এক ঝলক (০৩ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
স্রোতে ভেসে আসা মাছ শিকারে বাঁশের তৈরি ফাঁদ পাতা হচ্ছে। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২ / ৩২
গাছের ডালে উৎসুক বেনে বউ পাখি। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ৩২
বর্ষার ফুল কদম। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার রূপসা উপজেলার সেনেরবাজার এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ৩২
পাটশোলা থেকে সোনালি আঁশ ছাড়িয়ে পরিষ্কার করছেন কৃষক। ছবিটি আজ বুধবার মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইমামগঞ্জ বাজার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ৩২
যমুনা নদীর পানি বেড়ে নতুন করে প্লাবিত হচ্ছে জামালপুরের বকশিগঞ্জের দড়িপাড়া গ্রাম। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ৩২
বাড়ি ঘরের চারপাশেই বন্যার পানি। তাই পানির মধ্যে যাতায়াতের জন্য কলা গাছ দিয়ে ভেলা তৈরি করছেন কৃষক মজিবর সিকদার। বাবাকে সাহায্য করছেন ছেলেও। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর এলাকা থেকে তোলা: আলীমুজ্জামান রনী

৭ / ৩২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে হঠাৎ ভাঙন দেখা দেয়। এতে নদীতে তলিয়ে যায় সেখানে থাকা তিনটি খাবার হোটেল ও দোকান। একই সঙ্গে ঘাট সংলগ্ন সিদ্দিক কাজীর পাড়ার ৬ পরিবারের বসত ভিটাও অনেকটা ডুবে যায়। আজ এসব পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে আপাতত ফেরি ঘাট সড়কে এনে রাখেন। ছবিটি দুপুরের দিকে তোলা: রাশেদুল হক

৮ / ৩২
ভোরের আলো ফোটার পরপরই কাজে ব্যস্ত হয়ে পড়েন কৃষকেরা। আমন ধানের চারা তোলায় ব্যস্ত তারা। কেননা একটু পরেই এই চারা দলবেঁধে মাঠে রোপণ করতে নামবে তারা। ছবিটি আজ বুধবার বগুড়ার কাহালু উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তোলা: সোয়েল রানা

৯ / ৩২
আমন ধানের খেতের আইলে গতকাল সন্ধ্যায় মাছ ধরার ফাঁদ ডারকি (খলশানি) ফেলে রেখেছিলেন কৃষক মমতাজ উদ্দিন। পরে আজ বুধবার ভোরের আলো ফোটার পরপরই চলে যান সেই ডারকি আনতে। ছবিটি বগুড়ার কাহালু উপজেলার শীতলাই গ্রাম থেকে তোলা: সোয়েল রানা

১০ / ৩২
সেতু ভেঙে পড়ায় বিকল্প হিসেবে বাঁশের বেড়ার সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয় লোকজন। ছবিটি ​আজ বুধবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে তোলা: প্রথম আলো

১১ / ৩২
তিরের কাছে নোঙর ফেলে নৌকায় বিশ্রাম নিচ্ছেন মাঝিরা। ছবিটি মঙ্গলবার বিকেলে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১২ / ৩২
আমন ধান চাষের জন্য জমি তৈরি করছেন এক কৃষক। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ৩২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট এলাকায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ ভাঙনে তিনটি খাবার হোটেল ও দোকান নদীগর্ভে চলে যায়। একই সঙ্গে পদ্মায় বিলীন হয় ঘাট-সংলগ্ন সিদ্দিক কাজীর পাড়ার ছয় পরিবারের বসতভিটা। ক্ষতিগ্রস্ত মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে আপাতত ফেরিঘাট সড়কে রাখছে। ছবি: এম রাশেদুল হক

১৪ / ৩২
বগুড়ার গাবতলী উপজেলার চকবোচাই গ্রামে সেচ দিয়ে আমন ধানের চারা রোপণ করছেন কৃষক। ছবিটি বুধবারের। ছবি: সোয়েল রানা

১৫ / ৩২
বন্যার মধ্যে ঘরটি হেলে পড়ার অবস্থা হয়েছে। স্ত্রী নার্গিস বেগমকে সঙ্গে নিয়ে ঘরটি রক্ষার চেষ্টা ফরিদপুর সদর উপজেলার ভাজন ডাঙ্গা এলাকায় ইমতিয়াজ মৃধার। ছবি: আলীমুজ্জামান

১৬ / ৩২
আধা ঘণ্টা ভারী বৃষ্টি হলেই খুলনার খালিশপুরের বাস্তুহারা  এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু এদিকে নজর নেই কর্তৃপক্ষের। ছবিটি বুধবার দুপুরের। ছবি: সাদ্দাম হোসেন

১৭ / ৩২
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। তলিয়ে গেছে কৃষকের খেতের আউশ ধান। তলিয়ে যাওয়া সেই ধান ছেলে জাহিদ ফকিরকে নিয়ে কেটেছেন কৃষক আমিন ফকির। এখন তা রশিতে বেঁধে পানিতে ভাসিয়ে পাড়ে আনছেন। ছবিটি বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ৩২
শ্রাবণের তপ্ত দুপুরে একটু স্বস্তি পেতেই হয়তো বালিতে গা ঘষছে চড়ুই পাখিটি। ছবিটি আজ বুধবার দুপুরে রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ৩২
‘ফ্যামিলি রুম ভাড়া হবে’ লেখা-সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে নবনির্মিত একটি বাড়িতে। সাম্প্রতিক জঙ্গি হামলার পর থেকে বাড়িওয়ালারা নানা আশঙ্কা থেকে ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে চাইছেন না। ছবিটি আজ বুধবার বিকেলে রাজধানীর মগবাজার রেললাইন এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ৩২
শ্রাবণ মাসের স্বচ্ছ আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পায়রা। ছবিটি আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াটোলা রোড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ৩২
ট্রেন চলে যাওয়ার অপেক্ষা না করে এভাবেই অনেকে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হন। রাজধানীর মগবাজারের এই এলাকায় প্রায়ই ট্রেনের ধাক্কায় পথচারী মারা যাওয়ার ঘটনা ঘটে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ৩২
মিলন শিকদার তিন বছর ধরে ওয়েল্ডিং ও লোহার তৈরি কাঠামো ঘষার কাজ করছে। কোনো ধরনের সুরক্ষাব্যবস্থা ছাড়াই মিলনের মতো অনেক তরুণ, কিশোর ও শিশুরা এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করছে। ছবিটি আজ বুধবার রাজধানীর নয়াটোলা রোড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ৩২
কেটে ফেলা হচ্ছে গাছ। রাজধানীতে গাছ কমতে শুরু করেছে অনেক আগে থেকেই। আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুরে নুরজাহান রোডের কৃষ্ণচূড়াগাছটি কেটে ফেলছে। ছবি: সাবিনা ইয়াসমিন।

২৪ / ৩২
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িক নিবন্ধন পাওয়া ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ‘পীস ইন্টারন্যাশনাল স্কুল’-এর নিবন্ধন বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ বুধবার সকালে ঢাকার লালমাটিয়া ৫/৭ ব্লক-বি-তে অবস্থিত পীস ইন্টারন্যাশনাল স্কুলের গেটে তালা ঝুলছে। ছবি: সাবিনা ইয়াসমিন।

২৫ / ৩২
আসাদ গেটের পাশে ঢাকার উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনেই রয়েছে ময়লার ভাগাড়। দুর্গন্ধ ও দূষণে চলাচল করা দায় এই সড়কে। ছবি: সাবিনা ইয়াসমিন।

২৬ / ৩২
রাজধানীর আসাদ গেট এলাকায় আজ বুধবার বেলা একটার দিকে হানিফ পরিবহনের একটি বাস ব্যক্তিগত একটি গাড়িকে ধাক্কা দেয়। তা নিয়ে হানিফ পরিবহনের বাসচালকের সহকারীর সঙ্গে সংঘর্ষ বাধে। ছবি: সাবিনা ইয়াসমিন।

২৭ / ৩২
রাজধানীর আসাদ গেট এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ব্যক্তিগত একটি গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যাচ্ছিল। ব্যক্তিগত একটি গাড়ির মালিক দ্রুত গিয়ে হানিফ পরিবহনের বাসচালকের সহকারীকে বাস থেকে নামিয়ে আনেন। ছবিটি আজ বেলা একটার দিকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।

২৮ / ৩২
ত্রাণসামগ্রীর তুলনায় ত্রাণপ্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। ঝামেলা এড়াতে গ্রাম পুলিশের সদস্যরা পাহারা দিচ্ছেন। ছবিটি বুধবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বলদমারি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৯ / ৩২
শাপলা সবজি হিসেবে বেশ জনপ্রিয়। খাল-বিল থেকে এসব শাপলা তুলে প্রতি আঁটি ১৫/২০ টাকা দরে বিক্রি করা হয় পাইকারদের কাছে। ঢাকায় এই শাপলা প্রতি আঁটি ৫০-৬০ টাকায় বিক্রি হয়। ছবিটি দোহারের আড়িয়াল বিল থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৩০ / ৩২
জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বন্যায় আক্রান্ত হওয়ায় দুর্ভোগে রয়েছে ওই এলাকার সাধারণ মানুষ। ছবিটি আজ বুধবার উপজেলার ঝিনাই ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩১ / ৩২
পচানো শেষে পাটের আঁশ সংগ্রহ করছেন কৃষকেরা। ছবিটি আজ বুধবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩২ / ৩২
জামালপুর জেলায় বন্যা হওয়ায় আঞ্চলিক সড়কগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবিটি আজ বুধবার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বলিয়াদহ এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা