পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। তারই প্রস্তুতি নিচ্ছেন চারুকলার শিক্ষার্থীরা। শোভাযাত্রার জন্য তৈরি করা মুখোশ সাজিয়ে রাখছেন একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ
সবুজ পাতায় ঘেরা নীল অপরাজিতা। এর ইংরেজি নাম— এশিয়ান পিজিয়নউইংস। খড়কি মুন্সি বাড়ি, যশোর, ৩ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
৪ / ২০
পাকুড় ফল খেতে এসেছে বসন্তবাউরি পাখি। একটি চুপটি করে বসে আছে। অন্যটি করছে ছোটাছুটি। চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল এলাকা, রাঙামাটি, ২ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২০
গোলাপের চারায় টুনটুনি পাখি। টুনটুনিকে ক্যামেরাবন্দী করা অত্যন্ত কঠিন। মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম অ্যান্ড পার্ক, বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানা
৬ / ২০
আকন্দ সম্ভবত সবচেয়ে অবহেলিত ফুল। এই গুল্ম জাতীয় উদ্ভিদের পাতায় বিষ থাকে। পোমাংপাড়া, দীঘিনালা, খাগড়াছ, ২ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া
৭ / ২০
পুকুরে ভাসছে শুকনো পাতা। আছে চেরি ফুলের পাপড়িও। টোকিও, জাপান, ২ এপ্রিল। ছবি: রয়টার্স
৮ / ২০
জাপান এয়ারলাইনসে নতুন নিয়োগ পাওয়া কর্মীরা কাগজের তৈরি উড়োজাহাজ শূন্যে ছুড়ে দিচ্ছেন। টোকিওর একটি বিমানবন্দরে তাঁদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টোকিও, জাপান, ২ এপ্রিল। ছবি: রয়টার্স
৯ / ২০
লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে দেয়ালচিত্র। চিত্রটি এঁকেছেন জেমস কোচরন। লন্ডন, যুক্তরাজ্য, ২ এপ্রিল। ছবি: রয়টার্স
১০ / ২০
আনুষ্ঠানিকভাবে ২০১৮ ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মস্কোতে স্থাপন করা হয়েছে সময় গণনার ঘড়ি। মস্কো, রাশিয়া, ২ এপ্রিল। ছবি: এএফপি
১১ / ২০
আকারভেদে প্রতিটি মিষ্টি কুমড়ার পাইকারি দাম ২০ থেকে ৫০ টাকা। বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে মিষ্টি কুমড়াগুলো। মহাস্থান সবজির মোকাম, বগুড়া, ৩ মার্চ। ছবি: সোয়েল রানা
১২ / ২০
কসমস গ্যালারির উদ্যোগে চট্টগ্রামে চলছে ১৩ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে চার দিনের আর্ট ক্যাম্প। ছবি আঁকছেন চিত্রশিল্পী বিশ্বজিৎ গোস্বামী। ফিনলে হিল, চট্টগ্রাম, ৩ এপ্রিল। ছবি: জুয়েল শীল
১৩ / ২০
ভাটায় শুকিয়ে গেছে ভোলার করাতির খাল। খালটি মেঘনা নদীর সঙ্গে সংযুক্ত। মদনপুর, দৌলতখান, ভোলা, ২ এপ্রিল। ছবি: নেয়ামতউল্যাহ
১৪ / ২০
পলো জাল শুধু মাছ ধরার কাজে লাগে তা নয়, গৃহস্থালির নানা কাজেও আসে। পশ্চিম গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ৩ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
১৫ / ২০
খাবারের খোঁজে খোঁয়াড় থেকে বেরিয়েছে একদল হাঁস। লাক্কাতুরা চা-পল্লি, সিলেট, ৩ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
চৈত্রের দাবদাহ চলছে। বেড়েছে ডাবের চাহিদা। ডাব কাটছেন এক বিক্রেতা, ডাবের পানি পান করছে এক শিশু। মুক্তিযোদ্ধা মার্কেট এলাকা, পাবনা, ৩ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
‘হঠাৎ কিসের মন্ত্র এসে/ ভুলিয়ে দিলে এক নিমেষে/ বাদল বেলার কথা, হারিয়ে পাওয়া আলোটিরে/ নাচায় ডালে ফিরে ফিরে / ঝুমকো ফুলের লতা।’ যশোর, খড়কি মুন্সি বাড়ি, ৩ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
১৮ / ২০
পুকুরপাড়ের ডুমুরের ডালে বসে আছে মাছরাঙা। মাছের দেখা পেলেই ছোঁ মারবে। বারোপোতা গ্রাম, শার্শা, যশোর, ৩ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
১৯ / ২০
ব্যাঙের ছাতাই সবাই জানে। ঝোপ-জঙ্গলে জন্মে। এগুলো আসলে একপ্রকার ছত্রাক। মালনীছড়া চা-বাগান, সিলেট, ৩ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
২০ / ২০
কয়েক দিন পরেই পয়লা বৈশাখ। ঐতিহ্য রক্ষার খাতিরে খুলতে হবে নতুন হালখাতা। এখনই বেড়ে গেছে হালখাতার চাহিদা। তাই ছাপাখানাগুলো নতুন হালখাতা ছাপানো ও বাঁধাইয়ের কাজে মহাব্যস্ত। আন্দরকিল্লা এলাকা, চট্টগ্রাম, ৩ এপ্রিল। ছবি: সৌরভ দাশ