গাজা সিটির সৈকতে গতকাল বৃহস্পতিবার শারীরিক কসরতে দেখাতে মগ্ন ‘স্পাইডারম্যান’ বলে পরিচিত ফিলিস্তিনি বালক মোহাম্মদ আল-শেখ। গিনেস রেকর্ড ভাঙার আশা করছে সে। ছবি: রয়টার্স
২ / ১৯
বগুড়ার শেরপুরে আজ শুক্রবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি: মোর্শেদ নোমান
৩ / ১৯
হলুদ ফুলে মধু আহরণে মৌমাছি। ছবিটি আজ শুক্রবার খুলনার ফুলবাড়ি গেট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।
৪ / ১৯
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বছিলা সড়কের প্রবেশ মুখে অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড করায় মূল সড়কে যানবাহন চলতে ব্যাহত হয়। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: জাহিদুল করিম
৫ / ১৯
ফ্রান্সে এক বিক্ষোভকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেল ফেরত পাঠাতে টেনিস র্যাকেট ব্যবহার করছেন। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৯
ইরাকের ফালুজার উপকণ্ঠে আইএসবিরোধী যুদ্ধ চলাকালে রকেটচালিত গ্রেনেড ছুড়ছেন এক ইরাকি শিয়া যোদ্ধা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স
৭ / ১৯
গাজা সিটির সৈকতে শারীরিক কসরত দেখাচ্ছে ১২ বছর বয়সী ফিলিস্তিনি শিশু মোহাম্মদ আল-শেখ। সে শারীরিক কসরতের বিশেষ ভঙ্গিমার বিশ্ব রেকর্ড ভাঙতে আগ্রহী। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৯
আকন্দ ফুলে বসেছে রঙিন পোকা । ছবিটি আজ শুক্রবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ক্যাম্পাস থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
৯ / ১৯
গ্রাম থেকে কচি তাল কিনে ভ্যানে করে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
১০ / ১৯
ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার বেতগাড়ী এলাকায় আজ শুক্রবার ভোর ছয়টায় দিনাজপুরগামী রেখা পরিবহনের সঙ্গে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়। ঘটনাস্থলে দুর্ঘটনা-কবলিত বাস। ছবি: সোয়েল রানা
১১ / ১৯
বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়টি ইউনিয়নের ভোট গ্রহণ উপলক্ষে নির্বাচনী সামগ্রী উপজেলা পরিষদ থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। ছবিটি আজ শুক্রবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা
১২ / ১৯
চট্টগ্রামে আজ সকালে অলিম্পিক ডে-রান উপলক্ষে এক শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার নিয়ে হাঁটছে। ছবিটি এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
১৩ / ১৯
প্লাস্টিকের ড্রাম ফেরি করছেন এক ব্যক্তি। ছবিটি আজ শুক্রবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৯
মাছ ধরার ফাঁকে দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন জেলেরা। ছবিটি আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার পাড় থেকে তোলা হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য।
১৫ / ১৯
প্যারিসের সিন নদীতে ছিপ ফেলে বড়শিতে বিশাল এক মাছ আটকেছেন এক শিকারি। ভারী বৃষ্টিতে নদীটির দুই তির এখন বন্যার পানিতে ডুবুডুবু। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
১৬ / ১৯
দুটি বাসের মাঝখানে নিরাপদ দূরত্ব টুকুও থাকে না অনেক সময়। সেই জায়গা দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করে পথচারীরা। ছবিটি আজ শুক্রবার দুপুরে গুলিস্তান কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৭ / ১৯
রাজধানীর গুলিস্তান আন্ডারপাসের প্রবেশমুখের দেয়ালে তৈরি করা হয়েছিল বাংলাদেশের ইতিহাসভিত্তিক ম্যুরাল চিত্র। ফল বিক্রেতাদের কারণে ম্যুরালটি চোখের আড়ালে চলে যাচ্ছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ১৯
রাজধানীর বিভিন্ন রুটে নির্বিঘ্নে চলাচল করছে ভাঙা ও জরাজীর্ণ গাড়ি। ছবিটি আজ শুক্রবার দুপুরে গুলিস্তান কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৯ / ১৯
ভারতের খরাকবলিত রাজস্থান রাজ্যের একটি লেক শুকিয়ে চৌচির। সেখানে আংশিক শুঁটকি হয়ে আছে একটি মাছ। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স