধরে খালে এসেছে নৌকাগুলো। এত বেশি মাছ পড়েছে যে অর্ধেক মাছ জাল থেকে খুলে নিতে পারেনি। ক্রেতাও তেমন নেই। ফলে পাইকারদের কাছে মাছগুলো কম দামে বিক্রি করতে হয়েছে। অনেক মাছ পচে যাওয়ায় সাগরে ফেলে দিয়েছে। খালে অনেক পচা মাছ ভাসতে দেখা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাট এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৯ / ২১
টানা কয়েক দিনের মতো আজও প্রচণ্ড রোদের সঙ্গে গরমের তীব্রতাও ছিল অনেক বেশি। রোদ থেকে রক্ষা পেতে অনেককেই ছাতা ব্যবহার করতে দেখা যায়। ছবিটি আজ সোমবার বেলা ১১টায় ময়মনসিংহ শহরের কলেজ রোড থেকে তোলা। ছবি: জগলুল পাশা
২০ / ২১
মহাসড়কে নছিমন চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও মহাসড়কে এসব যান চলাচল থেমে নেই। ছবিটি আজ সোমবার দুপুরে মাওয়া-খুলনা মহাসড়কের ফরিদপুর ভাঙ্গা উপজেলার তাড়াইল এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
২১ / ২১
সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর না লেখার দাবি জানিয়ে খুলনার শিববাড়ী মোড়ে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন