এক ঝলক (০৩ আগস্ট ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
খাগড়াছড়ি সদরের দুর্গম কাপতলা গ্রামে দুটি বনমোরগ লড়াই করছে। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২২
খুলনার কেডিএ অ্যাভিনিউয়ের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে রয়েলের মোড়ে রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভাস্কর্যটি উন্মোচন করা হয়। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২২
বৃহস্পতিবারের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক। ছবিটি বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ২২
আগ্নেয়গিরির ছাই থেকে বাঁচতে পুরো শরীর ঢেকে নিয়েছেন মোটরসাইকেলচালক। ছবিটি বুধবার ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২২
ঘাসের ওপর বসে আছে এক পাহাড়ি পতঙ্গ। ছবিটি বুধবার খাগড়াছড়ি সদরের পল্টনজয়পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৬ / ২২
পূজায় মগ্ন এক হিন্দু পুণ্যার্থী। ছবিটি বুধবার ভারতের আহমেদাবাদ থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২২
জার্মানির দক্ষিণাঞ্চলের একটি চিড়িয়াখানায় কয়েকটি জেব্রা দাঁড়িয়ে আছে। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

৮ / ২২
রিকশাভ্যানে পণ্য পরিবহন করছেন এক চালক। পণ্যভর্তি রিকশাভ্যান চালাতে গিয়ে ঘামে ভিজে গেছে তাঁর শরীর। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কুড়িল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ২২
রাজধানীর ৩০০ ফিট সড়কের পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২২
রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার পদচারী-সেতুটিতে বসানো চলন্ত সিঁড়ি অনেক দিন ধরে বিকল। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২২
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটের মধ্যে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছয় শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। ছবি: আহমেদ দীপ্ত

১২ / ২২
ধর্ষক ও নির্যাতনকারীদের দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করে বগুড়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সোয়েল রানা

১৩ / ২২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিমান ঘাঁটিতে বুধবার একটি আন্তমহদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ছবিটি সংগ্রহ করেছে রয়টার্স।

১৪ / ২২
চট্টগ্রামের এই পাইকারি সাইকেলের দোকান থেকে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় সাইকেল যায়। সাইকেলের দাম সাড়ে ৩ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে। ছবিটি বৃহস্পতিবার নগরের নিউমার্কেটের সদরঘাট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৫ / ২২
বগুড়ায় ছাত্রী ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার রাজশাহী নগরের জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী শাখা। ছবি: শহীদুল ইসলাম

১৬ / ২২
সিলেটের সুরমা নদীতে একদল কিশোরের দাপাদাপি। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে নগরের বনকলাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২২
খাবারের খোঁজে গাছের ডালে ওত পেতে আছে গিরগিটিটি। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেট নগরের তাঁতীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৮ / ২২
সবুজের মাঝে ফুটে আছে লাল কলাবতী ফুল। আকৃতির কারণে এই ফুল অপ্রতিসম ফুল হিসেবেও পরিচিত। ছবিটি আজ বৃহস্পতিবার পাবনা শহরের ভাঙ্গাকালিবাড়ী মন্দির এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২২
পানিতে ডুবে গেছে বাড়ির সামনের রাস্তা। পানি পারাপারে স্থাপন করা হয়েছে বাঁশের সাঁকো। স্কুলে যেতে সাঁকো পার হচ্ছে এক শিক্ষার্থী। ছবিটি আজ বৃহস্পতিবার পাবনা সদরের হিমাইতপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২০ / ২২
বন বিভাগ ও কৃষি বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে ফলদ ও বনজ গাছের মেলা। মেলার একটি স্টলে দেখা যাচ্ছে থাইল্যান্ডের ডোরাকাটা মাল্টা। ছবি: সুপ্রিয় চাকমা

২১ / ২২
বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট এড়াতে অনেকেই মোটরসাইকেল নিয়ে উল্টোপথে ঢুকে পড়েন। ছবিটি বৃহস্পতিবার বিকেলে শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২২
রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনের সড়কে জলাবদ্ধতা। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম