শিকারের খোঁজ পেয়ে উড়াল দিয়েছে মাছরাঙা। ছবিটি আজ সোমবার খুলনার তেরখাদা উপজেলার কাটেংগা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৩
চেরি ফুলের সৌন্দর্য। ছবিটি গতকাল রোববার জাপানের টোকিও থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৩
হাঁস-মুরগির খাবারে ভাগ বসিয়েছে বিড়াল ছানা। ছবিটি আজ সোমবার খুলনার তেরখাদা উপজেলার বারাসাত এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৩
গাছের ডালে বসে এক ফিঙে। ছবিটি আজ সোমবার খুলনার তেরখাদা উপজেলার বারাসাত এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৩
সড়কের ধারে শামুক খাচ্ছে হাঁসের দল। ছবিটি সোমবার বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ১৩
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বরবটির ভালো ফলন হয়েছে। সেখান থেকে বরবটি কিনে ঢাকার বাজারে নেওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে। পাইকারিতে প্রতি মণ বরবটি ৮৪০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি সোমবার উপজেলার আড়িয়াবাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ১৩
রাজধানীর ফকিরাপুল এলাকার সড়ক দীর্ঘদিন ধরে কেটে রাখা হয়েছে। ফকিরাপুল মোড়ে তৈরি করা গর্তের চারপাশে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী। ঝুঁকি নিয়ে গর্তের পাশ দিয়ে চলছেন পথচারীরা, চলছে যানবাহন। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
৮ / ১৩
রাজধানীর পান্থপথের প্রধান সড়কের ওপর ভাগাড়। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে ভাগাড়ের বেষ্টনী ফুটপাতে হেলে পড়েছে। দুর্ভোগে পড়ছেন পথচারীরা। ছবিটি সোমবার দুপুরে শমরিতা হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৯ / ১৩
গরমে স্বস্তি পেতে হাতিরঝিলের পানিতে শিশুদের দুরন্তপনা। ছবিটি সোমবার তোলা। ছবি: আল ইমরান
১০ / ১৩
রাজধানীর মিরপুর-২ থেকে গুলশান-১ পর্যন্ত চলাচলকারী হিউম্যান হলারগুলোর বেশির ভাগ চালকের সহকারী হিসেবে ঝুঁকিপূর্ণভাবে কাজ করে শিশুরা। ছবিটি আজ সোমবার সকালে ৬০ ফিট রাস্তার উত্তর পীরেরবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১১ / ১৩
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য রয়েছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। কিন্তু এখন অনেক রাস্তার ওপর এভাবে পড়ে থাকে ময়লা-আবর্জনা। চারপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ, নোংরা হচ্ছে পরিবেশ। ছবিটি আজ সোমবার মধ্য পীরেরবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১২ / ১৩
যানজটের এই শহরে সাইকেল চালানোর প্রতি ঝোঁক বেড়েছে সাধারণ পথচারীদের। তাই বেড়েছে সাইকেলের বিক্রি। সাড়ে ৪ হাজার থেকে ১৫ হাজার টাকা মূল্যের সাইকেল রয়েছে এই দোকানে। ছবিটি আজ সোমবার দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৩ / ১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে৷ বিভিন্ন ধরনের রঙিন মুখোশ, পাখি ও চিত্রকর্ম বিক্রি করায় ব্যস্ত শিক্ষার্থীরা আজ সোমবার দুপুরে চারুকলা অনুষদ থেকে ছবিটি তোলা৷ ছবি: আশরাফুল আলম