এক ঝলক (০৩ জানুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
ফিলিপাইনের ম্যানিলায় চলছে রং দৌড় প্রতিযোগিতা। সেখানে আনন্দের এক মুহূর্তে প্রতিযোগীরা। ছবিটি আজকের। ছবি: রয়টার্স

২ / ১৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১২৭তম গোলাপ মিছিলে অংশ নিয়ে সবার উদ্দেশে হাত নাড়ছেন গোলাপের রানী (রোজ কুইন ২০১৬) এরিকা কারেন। শুক্রবার তোলা ছবিটি শনিবার প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস

৩ / ১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ছবি: জাহিদুল করিম

৪ / ১৫
২০১৬ সালের মার্চ মাসের মধ্যে নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে আজ রোববার সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে শহরে একটি শোভাযাত্রা বের হয়। ছবি: প্রথম আলো

৫ / ১৫
চীনের বেইজিংয়ে রাস্তার পাশের এক দোকানের সেলফে উঁকি দিচ্ছে ছোট্ট বিড়াল। ছবি: রয়টার্স

৬ / ১৫
ভয়াবহ দূষণে ছেয়ে গেছে চীনের বেইজিংয়ের বাতাস। এর মধ্যেই চলছে নাগরিকদের চলাফেরা। ছবি: রয়টার্স

৭ / ১৫
পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হাওয়াইতে অবকাশে আছেন। মেয়ে মালিয়াকে নিয়ে হোনোলুলু চিড়িয়াখানা পরিদর্শনে যান ওবামা। ছবি: রয়টার্স

৮ / ১৫
বেগুন খেতে বসা​নো কাকতাড়ুয়ার পাশে দাঁড়িয়ে নিজেই কাকতাড়ুয়া হওয়ার চেষ্টা করছে শিশুটি। ছবিটি আজ দুপুরে বগুড়া সদর উপজেলার পল্লিমঙ্গল হাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজে অধ্যয়নরত ২০১১-১২ বর্ষের শিক্ষার্থীরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১০ / ১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার তাঁর কার্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সমতলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেন। ছবি: ফোকাস বাংলা

১১ / ১৫
বিলের হাঁটু পানিতে মাছ শিকারে ব্যস্ত দুই কিশোর। ছবিটি আজ রোববার সিলেট শহরতলির বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ১৫
সিলেট সদরের সামাউরাকান্দি এলাকার পুঁটিকাটা খালটির পানি শুকিয়ে যাওয়ায় অলস পড়ে আছে নৌকা। ছবি: আনিস মাহমুদ

১৩ / ১৫
হাওরাঞ্চলে চলছে বোরো ধান আবাদের প্রস্তুতি। ছবিটি সিলেট সদরের বাউরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৪ / ১৫
খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ রোববার নির্বিচারে গাছ কাটার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসের হাদী চত্বরে মানববন্ধন করে। ছবিটি বেলা একটার দিকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৫ / ১৫
বৈশাখ মাসে পেঁয়াজ ঘরে তোলার লক্ষ্য নিয়ে বিস্তীর্ণ জমিতে কৃষকেরা পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত। ছবিটি আজ রোববার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে কলেজ বালিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান