এক ঝলক (০৩ এপ্রিল ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
চৈত্রের দাবদাহ চলছে। তাই বৃদ্ধি পাচ্ছে তরমুজের চাহিদা। ক্রেতা আকৃষ্ট করতে সাজিয়ে রাখা হয়েছে তরমুজ। কারওয়ান বাজার, ঢাকা, ৩ এপ্রিল। ছবি: সাবরিনা ইয়াসমীন

২ / ২৮
১৪২৬ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু হয়ে গেছে। চিত্রকর্ম এবং ঘর সজ্জার জন্য বিভিন্ন কারুপণ্যও তৈরি করছেন ঢাবির চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। পণ্য বিক্রির অর্থ ব্যয় করা হবে মঙ্গল শোভাযাত্রার আয়োজনে। ঢাকা, ৩ এপ্রিল। ছবি: আবদুস সালাম

৩ / ২৮
হাত জাল দিয়ে চেঙ্গী নদীতে মাছ শিকারের চেষ্টা করছেন এক ব্যক্তি। বটতলী, খাগড়াছড়ি, ১ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

৪ / ২৮
কাঁঠাল গাছের ডালে বসে আছে এক কাঠবিড়ালি। খেজুরবাগান হর্টি কালচার সেন্টার, খাগড়াছড়ি, ১ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

৫ / ২৮
মৌটুসি পাখির চঞ্চলতা। রাজমণিপাড়া, খাগড়াছড়ি, ১ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

৬ / ২৮
সিলেট নগরের সুরমা নদীতে নৌকায় বসে জাল দিয়ে মাছ ধরছেন চার মৎস্যজীবী। কুশিঘাট, সিলেট, ৩ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

৭ / ২৮
বর্ষায় পানিতে টইটম্বুর থাকে সিলেটের বৃহত্তম নদী সুরমা। শুকনো মৌসুমে নদীর বিভিন্ন স্থানে জেগে ওঠে এ রকম বিশাল চর। অনেক স্থানে আটকে যায় নৌকা। নদীর বুকে গরুকে ঘাস খাওয়ায় নদী তীরের বাসিন্দারা। কুশিঘাট, সিলেট, ৩ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

৮ / ২৮
শিকারের অপেক্ষায় নদীর তীরে একটি বক। নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম, ৩ এপ্রিল। ছবি: এসএম ইউসুফ উদ্দিন

৯ / ২৮
প্রকৃতির এই সময়ে শাল গাছে নতুন পাতা আর ফুল ধরেছে। সবুজ কচি পাতায় সজীবতা পেয়েছে শাল গাছ। তাকে ঘিরেই ওড়াউড়ি করছে চিল। টিলাগড় ইকোপার্ক, সিলেট, ৩ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১০ / ২৮
ক্যাকটাস ফুলে পিঁপড়ার আনাগোনা। নওয়াববাড়ি সড়ক, বগুড়া, ৩ এপ্রিল। ছবি: সোয়েল রানা

১১ / ২৮
ঝাঁকিজাল দিয়ে মেঘনা নদীতে মাছ ধরছেন মৎস্যজীবী। সোনারগাঁয়ের চর, নারায়ণগঞ্জ, ২ মার্চ। ছবি: দিনার মাহমুদ

১২ / ২৮
ফুটে আছে বাহারি রঙের ক্যাকটাস ফুল। নওয়াববাড়ি সড়ক, বগুড়া, ৩ এপ্রিল। ছবি: সোয়েল রানা

১৩ / ২৮
পথের ধারে ফুটে আছে বুনো ফুল। বেলতলী, কুমিল্লা, ২ এপ্রিল। ছবি: এমদাদুল হক

১৪ / ২৮
শহরের আকাশে উড়ছে চিল। চেলোপাড়া, বগুড়া, ৩ এপ্রিল। ছবি: সোয়েল রানা

১৫ / ২৮
স্বাদে অনন্য গ্রীষ্মকালীন ফল তরমুজে বাজার সয়লাব। একেকটি তরমুজ ৫০ থেকে ৭০ টাকায় বিক্রয় হচ্ছে। মধ্যবাজার, গৌরীপুর, ময়মনসিংহ, ১ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন

১৬ / ২৮
ময়মনসিংহ ২নং রেল ফুট ওভারব্রিজটি কোনো কাজেই  আসছে না। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটির নিচ দিয়ে শত শত যাত্রী রেললাইন পার হন। নাটকঘর লেন, ময়মনসিংহ, ৩ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন

১৭ / ২৮
ফুটপাত দখল করে স্থাপন করা হয়েছে হোটেল। রাস্তার ধুলাবালি খাবারে এসে পরছে। পাটগুদাম ব্রিজ মোড়, ময়মনসিংহ, ৩ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন

১৮ / ২৮
বৈদ্যুতিক তারে বসে আছে কয়েকটি তিলা ঘুঘু । নয়নামতি, পাবনা, ৩ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২৮
পুকুরের শান্ত জলে সাঁতার কেটে ঘুরছে একঝাঁক হাঁস। রোদের তীব্রতা বেড়ে যাওয়ায় পুকুরেই ওদের স্বস্তি। নয়নামতি, পাবনা, ৩ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

২০ / ২৮
নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইনের প্রয়োগ  এখন বেশ কড়া। তাই বেড়ে গেছে হেলমেট বিক্রি। পাবনার বাজারে প্রকারভেদে ৪০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে এসব হেলমেট। ট্রাফিক মোড়, আবদুল হামিদ সড়ক, পাবনা, ২ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

২১ / ২৮
স্বল্প খরচে স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি করতে ব্যবহার করা হয় মাটির রিং। সিমেন্টের রিংয়ের চেয়ে এই মাটির পাট দীর্ঘস্থায়ী হওয়ায় এর চাহিদা বেশি কাচারিপাড়া, পাবনা, ৩ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

২২ / ২৮
জমি থেকে বেগুন তুলে সাজানো হচ্ছে বাঁশের ডালায়। এরপর বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে হাটে। পাবনার বিভিন্ন হাটে প্রতি মণ বেগুন পাইকারি বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়। ছিলিমপুর, ঈশ্বরদী, পাবনা, ২ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

২৩ / ২৮
জাতীয় মজুরি কমিশনসহ ৯ দফা দাবিতে সড়কপথ অবরোধ করেন আমিন জুট মিলের শ্রমিকেরা। মুরাদপুর-অক্সিজেন সড়ক, চট্টগ্রাম, ৩ এপ্রিল। ছবি: জুয়েল শীল

২৪ / ২৮
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলন জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ৩ এপ্রিল। ছবি: হাসান রাজা

২৫ / ২৮
রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশ হকার্স ইউনিয়ন বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। গুলিস্তান, ঢাকা, ৩ এপ্রিল। ছবি: হাসান রাজা

২৬ / ২৮
রাজশাহী জুটমিলের শ্রমিকেরা সর্বনিম্ন ৮ হাজার ৩০০ টাকা বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। কাটাখালী বাজার, রাজশাহী, ৩ এপ্রিল। ছবি: শহীদুল ইসলাম

২৭ / ২৮
ডিজিটাল যুগে লুডু খেলায়ও এসেছে পরিবর্তন। স্মার্টফোনে লুডু খেলা চলছে। গুহ সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৩ এপ্রিল। ছবি: শিমুল তরফদার

২৮ / ২৮
নানা রং ও নকশার মুখোশ তৈরি করছেন ঢাবির চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। এসব পণ্য বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা ব্যয় করা হবে মঙ্গল শোভাযাত্রার আয়োজনে। ঢাকা, ৩ এপ্রিল। ছবি: আবদুস সালাম